শ্লীলতাহানিতে বাধা পেয়ে উত্তরপ্রদেশে চলন্ত ট্রেনের সামনে ছুঁড়ে ফেলা হল তরুণীকে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ফের শিরোনামে যোগীরাজ্য।  যৌন হেনস্থার প্রতিবাদ করায় নিট পরীক্ষার্থীকে চলন্ত ট্রেনের সামনে ছুঁড়ে ফেলে দেওয়া হল। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বেরেলি জেলায়। এই দুর্ঘটনায় তরুণী তাঁর দুই পা ও হাত হারিয়েছে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন তরুণী।

জানা গিয়েছে, গত মঙ্গলবার(১০ অক্টোবর) রাতে সিবি গঞ্জ এলাকায় ওই তরুণী কোচিং থেকে ফেরার সময় এই ঘটনা ঘটে। মেয়েটির বাবা জানিয়েছেন, গ্রামের বিজয় মৌর্য তরুণীকে বাধা দেয় এবং অশ্লীল কথাবার্তা বলে এবং হয়রানি করে। মেয়েটির কাকা জানায়, অভিযুক্ত যুবক ও তাঁর বন্ধুরা প্রায়শই তরুণীকে উত্যক্ত করত। এই নিয়ে যুবকের বাড়িতে অভিযোগও জানিয়েছিল তরুণীর পরিবার। মঙ্গলবার টিউশন থেকে ফেরার সময় অভিযুক্ত যুবক ও তাঁর বন্ধুরা ফের তাঁকে উত্যক্ত করে। যৌন হয়রানিমূলক মন্তব্য করে বলে অভিযোগ। সে প্রতিবাদ করলে তরুণীকে চলন্ত ট্রেনের সামনে ছুঁড়ে ফেলে দেওয়া হয়। পরে খাদাউ রেল ক্রসিংয়ের কাছে হাত-পা বিচ্ছিন্ন অবস্থায় তরুণীর রক্তাক্ত দেহ উদ্ধার করা হয়। স্থানীয় হাসপাতালে তাঁকে নিয়ে যাওয়া হয়। সেখানেই মেয়েটির অস্ত্রোপচার হয়। ওই হাসপাতালের ডাঃ ওপি ভাস্কর জানিয়েছেন, মেয়েটির অবস্থা আশঙ্কাজনক এবং তার জীবন বাঁচানোর চেষ্টা করা হচ্ছে।

ঘটনায় ইতিমধ্যেই অভিযুক্ত যুবক ও তাঁর বাবাকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনায় অবহেলার জেরে তিন পুলিশকর্মীকে বরখাস্ত করা হয়েছ। তরুণীর বাবার অভিযোগের ভিত্তিতে অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৭, ৩৪২, ৫০৪, ৩৫৪ ডি, ৩২৬, পকসো ধারায় মামলা দায়ের করা হয়েছে।  রাজ্য সরকার ক্ষতিপূরণ বাবদ ৫ লাখ টাকা দেওয়ার ঘোষণা করেছেন।

কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ি, ঘটনাস্থলে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী

মহরমের অনুষ্ঠান নিয়ে বিতর্ক, টিভি চ্যানেলের লাইসেন্স বাতিল করল শাহবাজ সরকার

বিধানসভায় পাস হল OBC সংরক্ষণ সংশোধনী বিল

ফ্রিজ অ্যাকাউন্ট মামলায় হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ কালীঘাট তৃণমূলের, মঙ্গলে শুনানির সম্ভাবনা

সকাল থেকে বন্ধ ২৩৯ রুটের বাস, ভোগান্তির মুখে যাত্রীরা, কারণ কী?

অনাগত সন্তানের DNA পরীক্ষার দাবি স্বামীর, অভিমানে আত্মঘাতী গর্ভবতী গৃহবধূ

চম্পত রাইয়ের জবানবন্দি রেকর্ড, রাম মন্দির নিয়ে সামনে আসবে বড় কোনও তথ্য?

কলকাতা হাইকোর্টে ফের ধাক্কা অভিষেকের, বিদেশযাত্রা মামলায় দ্রুত শুনানির আর্জি খারিজ

বন্দরে ববির ‘ডান হাত’ শামস ইকবাল গ্রেফতার, এবার ফিরহাদের পালা?

আফগানিস্তানের মাটিতে হামলা চালিয়ে ২৯ জঙ্গিকে নিকেশ করল পাকিস্তানি সেনা

লড়লেন শুধু তিলক, আইরিশদের কাছে চুনকাম হলেন বিশ্বজয়ীরা

মহাসমারোহে মায়াপুরের রাজাপুর জগন্নাথ মন্দিরে পালিত হল স্নানযাত্রা

‘রাহুল গান্ধির সচিব বলছি..’ হরিয়ানার কংগ্রেস নেতার থেকে ১০ লক্ষ হাতিয়ে নিল ঠগ

ফোর্ট উইলিয়ামের সামনে দুর্ঘটনার কবলে পুলকার, জখম ৩ পড়ুয়া-সহ চালক