গ্রাহকদের জোর ধাক্কা দিল Airtel, মধ্যরাত থেকেই বন্ধ জনপ্রিয় রিচার্জ প্ল্যান

Share:

নিজস্ব প্রতিনিধি: মোবাইল পরিষেবা প্রদানকারী জিও’র পর এবার গ্রাহকদের জোর ধাক্কা দিল এয়ারটেল। বুধবার (২০ অগস্ট) মধ্যরাত থেকে বন্ধ হয়ে যাচ্ছে ২৪৯ টাকার রিচার্জ প্ল্যান। যদিও বন্ধ করে দেওয়া রিচার্জ প্ল্যানের বিকল্প কোনও প্ল্যান আনেনি সংস্থাটি।। কিন্তু মনে করা হচ্ছে, এখন থেকে ২৪৯ টাকার জায়গায় ২৯৯ টাকার প্ল্যান নিতে হবে গ্রাহকদের। অর্থা‍ৎ প্রতি রিচার্জে ৫০ টাকা বাড়তি গুণতে হবে গ্রাহকদের।

এয়ারটেলের ২৪৯ টাকার প্ল্যানে গ্রাহকরা ২৪ দিনের মেয়াদ পেতেন। প্রতিদিন এক জিবি করে ডেটার পাশাপাশি আনলিমিটেড কলিং ও ১০০টি মেসেজের (এসএমএস) সুবিধা পেতেন। সম্প্রতি মুকেশ আম্বানির মালিকানাধীন জিও’র তরফে ২৪৯ টাকার রিচার্জ প্ল্যান চুপিসাড়ে বন্ধ করে দেওয়া হয়। জিও’র দেখানো পথেই হাঁটল এয়ারটেল কর্তৃপক্ষ। তবে আগাম নোটিশ দিয়ে সংস্থার সবচেয়ে সস্তা ও জনপ্রিয় রিচার্জ প্ল্যান বন্ধ করে দেওয়ার ঘোষণা করেছে।

২৪৯ টাকার পরিবর্তে এখন এয়ারটেলের গ্রাহকদের ২৯৯ টাকার প্ল্যান রিচার্জ করাতে হবে। এই প্ল্যানই বর্তমানে সংস্থার সবচেয়ে সস্তা ডেটা প্ল্যান হিসাবে চিহ্নিত হবে। ২৯৯ টাকার প্ল্যানের মেয়াদ ২৮ দিনের। অর্থা‍ৎ ২৮ দিনের জন্য খরচ করতে হবে ২৯৯ টাকা। প্রতিদিন ১ জিবি ডেটার পাশাপাশি আনলিমিটেড কলিং ও ১০০ এসএমএসের সুবিধা পাওয়া যাবে। এয়ারটেল ও জিও-দুই মোবাইল পরিষেবা প্রদানকারী সংস্থা তাদের সবচেয়ে জনপ্রিয় রিচার্জ প্ল্যান বন্ধ করলেও ভোডাফোন-আইডিয়া ২৪৯ টাকার সস্তা প্ল্যান বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছে। যদিও কতদিন ওই সুবিধা পাওয়া যাবে তা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে।

৮৪০০mAh ব্যাটারি ও সুপার চিপসেট সহ বাজারে এসে গেল iQOO 16

‘হরমোনের সমস্যা’ ভেবে এড়িয়ে যাচ্ছেন? সাবধান, হতে পারে থাইরয়েড

ভয়ের সঙ্গেও পূজিতা হন দেবী, ৪২০ বছরে পা দিল রঘুনাথগঞ্জের ‘পেটকাটি দুর্গা’

ময়নাগুড়ির বসুনিয়া বাড়ির পুজোয় ঘোড়ার গাড়িতে প্রতিমা আসত বাংলাদেশের রংপুর থেকে

বুদ্ধি ও স্মৃতিশক্তি বাড়াতে চান? পাতে রাখুন প্রোবায়োটিক সমৃদ্ধ খাবার

আজকের রাশিফল: বাড়ির বাইরে পা রাখার আগে জানুন কেমন কাটবে দিনটি

পঞ্জাব প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্বে কিংবদন্তি হকি খেলোয়াড় পারগত সিংহ

শনিতে ভারত-পাক মহাযুদ্ধ, বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে সোনা পাবে কারা?

মহিলাকে বিবস্ত্র করে মারধর বাউন্সারদের, ভয়ঙ্কর ঘটনা গুয়াহাটির নৈশক্লাবে

হাত বাড়াল দিল্লি, শুক্র রাতেই রূপপুর বিদ্যু‍ৎকেন্দ্রের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাচ্ছে রুশ বিমান

কাটল ৪৪ বছরের খরা, চিনকে হারিয়ে এশিয়াডে সোনা জিতল ভারতের মহিলা হকি দল

‘৬ অক্টোবর বদলা নিতে হবে,’ নন্দীগ্রামে দাঁড়িয়ে হুঙ্কার শুভেন্দুর

বন্দি বানিয়ে ১৩ বছরের কিশোরীকে গণধর্ষণ, সঙ্গী যুবকের সঙ্গেও অপ্রাকৃতিক যৌনাচার

পুজোর আগে শহরে একাধিক হাসপাতালে ঘুরে ফায়ার অডিট করল দমকল বিভাগ