ভারতের এই শহরেও বাজি পোড়ানোর ওপর নিষেধাজ্ঞা

জারি করা হল বিজ্ঞপ্তি

Share:

নিজস্ব প্রতিনিধি, আইজল: দিল্লির পর এবার  আইজলেও বাজি পোড়ানোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হল। নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে উড়ন্ত লণ্ঠনের ওপরেও। জেলা প্রশাসন থেকে বলা হয়েছে, দুই মাসের জন্য আইজলে কোনও সব ধরনের বাজি পোড়ানোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হল।

নিষেধাজ্ঞা উড়ন্ত লণ্ঠনের ওপরেও। বাজির শব্দে লাগাম পরাতে এবং পরিবেশকে দূষণের হাত থেকে রক্ষা করতেই জেলা প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে। এই নিষেধাজ্ঞা অমান্য করে যে বা যারা বাজি পোড়াবে বা উড়ন্ত লণ্ঠন জ্বালাবে, তার বিরুদ্ধে ফৌজদারি আইনে মামলা রুজু হবে।

জেলাশাসক এই বিজ্ঞপ্তি জারি করতে গিয়ে বলেন, আমার ব্যক্তিগত অভিমত, বাজির ধোঁয়ায় পরিবেশ ভয়ঙ্কররকম দূষিত হয়। বাজির আওয়াজ তৈরি করে শব্দদূষণ। অন্যদিকে, উড়ন্ত লন্ঠন অত্যন্ত ঝুঁকিপূর্ণ। যে কোনও সময় মানুষ দুর্ঘটনার মুখে পড়তে পারে। তাই, সার্বিক পরিস্থিতির কথা মাথায় রেখে আইজলে আগামী দুই মাসের জন্য সব ধরনের বাজি পোড়ানো এবং উড়ন্ত লণ্ঠনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হল। বাজি পোডা়নোর পাশাপাশি বাজি বিক্রি করা, মজুত রাখার ওপরেও নিষেধাজ্ঞা আরোপ করা হল। কোনও ব্যক্তি বা সংস্থা বাজি বিক্রি করলে বা বাজি পোড়ালে তাঁর বিরুদ্ধে সরকারি নিষেধাজ্ঞা অগ্রাহ্য করার অভিযোগে মামলা রুজু হবে। কড়া শাস্তির মুখে পড়তে হবে। প্রত্যেককে আমার অনুরোধ, পরিবেশের কথা, প্রবীণ-শিশুদের কথা, রোগাক্রান্তদের কথা ভেবে তারা যেন বাজি না পোড়ান। 

উল্লেখ করা যেতে আসন্ন দীপাবলিতে রাজধানী দিল্লিতে আতশবাজি  পোড়ানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা বহাল রাখার সিদ্ধান্ত নেয় সর্বোচ্চ আদালত।  

আরও পডু়ন দিল্লিতে এবছরেও নিষিদ্ধ সব ধরনের বাজি, আইন ভাঙলেই শাস্তি

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের