আদানিকাণ্ড: মুখবন্ধ খামে নামের তালিকা নিতে অস্বীকার সুপ্রিম কোর্টের

কমিটিতে কারা থাকবেন শুক্রবার তাদের নামের তালিকা সিলবন্ধ খামে কেন্দ্র সরকারের তরফে সুপ্রিম কোর্টে জমা দেওয়ার চেষ্টা করা হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: আদানিকাণ্ডের (Adani Row) ফলে দেশের অর্থনীতিতে তার প্রভাব কী পড়েছে তা খতিয়ে দেখতে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। কমিটি গঠনের বিষয়ে সায়ও দিয়েছিল মোদি সরকার। কমিটিতে কারা থাকবেন শুক্রবার তাদের নামের তালিকা মুখবন্ধ খামে কেন্দ্র সরকারের তরফে সুপ্রিম কোর্টে জমা দেওয়ার চেষ্টা করা হয়। কিন্তু সেই মুখবন্ধ খামে নামের তালিকা নিতে অস্বীকার করল দেশের সর্বোচ্চ আদালত। কেন্দ্র সরকারকে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে, এই বিষয়ে সম্পূর্ণ স্বচ্ছতা বজায় থাকা উচিত।

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় (Chief Justice DY Chandrachud) এদিন সলিসিটর জেনারেল তুষার মেহতাকে (Solicitor General Tushar Mehta) বলেন, ‘আমরা কোনও সিলবন্ধ খাম চাই না। আমরা সম্পূর্ণ স্বচ্ছতা চাই… যদি আমরা [এই] পরামর্শগুলি গ্রহণ করি, তাহলে এটি একটি সরকার-নিযুক্ত কমিটি হিসাবে দেখা হবে, যা আমরা চাই না। সিদ্ধান্ত নিতে আমাদের উপর ছেড়ে দিন।’

মোদি ঘনিষ্ঠ ব্যবসায়ী হিসেবে পরিচিত গৌতম আদানির সংস্থার বিরুদ্ধে কারচুপি করে শেয়ারের দাম বাড়ানো এবং কর ফাঁকি-সহ বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগ সামনে এনেছে হিন্ডেনবার্গের রিপোর্ট।  এই রিপোর্টের ফলে আদানিদের পাশাপাশি গোটা দেশের ক্ষতি হয়েছে, তাই  এর বিরুদ্ধে আদালতের পর্যবেক্ষণে তদন্ত হওয়া উচিত বলে দাবি করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছিলেন আইনজীবী এমএল শর্মা এবং বিশাল তিওয়ারি। সেই মামলারই শুনানিতে শীর্ষ আদালতের প্রশ্নের মুখে পড়তে হয় কেন্দ্র সরকার ও সেবিকে। দেশের সর্বোচ্চ আদালত আদানি কাণ্ডের প্রভাব খতিয়ে দেখতে একটি বিশেষজ্ঞ কমিটি তৈরির নির্দেশ দিয়েছিল।

পাহাড়-নদী-ঝর্না-জলাধার একসঙ্গে উপভোগ করতে চান? ঘুরে আসুন ঝাড়খণ্ডের এই ঠিকানায়

তালিবানি রক্তচক্ষু উপেক্ষা, আফগানিস্তানে ৫ গুণ বেড়েছে আফিম চাষ

কর্মক্ষেত্রে সাফল্য, প্রেমেও সুখের সময়, নভেম্বর কেমন কাটবে তুলা রাশির জাতকদের?

স্বাদ ও স্বাস্থ্যের পারফেক্ট কম্বিনেশন, ওটস দিয়ে বানিয়ে ফেলুন এগ কাঠি রোল

৯০০০mAh ব্যাটারি, দুর্দান্ত প্রসেসর, ৭০০০ টাকা ছাড়ে মিলছে OnePlus Nord 6

শীতের মরশুমে মন খাইখাই করে? খিদে বেড়ে যাওয়ার পিছনে রয়েছে ৪ কারণ

শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৬৭ রানের বিধ্বংসী ইনিংসের দৌলতে ইতিহাসে বেন ডাকেট

বীরভূমের নানুরে কাজল শেখের বাড়িতে পুলিশ, চলছে তল্লাশি, কারণ কী?

নতুন করে সাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ, কোন-কোন জেলায় শুক্রে ভারী বৃষ্টির সতর্কতা জারি?

ডিজিটাল প্রতারণায় ব্যাঙ্কের গাফিলতি প্রমাণিত হলে দিতে হবে পুরো টাকা ফেরত, নির্দেশ সুপ্রিম কোর্টের

বিহারে বিধান পরিষদ নির্বাচনে ‘রামধাক্কা’ খেল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট

ব্যালন ডি’অর জয়ের আনন্দ ভাগ করে নিতে সতীর্থদের বিশেষ উপহার দেবেন কেন

বাস্তব জীবনে কেমন স্বামী চান? খুল্লামখুল্লা জানিয়ে দিলেন ‘রামায়ণ’-এর সীতা

বোনের আত্মহত্যার শোকে তিন সন্তানকে নিয়ে কুয়োয় ঝাঁপ দিদির