রাম মন্দিরের অনুদান গণনায় স্বচ্ছতা আনতে চালু হল ‘পকেটবিহীন’ পোশাক বিধি

Share:

নিজস্ব প্রতিনিধি: রাম মন্দিরে দান গণনা প্রক্রিয়াকে আরও সুরক্ষিত ও স্বচ্ছ করতে একগুচ্ছ নতুন নিয়ম চালু করা হয়েছে। কর্মীদের পোশাক থেকে শুরু করে গণনা কক্ষে প্রবেশের নিয়ম সব ক্ষেত্রেই আনা হয়েছে কড়াকড়ি। মন্দির কর্তৃপক্ষের এই সিদ্ধান্তকে কেন্দ্র করে ইতিমধ্যেই শুরু হয়েছে আলোচনা।সূত্রের খবর, দানের অর্থ গণনার পুরো প্রক্রিয়ায় নিরাপত্তা জোরদার করার পাশাপাশি স্বচ্ছতা নিশ্চিত করতেই এই নতুন ব্যবস্থা কার্যকর করা হয়েছে। এখন থেকে গণনা কক্ষে প্রবেশের আগে প্রতিটি কর্মীকে কঠোর নিরাপত্তা তল্লাশির মধ্যে দিয়ে যেতে হবে। দুই ধাপে সম্পন্ন হবে এই নিরাপত্তা পরীক্ষা। তারপরই গণনার দায়িত্বে থাকা কর্মীদের ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হবে।

শুধু নিরাপত্তাই নয়, কর্মীদের জন্য নতুন পোশাকবিধিও চালু হয়েছে। নির্দেশিকা অনুযায়ী, দান গণনার কাজে নিযুক্ত প্রত্যেককে পকেটবিহীন গাঢ় নীল রঙের নির্দিষ্ট ইউনিফর্ম পরতে হবে। এই নিয়মের উদ্দেশ্য হল গণনা প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও নির্ভুল রাখা। এছাড়া, গণনার পদ্ধতিতেও পরিবর্তন আনা হয়েছে। আগে যেখানে টেবিল-চেয়ারে বসে দানের অর্থ গোনা হত, এখন থেকে সেই কাজ মেঝেতে বসেই করতে হবে।

আরও পড়ুন: দাউদ সহ পাকিস্তানে লুকিয়ে থাকা ২৩ কুখ্যাত দুষ্কৃতীকে জঙ্গি ঘোষণা করল কেন্দ্র

মন্দির কর্তৃপক্ষের মতে, এতে পুরো প্রক্রিয়ার ওপর আরও কার্যকর নজরদারি করা সম্ভব হবে। নতুন নিয়ম অনুযায়ী, গণনা কক্ষে কোনও কর্মী মোবাইল ফোন, ক্যামেরা, ব্যাগ বা অন্য কোনও ব্যক্তিগত সামগ্রী নিয়ে প্রবেশ করতে পারবেন না। এমনকি গণনা হলে ঢোকার আগে প্রত্যেককে জুতো ও চপ্পল বাইরে খুলে রেখে প্রবেশ করতে হবে। মন্দির কর্তৃপক্ষের দাবি, এই নতুন বিধিনিষেধের ফলে দান গণনার পুরো প্রক্রিয়া আরও নিরাপদ, স্বচ্ছ এবং সুশৃঙ্খল হবে। পাশাপাশি ভবিষ্যতে যে কোনও ধরনের অনিয়ম বা বিতর্কের সম্ভাবনাও অনেকটাই কমবে বলে তাদের আশা।

ফের অগ্নিগর্ভ দিল্লি, তলস্তয় মার্গে পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষ

পড়ুয়াদের নিশানায় থাকা ধর্মেন্দ্র প্রধান ৩০ বছর আগে প্রশ্ন ফাঁসের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন

সুস্থ থাকতে ও ওজন নিয়ন্ত্রণে রাখতে কোন স্যুপ খাওয়া উপকারী?

শোওয়ার আগে এক চামচ পিনাট বাটার! সারারাত নিশ্চিন্তে ঘুমোতে সাহায্য করবে

৭ লক্ষ টিকিট বিক্রি, মুক্তির আগেই ২৩ কোটি টাকা আয় করে ফেলল বিজয়ের ‘Jana Nayagan’

‘৫ বছরে তিনবার নিট প্রশ্ন ফাঁস, জবাবদিহিতা নেই’, এবার সুর চড়ালেন বিজেপিত্যাগী আন্নামালাই

WBSEDCL-গ্রাহকদের সুখবর, এবার থেকে প্রতি মাসে দিতে হবে বিদ্যুতের বিল

প্রৌঢ়াকে ধর্ষণের পর পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়ার চেষ্টা! চাঞ্চল্যকর ঘটনা ঝাড়গ্রামে

‘প্রতিবাদ ও ভিন্নমত গণতন্ত্রের অপরিহার্য অংশ’, যন্তরমন্তরে ধর্নাকে সমর্থন নিটের শীর্ষস্থানাধিকারীর

রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর, সপ্তম পে কমিশন গঠন করল শুভেন্দু সরকার

৫৭ বছরের ছোট তরুণীকে বিয়ে, সাতক্ষীরার সাংসদকে বহিষ্কার করল জামায়াতে ইসলামী

অঙ্গনওয়াড়িতে ডিম কিনতে বরাদ্দ বৃদ্ধি রাজ্যের, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

‘আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না করলে অনশন ভাঙব,’ কেন্দ্রকে বার্তা ওয়াংচুকের

‘১০ বছরে ১৫২ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে’, মোদি সরকারকে নিশানা রাহুলের