চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দিল্লির পর আমেদাবাদের স্কুলে বোমাতঙ্ক, ভোটের আগেই ছড়াল উত্তেজনা

নিজস্ব প্রতিনিধিঃ দিল্লির পর এবার আমেদাবাদ। সোমবার আমেদাবাদে বেশ কয়েকটি  স্কুলে আসে বোমা হামলার হুমকি। এরফলে আতঙ্কিত হয়ে পড়ে পড়ুয়ারা। বোমা হামলার ইমেল আসার পরেই আহমেদাবাদ পুলিশের বোম্ব ডিসপোজাল স্কোয়াড এবং সোয়াট দল সতর্কতামূলক  ভাবে তল্লাশি শুরু করেছে।

এই নিয়ে আহমেদাবাদের ডিসি কন্ট্রোল রুম জানিয়েছে, “আতঙ্কিত হওয়ার দরকার নেই। বোমা বিস্ফোরণের ঘটনায় ৫-৬টি স্কুলকে মেইলের মাধ্যমে হুমকি দেওয়া হয়েছে। আমরা  তল্লাশি শুরু করেছি।“ অন্যদিকে আগামীকাল অর্থাৎ ৭ মে গুজরাটে রয়েছে তৃতীয় দফায় নির্বাচন।  লোকসভা ভোটের তৃতীয় পর্বে একসঙ্গে গুজরাটের ২৬টি আসনেই ভোট চলবে। ভোটের আগের দিন আহমেদাবাদের স্কুলে বোমাতঙ্কের খবর মিলতেই চাঞ্চল্য ছড়িয়েছে। হুমকি ইমেল মিলতেই স্কুল কর্তৃপক্ষের তরফে খবর দেওয়া হয় পুলিশে।

উল্লেখ্য গত ১ মে দিল্লির প্রায় ১০০টি স্কুলে বোমা হামলার হুমকি। গত বুধবার  ইমেলের মাধ্যমে  বোমা হামলার হুমকি আসে দিল্লি এবং নয়ডার বেশ কয়েকটি স্কুলে। তদন্তকারী আধিকারিকদের দাবি, দিল্লি-এনসিআরের স্কুলগুলিতে যে ইমেলটি এসেছিল তার উৎস ছিল রাশিয়ার সার্ভার। তবে আমেদাবাদের স্কুলে কারা এই বোমা হামলার হুমকি পাঠাল তা নিয়ে শুরু হয়েছে তদন্ত।

Published by:

Share Link:

More Releted News:

আসন পুনর্বিন্যাস বিল পাস হলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে ডিএমকে

পোল্ট্রি ফ্রার্মে আগুন! ঝলসে গেল ৪ হাজার মুরগি, ‘তন্দুরি চিকেন’ নিতে হুড়োহুড়ি গ্রামবাসীদের

দেওরের প্রেমে অন্ধ হয়ে স্বামীকে খুন স্ত্রীর, গ্রেফতার ২

‘আমাকে ওঁর সঙ্গে বিয়ে দাও, নাহলে…’ BSNL-এর টাওয়ারের চূড়ায় উঠে যা করল নাবালিকা

ক্ষমতায় এলেই পরিবার পিছু বছরে ৬ রান্নার গ্যাসের সিলিন্ডার বিনামূল্যে, বিরাট প্রতিশ্রুতি বিজয়ের

দিল্লির বিমানবন্দরে দুই বিমানের মুখোমুখি সংঘর্ষ, খসে পড়ল ডানা, অল্পের জন্যে রক্ষা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ