তিরুপতির পরে কেরলের গুরুবায়ুর মন্দিরে পুজো মুকেশ আম্বানির

গত সোমবার থেকেই দেশের একের পর এক মন্দিরে পুজো দিয়ে চলেছেন রিলায়েন্স কর্ণধার।

Share:

নিজস্ব প্রতিনিধি, তিরুঅনন্তপুরম: তিরুপতির (Tirupati) পরে এবার কেরলের গুরুবায়ুর মন্দিরে (Guruvayur Temple) পুজো দিলেন রিলায়েন্স কর্ণধার (Reliance Industries Ltd chairman) মুকেশ আম্বানি (Mukesh Ambani)। শনিবার সন্ধ্যায় ভাবী পুত্রবধূ রাধিকা মার্চেন্ট (Radhika Merchant) ও বিশ্বস্ত কর্মচারী মনোজ মোদিকে (Manoj Modi) নিয়ে মন্দিরে যান ধীরুভাইপুত্র। রীতি মেনেই বিশেষ পোশাক পরে মন্দিরে পুজো দেন। যদিও মন্দিরের উন্নয়নের জন্য কত টাকা অনুদান দিয়েছেন রিলায়েন্স কর্ণধার (Reliance Industries Ltd chairman), সে বিষয়ে মন্দির কর্তৃপক্ষের তরফে কিছু জানানো হয়নি।

কেরলের গুরুবায়ুর শহরে অবস্থিত গুরুবায়ুর মন্দির (Guruvayur Temple)  হিন্দু ধর্মাবলম্বীদের কাছে অন্যতম তীর্থস্থান হিসেবেই পরিচিত। ভগবান বিষ্ণুকেই এখানে ভগবান গুরুবায়ুরাপ্পান হিসেবে পুজো করা হয়। তামিলনাডু ও কেরলের হিন্দুদের কাছে জাগ্রত মন্দির হিসেবেই পরিচিত। এদিন রিলায়েন্স কর্ণধারের জন্য মন্দির চত্বরে নিশ্ছিদ্র নিরাপত্তার বন্দোবস্থ করা হয়েছিল। মন্দিরে প্রবেশের জন্য বিশেষ ধরনের বস্ত্রও পরেছিলেন মুকেশ আম্বানি (Mukesh Ambani)। তিনি যাতে নির্বিঘ্নে পুজো দিতে পারেন তার জন্য সাধারণ দর্শনার্থীদের প্রবেশ বেশ কিছুক্ষণের জন্য বন্ধ রাখা হয়েছিল।

গত সোমবার থেকেই দেশের একের পর এক মন্দিরে পুজো দিয়ে চলেছেন রিলায়েন্স কর্ণধার। সোমবার রাজস্থানের নাথদ্বারার (Nathdwara) শ্রীনাথজি মন্দিরে (Shrinathji temple) পুজো দিয়েছিলেন। শুক্রবার হাজির হয়েছিলেন তিরুপতি মন্দিরে। ভগবান ভেঙ্কটেশ্বরের আরাধনা করার পাশাপাশি দেড় কোটি টাকা দান করেছিলেন। আচমকাই কেন মুকেশ আম্বানি (Mukesh Ambani) মন্দিরে-মন্দিরে হত্যে দিচ্ছেন তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে।

শুভেন্দুর হুঁশিয়ারির ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেফতার কুখ্যাত দুষ্কৃতী রতন

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

বছরে প্রায় ৪ কোটি টাকা বেতন, কী যোগ্যতায় মিলবে অ্যানথ্রপিকে এই চাকরি?

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!