শনিতে আরশোলাদের বিক্ষোভ, দিল্লি জুড়ে যুদ্ধের আবহ, বন্ধ থাকছে ইন্টারনেট

Share:

 

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে আগামিকাল শনিবার (১০ অক্টোবর)ককরোচ জনতা পার্টির বিক্ষোভকে ঘিরে নিরাপত্তার দুর্ভেদ্য দুর্গে পরিণত করা হয়েছে দিল্লিকে। শুক্রবার বিকেল থেকেই ‘যুদ্ধের আবহ’ লক্ষ্য করা গিয়েছে দেশের রাজধানীতে। একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। মেট্রো স্টেশন বন্ধ রাখার পাশাপাশি দিল্লির প্রবেশ পথগুলোতে মোতায়েন করা হয়েছে বিএসএফ জওয়ানদের। বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণে দিল্লি পুলিশের ২৩ হাজার জওয়ানকে রাস্তায় নামানো হয়েছে। মদের দোকান থেকে ব্যবসা প্রতিষ্ঠানও বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

ভোটার তালিকার নিবিড় সমীক্ষার নামে ১৩ কোটি ভোটারের ভোটাধিকার কেড়ে নেওয়ায় কাঠগড়ায় প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। তাঁর ইস্তফার দাবিতে শনিবার যন্তরমন্তরে বিক্ষোভ প্রদর্শনের ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। দিল্লি পুলিশ অবশ্য বিক্ষোভ প্রদর্শন কিংবা ধর্নার কোনও অনুমতি দেয়নি। ভিড় রুখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা একাধিক দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে। শুধু তাই নয়, মেট্রো স্টেশনও বন্ধ রাখার ঘোষণা করা হয়েছে। চারদিকে কেমন যেন একটা ‘যুদ্ধ-যুদ্ধ’ মনোভাব।

এদিন সুপ্রিম কোর্টেও যন্তরমন্তরে বিক্ষোভের জেরে প্রশাসনের তরফে গোটা দিল্লিতে অঘোষিত বন্ধের  বিষয়টি ওঠে। দেশের শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সূর্য কান্ত পুলিশকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘মাছি মারতে হাতুড়ি ব্যবহার নয়। গোটা দিল্লিকে স্তব্ধ করা যাবে না।’

যদিও সুপ্রিম কোর্টের ওই হুঁশিয়ারিকে আমলই দিচ্ছেন না দিল্লির পুলিশ কমিশনার অনুরাগ কুমার। এদিন রাতেই দিল্লি পুলিশের তরফে যন্তরমন্তরের চার কিলোমিটার ব্যাসার্ধ পর্যন্ত ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার নির্দেশ জারি করা হয়েছে। যেভাবে দিল্লিতে বিক্ষোভকারীদের আটকাতে অতি সক্রিয় হয়েছে পুলিশ ও প্রশাসন তার সমালোচনা করেছে ককরোচ জনতা পার্টির। আরশোলাদের শীর্ষ নেতা অভিজি‍ৎ দীপকে কটাক্ষের সঙ্গে বলছেন, ‘জেন জি-দের আন্দোলনকে ভয় পাচ্ছে সরকার। দেশে অঘোষিত জরুরি অবস্থা জারি হয়েছে।’ তবে দিল্লি পুলিশের বাধা উপেক্ষা করেই যে শনিবার যন্তরমন্তরে পৌঁছাবেন বিক্ষোভকারীরা, তাও স্পষ্ট করে দিয়েছেন তিনি। দেশের তরুণ প্রজন্মকে ‘দিল্লি চলো’র ডাক দিয়ে বলেছেন, ‘গণতন্ত্র বাঁচানোর এটাই শেষ সুযোগ। তাই শনিবার সকাল ১০টা থেকে যন্তরমন্তরে শুরু হওয়া বিক্ষোভে সবাই যোগ দিন।’ দুই পক্ষই যেভাবে যুদ্ধংদেহী মনোভাবে অনড়, তাতে মহালয়ার দিনেই দেশের রাজধানী অগ্নিগর্ভ হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

৫ ডিসেম্বর রাহু-কেতুর গতিপথ পরিবর্তন, বড় চাকরির সুযোগ আসবে ৩ রাশির জাতকদের

বিশ্রামের সময় হু-হু করে বাড়ছে হৃদস্পন্দন! কোন সমস্যার ইঙ্গিত দিচ্ছে শরীর?

পুজোর আনন্দ মাটি করবে বৃষ্টি, পূর্বাভাস আবহাওয়া দফতরের

সুবর্ণ সুযোগ, মাত্র ৭,২৪৯ টাকায় মিলছে 32MP ক্যামেরার Realme স্মার্টফোন

শনি-চন্দ্রের মিলনে তৈরি বিষ যোগ, ৩ রাশির জীবনে নেমে আসছে ভয়ঙ্কর বিপদ!

শনির রাশিতে রাহুর গোচর, লাভবান হবেন ৩ রাশির জাতকরা

যাত্রী সেজে ক্যাব ভাড়া করে চালককে খুন! গ্রেফতার তিন দুষ্কৃতী

স্নাতক হয়ে ঘরে বসে? ৩,৫৪৮টি শূন্যপদে লোক নিচ্ছে রেল

শনিতে আরশোলাদের বিক্ষোভ, দিল্লি জুড়ে যুদ্ধের আবহ, বন্ধ থাকছে ইন্টারনেট

নন্দীগ্রামে দ্বিতীয় স্থানে কংগ্রেস, নৈতিক জয় দেখছেন অধীর

পায়ে শিকল বাঁধা অবস্থায় নদী থেকে উদ্ধার নবদম্পতির দেহ, আত্মহত্যা নাকি খুন ধোঁয়াশায় পুলিশ

প্রথম ভোটে নেমেই জামানত বাজেয়াপ্ত ঋতব্রত শিবিরের প্রার্থীদের

দ্বিতীয় বিয়েতে পথের কাঁটা, বিরিয়ানি খাইয়ে মেয়েকে গলা টিপে মেরে ফেললেন পাষণ্ড বাবা

‘সংখ্যালঘুরা ভোট দিয়েছে, দায়িত্ব আরও বাড়ল,’ বললেন মুখ্যমন্ত্রী