দলের জনপ্রতিনিধিরাই মেটাবেন বেতন, দিল্লিতেই সভা হবে মমতার নেতৃত্বে, ঘোষণা অভিষেকের

দিল্লির বুকে দাঁড়িয়ে বিজেপিকে বিঁধে দুটি বড় ঘোষণা করে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক জবকার্ড হোল্ডারদের বেতন, ও দুই মমতার নেতৃত্বে সভা।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলার(Bengal) মানুষের বকেয়া আনতে দিল্লির বুকে ২ দিনের ধর্না কর্মসূচি ছিল তৃণমূল কংগ্রেসের(TMC)। সেই ধর্না মঞ্চ থেকেই মঙ্গলবার দুটি বড় ঘোষণা করে দিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। সাফ জানিয়ে দিলেন, কেন্দ্রের ক্ষমতাসীন নরেন্দ্র মোদির সরকার যদি ধর্নায় যোগ দেওয়া আড়াই হাজার জবকার্ড হোল্ডারদের(Job Card Holders) বকেয়া বেতন না মেটায় তাহলে তৃণমূলের জনপ্রতিনিধিরাই তাঁদের বেতনের অংশ দিয়ে এই মানুষদের হকের টাকা পাইয়ে দেবেন। একই সঙ্গে তিনি জানান, কেন্দ্র সরকার যদি বাংলার মানুষের দাবি না মানে তাহলে আবারও দিল্লির বুকে সভা করবে তৃণমূল। আর সেই সভা হবে বাংলার অগ্নিকন্যা তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) নেতৃত্বে। সেই সভায় থাকবেন তিনি নিজেও।

বাংলার কয়েক লক্ষ মানুষের ১০০ দিনের কাজের টাকা বকেয়া রয়েছে। সেই সব মানুষদের মধ্যে প্রায় আড়াই হাজার মানুষ এবারে দিল্লিতে গিয়েছেন তৃণমূলের ধর্না কর্মসূচিতে যোগ দিতে। সেই সব মানুষদের উদ্দেশ্যেই এদিন ধর্না মঞ্চ থেকে অভিষেক জানান, ‘কেন্দ্র টাকা না দিলে আড়াই হাজার জব কার্ড হোল্ডারের প্রাপ্য টাকা আমরাই মিটিয়ে দেব। দরকার হলে বাংলার জনপ্রতিনিধিরা নিজেদের বেতন দিয়ে মেটাবেন। আগামী দু’মাসের মধ্যে এই ব্যবস্থা করবেন বাংলার ৭০ হাজার জনপ্রতিনিধি। নিজেদের এক মাসের বেতন এই জব কার্ড হোল্ডারদের দেবে তৃণমূল। আড়াই হাজার জব কার্ড হোল্ডারদের টাকা নিজেদের বেতন দিয়ে মেটাব। আগামী ২ মাসের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠাবে টাকা। রাজ্য সরকারের ওপর চাপ হলে তৃণমূলের সাংসদ, বিধায়ক ও মন্ত্রীরা এক মাসের বেতন দিয়ে টাকা মেটাবেন।’

এর পাশাপাশি এদিন অভিষেক জানান, ‘কেন্দ্র যদি বাংলার দাবি না মানে, তবে আবার দিল্লির বুকে সভা করবে তৃণমূল। তবে এর পর মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এক লক্ষ মানুষকে নিয়ে দিল্লিতে আসব। দু’মাসের মধ্যে আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সভা হবে। আজ আন্দোলনের শেষ নয়। আজ থেকে আন্দোলনের শুরু। কেন্দ্রের কাছ থেকে আমরা সুদ সমেত টাকা ফেরত নেব। আমরা প্রাপ্য টাকা আদায় করতে এসেছি। আর বিজেপি নেতৃত্ব দিল্লিতে এসেছে আবার টাকা আটকাতে। আগামী ২ মাসের মধ্যে ১ লক্ষ লোক নিয়ে দিল্লির বুকে সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুকে পাটা থাকলে আটকে দেখান।’

আফগানদের গুঁড়িয়ে দিয়ে তৃতীয় ম্যাচ ১২৭ রানে জিতলেন শ্রেয়সরা

সকাল থেকে রাত পর্যন্ত প্যাকেটের খাবারেই ভরসা? জানুন অজান্তেই শরীরের কতটা ক্ষতি করছেন

রান্নার মাঝেই হঠাৎ শেষ? কিভাবে আগাম জানবেন সিলিন্ডারে গ্যাসের পরিমাণ!

অভিষেকের ধ্বংসলীলা, আফগানদের ২২২ রানের লক্ষ্য দিল টিম ইন্ডিয়া

বিশ্বকর্মা পুজোয় ডুয়ার্সে ‘মহাকাল রূপী’ হাতির আরাধনায় মাতেন গ্রামবাসীরা

আফগানদের বিরুদ্ধে খুনে মেজাজে ব্যাটিং, ৩০ বলে শতরান করে বিশ্বরেকর্ড অভিষেকের

শিন্ডে গোষ্ঠীকে শিবসেনার প্রতীক বরাদ্দ নিয়ে সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে নির্বাচন কমিশন

ত্রাণ শিবিরে ২৫ জনের অস্বাভাবিক মৃত্যু নিয়ে মণিপুর সরকারকে হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের

অপহরণের পর বন্দুক দেখিয়ে ২২ বছরের তরুণীকে গণধর্ষণ! নাম জড়াল প্রাক্তন বিজেপি বিধায়কের

‘প্রকৃত বিশ্বকর্মারা তৃণমূলকে বাংলা থেকে সরিয়ে দিয়েছে,’ দাবি মুখ্যমন্ত্রীর

প্রেসক্রিপশন ছাড়াই ওষুধ কিনছেন ৬৪ শতাংশ ভারতীয়, সমীক্ষায় উদ্বেগজনক তথ্য

দুই ছেলের হাত ধরে বিয়ের মণ্ডপে ইমরানের প্রাক্তন স্ত্রী জেমিমা, সমাজমাধ্যমে দিলেন ছবি

সৌরভের বায়োপিকের শুটিং করেই বিপাকে কাউন্টি দল! পিচ নষ্টের অভিযোগে পেতে হল শাস্তি

পুজোর মাসে আরও ১ লক্ষ পড়ুয়ার পাতে ইসকনের মিড ডে মিল, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর