এই মুহূর্তে

দিল্লি আবগারি কেলেঙ্কারি: ইডির অতিরিক্ত চার্জশিটে আপ সাংসদ রাঘব চাড্ডার নাম

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আবগারি নীতি কেলেঙ্কারি মামলায় এবার নাম জড়াল আম আদমি পার্টির রাজ্যসভা সাংসদ রাঘব চাড্ডার। আজ মঙ্গলবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পক্ষ থেকে আদালতে যে অতিরিক্ত চার্জশিট জমা দেওয়া হয়েছে তাতেই আপের তরুণ সাংসদের নাম উল্লেখ করা হয়েছে। এ নিয়ে দিল্লি আবগারি নীতি কেলেঙ্কারি মামলায় আপের তিন নেতার নামে চার্জশিট জমা পড়ল। যদিও আপের রাজ্যসভা সাংসদের অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই দিল্লি আবগারি নীতি মামলায় তাঁর নাম জড়িয়েছে বিজেপির অঙ্গুলিহেলনে চলা ইডি।

দিল্লি আবগারি কেলেঙ্কারি নিয়ে দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু করেছে দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই ও ইডি। ইতিমধ্যেই প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির অন্যতম শীর্ষ নেতা মণীশ সিসোদিয়া সহ বেশ কয়েকজনকে গ্রেফতার করেছেন কেন্দ্রীয় তদন্তকারীরা। এমনকী দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালকেও জেরা করেছে সিবিআই। সম্প্রতি ইডির পক্ষ থেকে আদালতে যে চার্জশিট পেশ করা হয়েছিল তাতে মূল অভিযুক্ত হিসেবে দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রীর নাম উল্লেখ করা হয়েছিল। পাশাপাশি আপ নেতা তথা প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈনের নামও ছিল।’

দিল্লি আবগারি কেলেঙ্কারি মামলায় অভিযুক্তের তালিকায় রাঘব চাড্ডার নাম না থাকলেও এদিন আদালতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে জমা দেওয়া অতিরিক্ত চার্জশিটে বলা হয়েছে, ‘মণীশ সিসোদিয়ার ব্যক্তিগত সহকারী সি অরবিন্দ জানিয়েছেন, দিল্লির ত‍ৎকালীন উপমুখ্যমন্ত্রীর বাড়িতে গোপন বৈঠকে বিঝয নায়ার, পঞ্জাবের আবগারি কমিশনার, দিল্লির আবগারি আধিকারিকদের সঙ্গে বৈঠকে রাঘব চাড্ডাও উপস্থিত ছিলেন।’

 

Published by:

Share Link:

More Releted News:

CBSC-র দশম শ্রেণীর ফলাফল প্রকাশ, কীভাবে জানবেন রেজাল্ট?

অর্থ পাচার মামলায় প্রিয়াঙ্কা গান্ধির স্বামী রবার্ট বঢরাকে তলব দিল্লির আদালতের

বিমানে পাশের আসনে বসা মহিলাকে যৌন হেনস্থার অভিযোগ, গ্রেফতার ভারতীয়

ফের পিছিয়ে গেল ডিএ সংক্রান্ত মামলার শুনানি, নতুন তারিখ দিল সুপ্রিম কোর্ট

বিনিয়োগকারীদের জন্য বড় চমক, প্রথমবার বোনাস শেয়ার দিচ্ছে LIC

গুগলের কোটি টাকার চাকরি ছেড়ে দুবাই, কেন এমন সিদ্ধান্ত নিলেন তনু পুরি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ