আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘পঞ্জাব কা গদ্দার’, হরভজনের বাড়ির দেওয়ালে কালিতে লিখে দিলেন আপ কর্মীরা

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: রাঘব চাড্ডার সঙ্গেই আম আদমি পার্টি ছেড়ে বিজেপিতে সামিল হয়েছেন রাজ্যসভা সাংসদ হরভজন সিংহ। আর ওই বিশ্বাসঘাতকতায় চটেছেন আপের নিচুতলার কর্মী-সমর্থকরা। শনিবার (২৫ এপ্রিল) ক্ষুব্ধ আপ সমর্থকরা প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের বাংলোর দেওয়ালে কালো কালিতে লিখে দিয়েছেন ‘গদ্দার’। বাংলোর সামনে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মীরা অবশ্য ক্ষুব্ধ আপ কর্মীদের সরিয়ে দিয়েছেন।

চার বছর আগে ২০২২ সালে রাজনীতিতে নাম লিখিয়েছিলেন হরভজন সিংহ। ক্রিকেটকে আলবিদা জানিয়ে আম আদমি পার্টিতে যোগ দিয়েছিলেন। ১০ এপ্রিল আপের হয়ে রাজ্যসভায় নির্বাচিত হয়েছিলেন। ওই বছরের ১৮ জুলাই সাংসদ হিসাবে শপথ নিয়েছিলেন। যদিও সাংসদ হওয়ার পরে দলের হয়ে তেমন সক্রিয হতে দেখা যায়নি তাঁকে। এমনকি রামমন্দিরের উদ্বোধনের সময়ে দলের অবস্থানের বাইরে গিয়ে হিন্দুত্বের জয়গান গাওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দরাজ প্রশংসাও করেছিলেন।

শুক্রবার (২৪ এপ্রিল) বিকালে দলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে বিজেপিতে সামিল হওয়ার কথা জানিয়েছিল;এন রাঘব চাড্ডা। সাংবাদিক বৈঠকে তিনি দাবি করেন, তাঁর সঙ্গে আপের আরও ছয় রাজ্যসভা সাংসদ বিজেপিতে যোগ দিচ্ছেন। ওই ছয় জন হলেন, প্রাক্তন ক্রিকেটার হরভজন সিংহ, বিক্রমজি‍ৎ সাহানি, স্বাতী মালিওয়াল, সন্দীপ পাঠক, অশোক মিত্তাল ও রাজিন্দর গুপ্ত। বিকেলেই যে দলে ভাঙন ধরেছে তার আভাস সকালেই পেয়েছিলেন আপের জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল। ভাঙন ঠেকাতে তিনি পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভাগবন্ত মানকে ফোন করে হরভজনের সঙ্গে কথা বলতে বলেন। কেননা, হরভজনকে রাজ্যসভায় পাঠানোর ক্ষেত্রে বিশেষ ভূমিকা নিয়েছিলেন মান। দলের সুপ্রিমোর নির্দেশ পাওয়ার পরে বেলা সাড়ে বারোটা নাগাদ হরভজন সিংহকে ফোন করেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী। আইপিএলে ধারাভাষ্য দেওয়ার জন্য বর্তমানে মুম্বই রয়েছেন হরভজন। বেশ কয়েকবার মানের ফোন বেজে গেলেও তিনি ধরেননি। ফলে আপ শীর্ষ নেতৃত্ব নিশ্চিত হন, প্রাক্তন ভারতীয় ক্রিকেটার দল ছাড়ছেন।

 

Published by:

Share Link:

More Releted News:

‘কান্তারা’ বিতর্কে বড় স্বস্তি, রণবীরের বিরুদ্ধে FIR খারিজ কর্নাটক হাইকোর্টের

​’লরেন্স অফ পঞ্জাব’-এর মুক্তি স্থগিত, সিধু মুসেওয়ালার বাবাকে খুনের হুমকি বিষ্ণোই গ্যাংয়ের

BJP-তে যোগদানের পরেই ১০ লক্ষ ফলোয়ার হারালেন রাঘব চাড্ডা

বিজেপির হয়ে কলকাতায় প্রচারে আসছেন রাঘব চাড্ডা, হতে পারেন কেজরিওয়ালের মুখোমুখি

​’পুলিশের কাজ ছাড়ছি, দাউদ ইব্রাহিমে যোগ দিচ্ছি, রাঘবের দলবদলে প্রকাশ রাজের মিম-খোঁচা

হাজারিবাগে ভয়াবহ ব্যাঙ্ক ডাকাতি, ১০ মিনিটে সাত কোটির সোনা নিয়ে চম্পট দুষ্কৃতীদের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ