স্ত্রীকে খুন, দেহ পুড়িয়ে হাড় ফেলল যমুনায়! পুলিশের কাছে গিয়ে কী ভুল করলেন স্বামী?

Share:

নিজস্ব প্রতিনিধি: স্ত্রী নিখোঁজ! নিজেই থানায় গিয়ে অভিযোগ জানিয়েছিল স্বামী। কিন্তু পুলিশের তদন্ত যত এগোয়, ততই বদলে যেতে থাকে গোটা ছবিটা। অভিযোগ, স্ত্রীকে খুন করার পর বাড়ির পিছনে দেহ পুড়িয়ে দেন তিনি। পরে প্রমাণ সরিয়ে ফেলতে হাড় নিয়ে গিয়ে ফেলে দেন যমুনা নদীতে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের আগ্রার আচনেরা থানা এলাকায়। এই ঘটনায় অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের নাম লোকেন্দ্র (৩২)। কুকথালায় পুলিশ ফাঁড়ির কাছেই তাঁর বাড়ি। ২০২২ সালে আকবরার বাসিন্দা চাঁদনী (৩০)-র সঙ্গে তাঁর বিয়ে হয়। তাঁদের দুই বছরের একটি মেয়েও রয়েছে। অভিযোগ, মঙ্গলবার সন্ধ্যায় পারিবারিক অশান্তির মধ্যে লোকেন্দ্র তাঁর স্ত্রীকে খুন করেন। এরপর বাড়ির পিছনের একটি ঘেরা জায়গায় দেহটি নিয়ে গিয়ে আগুন ধরিয়ে দেন। পরে দেহের অবশিষ্ট হাড় সংগ্রহ করে আগ্রায় যমুনা নদীতে ফেলে দেওয়া হয় বলে পুলিশকে জানিয়েছেন তিনি। ঘটনার পর তদন্তকে অন্য দিকে ঘোরানোর চেষ্টা করেন অভিযুক্ত। নিজের মোবাইল ফোন বাড়িতে রেখে সেটি বন্ধ করে দেন তিনি। চাঁদনীর মোবাইল অন্যত্র ফেলে দিয়ে মঙ্গলবার রাতে আচনেরা থানায় যান। সেখানে স্ত্রী বাড়ি থেকে নিখোঁজ বলে অভিযোগ দায়ের করেন।

আরও পড়ুন: পর্যটকদের নিরাপত্তায় কড়া পদক্ষেপ, মন্দারমণিতে ২ কিমি এলাকা ‘রেড জোন’

এর মধ্যেই চাঁদনীর পরিবারের সদস্যরাও থানায় পৌঁছন। তাঁদের অভিযোগ, মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না এবং তাঁর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের ভূমিকা রয়েছে। পরিবারের আরও দাবি, লোকেন্দ্র প্রায়ই চাঁদনীকে মারধর করতেন। বুধবার তদন্তে নেমে পুলিশের সন্দেহ আরও বাড়ে। গ্রামের একটি দোকানের সামনে চাঁদনীর দুই বছরের মেয়েকে দেখতে পান তদন্তকারীরা। এরপর বাড়ি এবং তার আশেপাশের পরিস্থিতি খতিয়ে দেখা হয়। সন্দেহজনক কিছু বিষয় নজরে আসায় ঘটনাস্থলে ফরেনসিক দলও ডাকা হয়। পরে লোকেন্দ্রকে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। দীর্ঘ জেরার পর স্ত্রীকে খুন এবং দেহ পুড়িয়ে ফেলার কথা তিনি স্বীকার করেছেন বলে পুলিশ জানিয়েছে। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে যমুনার তীর থেকে দেহের অবশিষ্টাংশ এবং চাঁদনীর মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। আচনেরার এসিপি শৈলেন্দ্র সিং জানিয়েছেন, চাঁদনীর নিখোঁজ হওয়ার অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু হয়েছিল। জিজ্ঞাসাবাদের সময় তাঁর স্বামী স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেন। আপাতত তাঁকে গ্রেফতার করা হয়েছে। খুনের ঘটনায় আর কেউ জড়িত কি না এবং ঘটনার নেপথ্যে ঠিক কী ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।

কাঁটাতার টপকে বাংলাদেশ ফেরার চেষ্টা, বিএসএফের হাতে গ্রেফতার যুবক

‘দেখতে দেখতে ৫ বছর’, প্রেমবার্ষিকীতে সাবাকে নিয়ে কী পোস্ট করলেন হৃতিক?

‘এক ঘন্টার জন্য রেট কত?’ ভাইরাল হতেই অশ্লীল মেসেজের বন্যা, বিস্ফোরক দাবি অভিনেত্রীর

বেদ-উপনিষদের পাঠ থেকে কম্পিউটার শিক্ষা! নবদ্বীপের এই গুরুকুলে সবই বিনামূল্যে

এশিয়াডে শ্রীলঙ্কাকে হেলায় হারাল ভারত, শ্রেয়সদের সোনা জয়ের পথে কাঁটা পাকিস্তান

মমতাপন্থী সাংসদ মহুয়ার বিরুদ্ধে আপাতত কড়া পদক্ষেপ নয়, নির্দেশ হাইকোর্টের

জ্ঞানেশের পর সীমা খান্নার বিরুদ্ধে অভিযোগ দায়ের মমতাপন্থী সাংসদ মহুয়ার

সাহসী ভারতীয় পাইলট স্মিত মচ্ছরের পরিবারকে ফোন প্রধানমন্ত্রী মোদির, কি কথা হল?

এবার পুজোয় পকেট হবে ফাঁকা? এক ধাক্কায় বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় কত?

অক্টোবরের শুরুতেই গরমে হাঁসফাঁস দক্ষিণবঙ্গ, পুজোর আগে বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে

পর্যটকদের নিরাপত্তায় কড়া পদক্ষেপ, মন্দারমণিতে ২ কিমি এলাকা ‘রেড জোন’

ফুলবদলের উপহার, রাজ্য়সভায় বিজেপির প্রার্থী কোয়েল মল্লিক!

এশিয়াডের ফাইনালে পাকিস্তান, ফের দেখা যাবে ভারত-পাক মহারণ?