পর্যটকদের নিরাপত্তায় কড়া পদক্ষেপ, মন্দারমণিতে ২ কিমি এলাকা ‘রেড জোন’

Share:

নিজস্ব প্রতিনিধি: মন্দারমণির সমুদ্রসৈকতে পর্যটকদের নিরাপত্তা বাড়াতে এবার আরও কড়া ব্যবস্থা নিল প্রশাসন। একের পর এক দুর্ঘটনার পর সৈকতের ৩ নম্বর ঘাট সংলগ্ন প্রায় দু’কিলোমিটার এলাকাকে ‘রেড জোন’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। পর্যটকদের বিপজ্জনক অংশে চলে যাওয়া আটকাতে বসানো হয়েছে বাঁশের ব্যারিকেড।

দু’দিনের ছুটিতে দিঘা, মন্দারমণি বা তাজপুরে ভিড় করেন বহু পর্যটক। কিন্তু সাম্প্রতিক সময়ে সমুদ্রে নামতে গিয়ে একাধিক দুর্ঘটনার ঘটনা সামনে এসেছে। প্রশাসনের তরফে বারবার সতর্ক করা হলেও অনেক পর্যটক নিষেধাজ্ঞা উপেক্ষা করে সমুদ্রে নেমে পড়ছেন বলে অভিযোগ। গত এক মাসে মন্দারমণির সমুদ্রে তলিয়ে অন্তত পাঁচ জন পর্যটকের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। এই পরিস্থিতিতে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ এবং মন্দারমণি কোস্টাল থানার উদ্যোগে ৩ নম্বর ঘাটের কাছে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রায় দু কিলোমিটার এলাকা বাঁশের খুঁটি, দড়ি এবং লাল ফিতে দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। পর্যটকদের বোঝানোর জন্য এলাকাটিকে ‘রেড জোন’ বা অতি বিপজ্জনক এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে।

আরও পড়ুন: জগদ্দলে ব্যক্তিকে কুপিয়ে খুন, ঘটনার পর থানায় গিয়ে আত্মসমর্পণ অভিযুক্তের

প্রশাসনের উদ্দেশ্য, নির্দিষ্ট সীমানার বাইরে গিয়ে যাতে কেউ সমুদ্রে না নামেন, তা নিশ্চিত করা। বিশেষ করে হোটেল থেকে বেরিয়ে প্রশাসনের নজর এড়িয়ে সৈকতের ঝুঁকিপূর্ণ অংশে চলে যাওয়ার প্রবণতা ঠেকাতেই এই ব্যবস্থা বলে জানানো হয়েছে। প্রশাসনের এই উদ্যোগে খুশি মন্দারমণিতে আসা পর্যটকেদের একাংশও। তাঁদের বক্তব্য, চোখে পড়ার মতো ব্যারিকেড থাকলে বিপজ্জনক এলাকা চেনা সহজ হবে। একই সঙ্গে সতর্কবার্তাও আরও স্পষ্ট ভাবে পর্যটকদের কাছে পৌঁছবে।

‘ধুরন্ধর’, ‘KGF’-কে টপকে গেল ‘রামায়ণ’, আয়ের নিরিখে পঞ্চম স্থানে রণবীরের সিনেমা

ক্রেতাদের স্বস্তি দিয়ে পরপর তিন দিন সোনার দামে পতন, আজ কলকাতায় দর কত?

জলপাইগুড়ি হাসপাতালে চূড়ান্ত গাফিলতিতে মৃত্যু হল রোগীর

মসজিদে লুকিয়ে হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

‘পাঁচটা নয়, ৫০০ এনকাউন্টার হলেও কম’, বিরোধীদের কড়া বার্তা দিলীপ ঘোষের

১৫ বছরের অপেক্ষার অবসান, ৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে রেস্তরাঁয় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

আজ ঝটিকা সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?