রান্নার গ্যাসের সিলিন্ডার না পেয়ে যা করলেন মহিলা, দেখে চমকে উঠল সবাই

Share:

নিজস্ব প্রতিনিধি: মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে তেল ও গ্যাস নিয়ে বিশ্বজুড়ে হাহাকার পড়ে গিয়েছে। পেট্রোল পাম্প ও গ্যাসের দোকানগুলির দিকে তাকালেই দেখা যাবে লম্বা লাইন। ঘণ্টার পর ঘণ্টা দোকানে দাঁড়িয়ে রয়েছেন সাধারণ মানুষ। এই গ্যাস আনতে গিয়েই অদ্ভুত সব কাণ্ড ঘটাচ্ছেন গ্রাহকরা। একটি সাধারণ LPG সিলিন্ডারের জন্য একজন সাধারণ মানুষের হতাশা ঠিক কোন পর্যায়ে পৌঁছতে পারে, তা চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। দিনের পর দিন গ্যাস এজেন্সিতে ঘুরেও মেলেনি রান্নার গ্যাস। শেষমেশ ধৈর্যের বাঁধ ভেঙে গ্যাস এজেন্সির মেঝেতেই কান্নায় লুটিয়ে পড়লেন এক মহিলা। আর সেই কান্নার মাঝেই ঘটে গেল এক অদ্ভুত ঘটনা। প্রত্যক্ষদর্শীদের দাবি, কাঁদতে কাঁদতেই নাকি ওই মহিলার শরীরে ভর করেছে স্বয়ং কালী মা। এই খবর ছড়িয়ে পড়তেই হুলুস্থল পড়ে যায় এলাকা জুড়ে।

মধ্যপ্রদেশের মোরেনা জেলার জৌরা এলাকায় ঘটা এই ঘটনার একটি ভিডিও নেটদুনিয়ায় ঝড়ের বেগে ছড়িয়ে পড়েছে। আর এই ভিডিও ঘিরেই এখন তোলপাড় সোশ্যাল মিডিয়া। ভাইরাল ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে, ওই মহিলা গ্যাস এজেন্সির মেঝেতে বসে হাউমাউ করে কাঁদছেন। তাঁর চোখে জল, আর গলায় শুধুই আর্তনাদ— “একটা সিলিন্ডার দিন দাদা, বাড়িতে রান্না বন্ধ!” আশপাশে থাকা লোকজন তাঁকে শান্ত করার আপ্রাণ চেষ্টা করছেন ঠিকই, কিন্তু তাঁর কান্না থামার কোনো লক্ষণই দেখা যায়নি। জানা গেছে, গত কয়েকদিন ধরেই তিনি একটা LPG সিলিন্ডারের আশায় ওই এজেন্সিতে হত্যে দিয়ে পড়েছিলেন। কিন্তু প্রতিবারই তাঁকে খালি হাতে ফিরতে হয়েছে। তারপরেই তার উপর আচমকাই মা কালীর ভর হওয়ার দাবি ওঠে। ঘটনাস্থলে উপস্থিত লোকজন জানান, কাঁদতে কাঁদতে হঠাৎ করেই ওই মহিলার চোখ-মুখের অভিব্যক্তি সম্পূর্ণ বদলে যায়। তাঁর কান্নার আওয়াজের সঙ্গে যেন অন্য কোনো অদ্ভুত সুর মিশে ছিল এই অস্বাভাবিক আচরণ দেখেই সেখানে উপস্থিত অনেকে বলতে শুরু করেন যে, চরম মানসিক কষ্টের কারণে তাঁর ওপর কালী মা-এর ভর হয়েছে। তবে সেটা সত্যিই কোনো আধ্যাত্মিক ঘটনা নাকি তীব্র মানসিক চাপ ও হতাশার বহিঃপ্রকাশ, তা নিয়ে নিশ্চিত করে কেউ কিছু বলতে পারেননি।

আরও পড়ুন: হোমওয়ার্ক পরে, নাচ আগে! অচেনা বিয়ের অনুষ্ঠানে স্কুলছাত্রের কীর্তি ভাইরাল

জানা গিয়েছে, জৌরা এলাকায় গত বেশ কিছুদিন ধরেই ঘরোয়া LPG সিলিন্ডারের সাপ্লাইয়ে চরম সংকট চলছে। সাধারণ মানুষ প্রতিদিন গ্যাসের বিভিন্ন এজেন্সিতে ছুটছেন, কিন্তু কাউকেই গ্যাস দেওয়া যাচ্ছে না। এই মহিলার কান্না এবং অদ্ভুত আচরণের ঘটনাটি বৃহত্তর অব্যবস্থা ও সাধারণ মানুষের অসহায়তারই একটি জ্বলন্ত উদাহরণ হয়ে ফুটে উঠেছে। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়ার কয়েক মুহূর্তের মধ্যেই লক্ষ লক্ষ মানুষ সেটি দেখে ফেলেছেন। সাধারণ মানুষের আবেগের বাঁধ ভেঙেছে কমেন্ট বক্সে। কেউ লিখেছেন, “দৃশ্যটা দেখে চোখে জল এসে গেল,” আবার কেউ ক্ষোভ উগরে দিয়ে প্রশ্ন তুলেছেন, “সরকার আর প্রশাসন কী করছে?” পাশাপাশি ওই মহিলার ভর হওয়ার দৃশ্যটি নিয়েও নেটিজেনদের মধ্যে জোর চর্চা শুরু হয়েছে।

২০ বছর আগে নগ্ন দৃশ্যে অভিনয়ের প্রস্তাব সইফকে, ‘না’ করে এখন পস্তাচ্ছেন নায়ক

বন্যার জলে সমুদ্র খামার, মওকা বুঝে দলবেঁধে পালাল ৯০০ ভয়ঙ্কর সাপ

সূর্য-বুধ-বৃহস্পতির সংযোগ, ১৬ জুলাই থেকে ‘আচ্ছে দিন’ ৪ রাশির জাতকদের

ডিগ্রি ছাড়াই ডাক্তার! অপসারিত মমতা ঘনিষ্ঠ চিকিৎসক এস পি দাসের কন্যা

গভীর রাতে গৃহবধূকে একা পেয়ে যা করলেন তৃণমূল নেতা… কড়া পদক্ষেপ পুলিশের

নাবালিকাকে ধর্ষণের অভিযোগে কাঠগড়ায় বাবা-দাদু, উত্তপ্ত হাবরা

একঘেয়ে সস নয়, কাবাব-পকোড়ার স্বাদ বাড়াতে ঘরেই বানিয়ে ফেলুন ৫ দুর্দান্ত চাটনি

স্বর্ণ ব্যবসায়ীকে নৃশংসভাবে কুপিয়ে খুন, গোটা শরীরে অ্যাসিড ঢালল দুষ্কৃতীরা

স্বস্তি মমতার! ফ্রিজ অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারবে কালীঘাট তৃণমূল, জানাল হাইকোর্ট

হাসপাতালে বন্ধ হবে ‘দালালরাজ’, স্বাস্থ্য ভবন থেকে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

বারুইপুরে প্রভাস মণ্ডলের এনকাউন্টার কাণ্ডের তদন্তে সিআইডি

চাকরি বিক্রির বিনিময়ে ২০ কোটি তুলেছিলেন সুজিত! সাপ্লিমেন্টারি চার্জশিটে দাবি ইডির

ভেনেজুয়েলায় মৃতের সংখ্যা বেড়ে ৩৮১১, এখনও চলছে উদ্ধার কাজ

‘বুদ্ধিজীবীরা সমাজবিরোধী, এদের মাথায় ডিম ছুড়ুন’, নিদান দিলীপ ঘোষের