রিস্টওয়াচের পর মিলল মারাদোনার জুতো, টি-শার্ট-সহ বহুমূল্য সামগ্রী

কোনও আন্তর্জাতিক চক্র কাজ করছে কি না

Share:

নিজস্ব প্রতিনিধি, গুয়াহাটি: কেঁচো খুঁজতে উদ্ধার কালকেউটে।

মারাদোনার রিস্টওয়াচ উদ্ধার করতে গিয়ে তল্লাশিতে যা উঠে এল, তা এককথায় বলতে গেলে বাংলার ওই প্রবাদের কথাই বলতে হয়। পাওয়া গিয়েছে, দামি জ্যাকেট, ট্র্যাক প্যান্টস, টি-শার্টস, জুতো, স্কোয়াশ ব়্যাকটে, দামি লাইটার, টুপি, আইপ্যাড। পুলিশ কার্যত থ বনে গিয়েছে। যার বাড়ি থেকে এগুলি উদ্ধার করেছে, সেই ওয়াজিদ হাসানকে পুলিশ ইতোমধ্যে গ্রেফতার করেছে। প্রশ্ন উঠছে, মারাদোনার ব্যবহৃত এই সব সামগ্রী সে কোথা থেকে পেল? এর পিছনে কোনও আন্তর্জাতিক চক্র কাজ করছে কি না, অসম পুলিশ তাও খতিয়ে দেখছে।

রাজ্য পুলিশের মহানির্দেশক জিপি সিং রবিবার নিজের টুইটার হ্যান্ডেলে জানান, ‘ধৃত ওয়াজিদ হাসানের বাড়িতে তল্লাশি অভিযানে মারাদোনার ব্যবহৃত বহু মূল্যবান সামগ্রী উদ্ধার হয়েছে।এর পিছনে কোনও আন্তর্জতিক চক্রের হাত রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হবে।’

উল্লেখ করা যেতে পারে, দুবাই পুলিশ কেন্দ্রীয় সংস্থার মাধ্যমে অসম পুলিশের সঙ্গে যোগাযোগ করে জানায়, মারাদোনার ব্যবহৃত বহু মূল্যবান একটি ঘড়ি হদিশ নেই। অসমের শিবসাগর এলাকার বাসিন্দা ওয়াজিদ হাসান নামে এক ব্যক্তি ঘড়িটি চুরি করেছে। সেই খবরের ভিত্তিতে অসম পুলিশ বিশেষ একটি দল গঠন করে তল্লাশি অভিযানে নামে।

সেই তল্লাশি অভিযানে উদ্ধার হয় বহুমূল্যবান হাতঘড়ি। সূত্রের খবর, অভিযানকারী দলের সন্দেহ হয়, ঘড়ি ছাড়াও আরও মূল্যবান সামগ্রী বাড়িতে রয়েছে। সে কারণে তারা রাতভর তল্লাশি চালায়। আর সেই তল্লাশিতে বেরিয়ে আসে এত কিছু।

ওষুধও আর কাজ করবে না! বাড়ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের ঝুঁকি

ব্যবসায় ভুল সিদ্ধান্তেই হতে পারে সর্বনাশ, সতর্ক থাকুন এই রাশির জাতকরা

বংশগত কারণে হতে পারে অগ্ন্যাশয়ের ক্যানসার! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের