কেজরির গ্রেফতারির প্রতিবাদে ৭ এপ্রিল যন্তরমন্তরে গণ অনশনে আপ কর্মী-সমর্থকরা

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আবগারি নীতি কেলেঙ্কারি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারি নিয়ে লাগাতার আন্দোলনের পথে হাঁটছে আম আদমি পার্টি। দলের সুপ্রিমোর ‘অবৈধ’ গ্রেফতারির প্রতিবাদে আগামী ৭ এপ্রিল যন্তর মন্তরে গণ অনশনে কর্মসূচি নিয়েছে দিল্লির শাসকদল। বুধবার সাংবাদিকদের ওই কর্মসূচির কথা জানিয়েছেন আপ নেতা গোপাল রাই।

গত ২১ মার্চ আবগারি নীতি কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করেছে ইডি। টানা ১১ দিন ইডি হেফাজতে থাকার পরে গত সোমবার কেজরিকে ১৫ এপ্রিল পর্যন্ত জেল হেফাজতে পাঠিয়েছেন দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালতের বিচারক কাবেরী বাজেওয়া। আদালতের নির্দেশের পরেই আপ সুপ্রিমোকে তিহাড় জেলে নিয়ে যাওযা হয়। মাত্র ২৪ ঘন্টাতেই কেজরিওয়ালের ওজন সাড়ে চার কেজি কমেছে বলে বুধবার সকালে দাবি করেছে আপ নেতৃত্ব। যদিও জেল কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছেন, দিল্লির মুখ্যমন্ত্রী সুস্থই রয়েছেন।

অন্যদিকে, ইডির গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়ে কেজরিওয়াল যে মামলা দায়ের করেছিলেন, আজ বুধবার সেই মামলার শুনানি রয়েছে দিল্লি হাইকোর্টে। বিচারপতি স্বর্ণকান্ত শর্মার এজলাসে মামলার শুনানি। গতকাল মঙ্গলবারই আবগারি নীতিতে টানা ছয় মাস জেলবন্দি থাকা আপের সাধারণ সম্পাদক সঞ্জয় সিংয়ের জামিন মঞ্জুর করেছে শীর্ষ আদালত। বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি দীপঙ্কর দত্তের একাধিক প্রশ্নের জবাব দিতে পারেননি ইডির আইনজীবী এসভি রাজু। আর সঞ্জয় সিংয়ের জামিনের পরে অনেকটাই উল্লসিত আপ নেতৃত্ব। তাদের দাবি, ‘ইডি যে বিজেপির হয়ে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে নেমেছে, তা শীর্ষ আদালতে প্রমাণ হয়ে গিয়েছে। ফলে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ শিসোদিয়ার জামিন পাওয়া সময়সাপেক্ষ।’

‘প্রতিবাদ ও ভিন্নমত গণতন্ত্রের অপরিহার্য অংশ’, যন্তরমন্তরে ধর্নাকে সমর্থন নিটের শীর্ষস্থানাধিকারীর

অঙ্গনওয়াড়িতে ডিম কিনতে বরাদ্দ বৃদ্ধি রাজ্যের, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর, সপ্তম পে কমিশন গঠন করল শুভেন্দু সরকার

‘আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না করলে অনশন ভাঙব,’ কেন্দ্রকে বার্তা ওয়াংচুকের

৫৭ বছরের ছোট তরুণীকে বিয়ে, সাতক্ষীরার সাংসদকে বহিষ্কার করল জামায়াতে ইসলামী

প্রতিবাদ জানাতে গিয়ে মুম্বইতে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

‘আপনি প্রতিষ্ঠিত চোর সেটা প্রমাণ করব’, মমতাকে বেনজির আক্রমণ শুভেন্দুর

‘১০ বছরে ১৫২ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে’, মোদি সরকারকে নিশানা রাহুলের

‘শওকত, ‘পুষ্পা’ জাহাঙ্গিরের থেকেও খারাপ অবস্থা হবে,’ অভিষেককে কটাক্ষ শুভেন্দুর

‘আরজি-কর নিয়ে যা করার করব,’ বিধানসভা থেকে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

আচমকাই আফগানিস্তানের ওয়ানডে টিমের অধিনায়কত্ব ছাড়লেন হাশমাতুল্লাহ শাহিদি

স্যামসাংয়ের Galaxy Unpacked 2026, লঞ্চ হবে নতুন ফোল্ডেবল ফোন এবং এআই ডিভাইস

রান্নার গ্যাসের সিলিন্ডারে ৫০০ টাকা ভর্তুকি, জেনে নিন কারা পাবেন এই বিশেষ সুবিধা?

‘আমি সাধ্বী নই, ভক্তরা টাকা দিয়ে যায়’, বিতর্ক নিয়ে মুখ খুললেন সন্ন্যাসিনী রাধে মা