পথ দুর্ঘটনায় মৃত্যু বিশিষ্ট শিল্পপতি সাইরাস মিস্ত্রির

বয়স হয়েছিল ৫৪ বছর

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন বিশিষ্ট শিল্পপতি সাইরাস মিস্ত্রি। বয়স হয়েছিল ৫৪ বছর। পথ দুর্ঘটনাটি ঘটে মুম্বইয়ের পালঘরে, রবিবার। পালঘরের জেলা সুপার এই দুর্ঘটনার খবর দিতে গিয়ে জানান, রবিবার বিশিষ্ট এই শিল্পপতির গাড়ি দুর্ঘটনার মুখে পড়ে। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। সাইরাস মিস্ত্রির প্রয়াণে শিল্পমহলে শোকের ছায়া।  

জানা গিয়েছে, রবিবার আহমেদাবাদ থেকে মুম্বই আসছিলেন বিশিষ্ট এই শিল্পপতি।  যাচ্ছিলেন মার্সিডিজ করে। গাড়িতে ছিলেন শিল্পপতি-সহ চারজন। আচমকাই গাড়িটি একটি ডিভাইডারে ধাক্কা মারলে ধাক্কার তীব্রতায় গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় বিশিষ্ট এই শিল্পপতির। বাকিদের হাসপাতালে চিকিৎসা চলছে। পুলিশের তরফ থেকে সাইরাস মিস্ত্রির পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। দুর্ঘটনার খবর পাওয়ার পরে পরেই পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। 

প্রাথমিকভাবে পুলিশের অনুমান চালক অসতর্কভাবে গাড়ি চালানোর ফলেই এই দুর্ঘটনা। তবে উল্টোদিক থেকে আসা কোনও ভারী গাড়িও শিল্পপতির গাড়িকে ধাক্কা মেরে থাকতে পারে বলেও মনে করছে পুলিশ। তারা তদন্ত শুরু করেছে। দুর্ঘটনা আহতদের মধ্যে গাড়ির চালকও রয়েছে। আহত তিনের আঘাত গুরুতর।

২০১২ সালে টাটা গোষ্ঠীর চেয়ারম্যান পদ থেকে রতন টাটা সরে যাওয়ার পরই সাইরাস পালোনজি মিস্ত্রি তাঁর স্থলাভিষিক্ত হন। তিনি সাপুরজি পালোনজি গোষ্ঠীর প্রতিনিধি। টাটা সন্সের সবচেয়ে বেশি শেয়ার হোল্ডার ছিলেন। ২০০৬ সালে টাটা সন্স বোর্ড থেকে তাঁর বাবা পালোনজি মিস্ত্রি অবসরের পর সাইরাস বোর্ডে যোগ দেন। ২০১৬ সালে টাটা সন্স বোর্ড তাঁকে চেয়ারম্যান পদ থেকে সরিয়ে নটরাজন চন্দ্রশেখরনকে সেই দায়িত্ব দেয়।

জ্ঞানেশের অপসারণের দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিলে জনস্রোত

দুপুরে মিড ডে মিলের পাতে চিকেন বিরিয়ানি, পুজোর মুখে পড়ুয়াদের ‘সারপ্রাইজ’ দিল হাওড়ার স্কুল

আটা-ভোজ্য তেলের দাম নাগালের বাইরে, সেপ্টেম্বরে খুচরো বাজারে মূল্যবৃদ্ধির হার আরও বাড়ল

ভাঙলেন প্রতিজ্ঞা! ইনস্টাগ্রামে ডেবিউ করলেন সইফ আলি খান, কে প্রথম ফলোয়ার হল?

‘রাজ্য ও কলকাতা পুলিশ মিলিয়ে আরও ১৩ হাজার নিয়োগ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড

কর্নেলের পোশাকে ‘প্রতারণার জাল’! টাকা তোলার অভিযোগ, মুর্শিদাবাদে গ্রেফতার যুবক

শেখ হাসিনার দলের সঙ্গে যোগাযোগের অভিযোগে প্রাক্তন হিন্দু সেনা কর্তা গ্রেফতার

‘কলকাতায় ট্রিপল ইঞ্জিনের সরকার,’ পুরভোটের আগে বার্তা মুখ্যমন্ত্রীর

মোদি সরকারের ২০০ আমলা বিরোধীদের সঙ্গে যোগাযোগ রাখছেন, বিস্ফোরক দাবি রাহুলের

তারেক রহমানের পর দিল্লি সফর বাতিল বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর, অমিত শাহের সঙ্গে বৈঠক ছিল

এক মণ মটর ডালে তৈরি ২০ ফুটের অভিনব দুর্গা প্রতিমা, দেখতে যাবেন?

৮ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে খুনের পর লাশের পাশে বসে সুখটান ঘাতক স্বামীর

কুণাল ঘোষকে ‘ডিম্বাস্ত্র’ থেকে বাঁচাতে নিরাপত্তা বৃদ্ধির নির্দেশ হাইকোর্টের