Gujrat Riot: অমিতের নিশানার পরেই তিস্তা শীতলবাদকে গ্রেফতার করল গুজরাত ATS

শুক্রবার বিকালে মুম্বইয়ের বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: গুজরাত দাঙ্গা (Gujrat Riot) নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister Narendra Modi) বিরুদ্ধে অপপ্রচারের জন্য সমাজকর্মী তিস্তা শীতলবাদকে (Activist Teesta Setalvad) শুক্রবার কাঠগড়ায় তুলেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Union Home Minister Amit Shah)। আর রাজনৈতিক প্রভু সরব হতেই নড়েচড়ে বসল গুজরাতের অ্যান্টি টেরর স্কোয়াড (Gujrat Anti Terror Squad)। কয়েক ঘন্টার মধ্যেই এদিন বিকালে মুম্বইয়ের (Mumbai) বাড়ি থেকে দেশের প্রখ্যাত সমাজকর্মীকে গ্রেফতার করেছে গুজরাত এটিএস। সূত্রের খবর, আজই আমদাবাদে (Ahamedabad) নিয়ে যাওয়া হবে শীতলবাদকে (Teesta Setalvasd)। যদিও গুজরাত অ্যান্টি টেরর স্কোয়াডের (Gujrat Anti Terror Squad) এক আধিকারিকের দাবি, ‘শীর্ষ আদালতের নির্দেশেই জিজ্ঞাসাবাদের জন্য তিস্তাকে গ্রেফতার করা হয়েছে।’

 গতকাল শুক্রবারই গুজরাত দাঙ্গায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিশেষ তদন্তকারী দলের দেওয়া ক্লিনচিট বজায় রেখেছিল শীর্ষ আদালত। তিন বিচারতির ডিভিশন বেঞ্চ দাঙ্গায় নিহত কংগ্রেসের প্রাক্তন সাংসদ এহসান জাফরির স্ত্রী জাকিয়া জাফরির আর্জি খারিজ করে দিয়েছিল। শীর্ষ আদালতের ওই নির্দেশকে হাতিয়ার করেই এদিন সকালে বিশিষ্ট সমাজকর্মী এবং গুজরাত দাঙ্গার ভয়াবহ চিত্র গোটা বিশ্বের কাছে তুলে ধরা সমাজকর্মী তিস্তা শীতলবাদকে তীব্র আক্রমণ করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর কথায়, ‘গুজরাত দাঙ্গা নিয়ে নরেন্দ্র মোদির বিরুদ্ধে লাগাতার মিথ্যা প্রচার চালিয়েছেন সমাজকর্মী তিস্তা শীতলবাদ।’

ব্যাস আর যায় কোথায়? রাজনৈতিক প্রভুর মুখে অমৃতবাণী শোনার পরেই তিস্তা শীতলবাদকে গ্রেফতার করতে কোমর কষে ঝাঁপায় গুজরাত অ্যান্টি টেরর স্কোয়াড। দুটি দল মুম্বই পৌঁছে যায়। একটি দল সান্তাক্রুজ থানায় হাজির হয়। অন্য দলটি তিস্তার বাড়িতে হানা দিয়ে তাঁকে তুলে নিয়ে হাজির হয় থানায়। সেখানেই গ্রেফতার করা হয়। পাশাপাশিও আর এক প্রাক্তন পুলিশ আধিকারিক আর বি শ্রীকুমারকেও গ্রেফতার করা হয়েছে। প্রাক্তন আইপিএস সঞ্জীব ভাটের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। অমিত শাহের নিশানার পরেই যেভাবে দেশের প্রখ্যাত সমাজকর্মীকে গ্রেফতার করা হয়েছে তা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছে বিরোধী দলেরএকাধিক নেতা। 

সিরিয়ায় ভয়াবহ বন্যায় মৃত অন্তত ৫, নিহতদের মধ্যে চারজনই শিশু

অনিল-সুনিতার ‘করবা চৌথ’ উদযাপনে চাঁদের হাট, তৃতীয় স্ত্রীকে নিয়ে অনুষ্ঠানে সামিল আমিরও

কোহিনূর গ্রুপের বিরুদ্ধে ব্যাঙ্ক জালিয়াতির অভিযোগ, রাজ্যের চার জায়গায় ইডি-র তল্লাশি

নেপালের পর এবার ভুটানে হিমবাহের হ্রদ ভেঙে ভয়াবহ বন্যার আশঙ্কা! বিপদের মুখে উত্তরবঙ্গ

গুগল সার্চে ফাঁস হচ্ছে ডিসকর্ড মেসেজ? বড় বিপদে পড়ার আগে ছোট্ট কাজ করে নিন

ঘূর্ণিঝড় অর্ণবের পর ফের নিম্নচাপ, শুক্রেও বৃষ্টির পূর্বাভাস কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়!

এক চার্জে ১৬০ কিমি! বাইকের বাজারে ঝড় তুলতে হাজির Avore EX1

ফ্লিপকার্ট সেলে অবিশ্বাস্য অফার! ৫২,০০০ টাকা সস্তা হল Galaxy S25

তালিবানি রক্তচক্ষু উপেক্ষা, আফগানিস্তানে ৫ গুণ বেড়েছে আফিম চাষ

শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৬৭ রানের বিধ্বংসী ইনিংসের দৌলতে ইতিহাসে বেন ডাকেট

বীরভূমের নানুরে কাজল শেখের বাড়িতে পুলিশ, চলছে তল্লাশি, কারণ কী?

ব্যালন ডি’অর জয়ের আনন্দ ভাগ করে নিতে সতীর্থদের বিশেষ উপহার দেবেন কেন

বাস্তব জীবনে কেমন স্বামী চান? খুল্লামখুল্লা জানিয়ে দিলেন ‘রামায়ণ’-এর সীতা

বোনের আত্মহত্যার শোকে তিন সন্তানকে নিয়ে কুয়োয় ঝাঁপ দিদির