আলিগড়ের ব্যবসায়ী খুনের অভিযোগ, গ্রেফতার অখিল ভারত হিন্দু মহাসভার সদস্য পূজা শকুন পান্ডে

Share:

নিজস্ব প্রতিনিধি: উত্তরপ্রদেশের আলিগড়ে এক ব্যবসায়ীকে খুনের পিছনে থাকা প্রধান অভিযুক্ত হিসেবে গ্রেফতার অখিল ভারত হিন্দু মহাসভার (ABHM) পদাধিকারী পূজা শকুন পান্ডে। শনিবার ভরতপুর থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

আলিগড়ের রোরাভার এলাকায় ২৫ বছর বয়সী দুই চাকার শোরুমের মালিক অভিষেক গুপ্তকে দুই আততায়ী গুলি করে খুন করেছিল।  যে সময়ে এই ঘটনা ঘটেছিল তখন তিনি হাথরাসে যাওয়ার জন্য একটি বাসে উঠছিলেন। পূজা শাকুন পান্ডে এবং তার স্বামী, অখিল ভারত হিন্দু মহাসভার মুখপাত্র অশোক পান্ডে, অভিষেক গুপ্তকে খুন করার জন্য মোহাম্মদ ফজল এবং আসিফকে ভাড়া করেছিলেন বলে অভিযোগ উঠেছে। খুনের রাতেই রোরাভার থানায় পূজা এবং তার স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

বর্তমানে পূজা শকুন পান্ডের স্বামী অশোক পান্ডে এবং দুই খুনি জেলে আছেন। পুলিশ সুপার (শহর) মৃগাঙ্ক শেখর পাঠক গত সপ্তাহে বলেছিলেন যে, মহম্মদ ফজলকে আগের সপ্তাহে গ্রেফতার করা হয়েছিল। তিনি আরও জানিয়েছেন যে খুনে মূল অভিযুক্ত আসিফকে ৩ অক্টোবর দিল্লি-কানপুর হাইওয়ের কাছে শাহ কুতুবপুরে গ্রেফতার করা হয়। পুলিশ সুপার জানিয়েছেন, আসিফকে ধরে দিতে পারলে তার মাথার দাম হিসেবে ২৫,০০০ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিল। তদন্তকারীরা এর আগে জানিয়েছিলেন যে অভিষেক গুপ্তের দুই খুনি পূজা শকুন পান্ডে এবং তার স্বামীকে ৭-৮ বছর ধরে চিনত এবং খুনের এক মাস আগে তাদের বাড়িতে ওয়েল্ডিংয়ের কাজ শুরু করেছিল। সেই সময়েই ফজল এবং আসিফকে স্বামী-স্ত্রী মিলে অভিষেক গুপ্তকে হত্যা করার জন্য তাদের টাকা দেওয়ার প্রস্তাব দেয়।

পুলিশ জানিয়েছেন, প্রাথমিকভাবে খুনিরা ৫ লক্ষ টাকা দাবি করলেও শেষে খুনের জন্য ৩ লক্ষ টাকায় রাজি হয়। খুনের আগে পূজা পান্ডে খুনিদের কাছে অভিষেক গুপ্তের ছবি দিয়েছিল। কল রেকর্ড প্রকাশ করে পুলিশ জানিয়েছে যে, অশোক পান্ডে আগস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যে ২৭ বার ফজলের সঙ্গে যোগাযোগ করেছিলেন এবং তার পলাতক স্ত্রীর সাথে ১১ বার কথা বলেছিলেন।

সহপাঠীকে ডুবতে দেখে বাঁচাতে গিয়ে সলিল সমাধি তিন শিশুর

পুরীর রথযাত্রায় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু এক ভক্তের, আহত কমপক্ষে ১২০

শৈশবে যৌন নির্যাতনের শিকার সোহেল খান, ভয়ানক স্বীকারোক্তি সলমানের ভাইয়ের

নবদ্বীপ-মায়াপুরে বিদেশিদের হোটেল বা অতিথিশালা ভাড়া দিতে ফরম জমা করতে হবে অনলাইনে

তিরুপতি মন্দিরের লক্ষ্মীর ভান্ডার উপচে পড়ল, একদিনেই ৯৭ কোটি দান ভক্তদের

নৈহাটি স্টেশনে ৪ ঘন্টার ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ লোকাল ট্রেন, দুর্ভোগে পড়বেন যাত্রীরা

ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে নামার আগেই ভারতের তরুণ পেসারকে শাস্তি দিল আইসিসি

‘সনাতনের উত্থানেই বদ্ধপরিকর সরকার’, মায়াপুর থেকে বড় বার্তা দিলীপের

শুভেন্দুকে ‘দক্ষ প্রশাসক’ আখ্যা দিয়ে মমতার সঙ্গ ছাড়লেন ২১ জুলাইয়ের ‘কলঙ্কিত নায়ক’ মণীশ

৬.৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানতেই নিউজিল্যান্ডে জারি সুনামি সতর্কতা

৪৫ বছর বাদে আটক জিয়াউর রহমান হত্যা মামলায় ফাঁসির সাজা পাওয়া প্রাক্তন সেনা কর্তা

হোটেলে সারারাত ধর্ষণ, চলে নির্যাতনও! যুবকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ যুবতীর

‘জয় জগন্নাথ’ বলে গুপ্তিপাড়ায় রথের রশিতে টান ভক্তদের

এক ধাক্কায় কমল সোনা-রুপোর দাম, স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ক্রেতারা