জানেন হবু বর সিদ্ধার্থের সঙ্গে প্রথম কীভাবে আলাপ হয়েছিল মিমির?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ টলিপাড়ায় বিয়ের সানাই। দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। ২৬ নভেম্বর, বৃহস্পতিবার আইনি বিয়ে সারছেন টলিউডের জনপ্রিয় এই অভিনেত্রী। পাত্র মার্চেন্ট নেভিতে কর্মরত সিদ্ধার্থ দত্ত। এতদিন নিজেদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে বিশেষ কিছু না বললেও, এবার সূত্র মারফত সামনে এসেছে তাঁদের প্রেম ও বিয়ের নানা অজানা তথ্য।

সূত্রের খবর, মিমি ও সিদ্ধার্থের বিয়ে কোনও পারিবারিকভাবে ঠিক করা সম্বন্ধ নয়। বরং দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর একে অপরকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন তাঁরা। জানা যাচ্ছে, মিমির এক প্রিয় বান্ধবীর আত্মীয় সিদ্ধার্থ। সেই সূত্রেই দু’জনের প্রথম পরিচয়। এরপর ধীরে ধীরে তাঁদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। সময়ের সঙ্গে সেই বন্ধুত্বই বদলে যায় প্রেমে। অবশেষে একসঙ্গে পথ চলার সিদ্ধান্ত নেন দু’জনে। ২৬ নভেম্বর কলকাতার কসবার বাড়িতেই ঘরোয়া পরিবেশে আইনি বিয়ের আয়োজন করা হয়েছে। সকাল থেকেই শুরু হয়েছে বিয়ের অনুষ্ঠান। প্রথম পর্বে সাদা ও লাল পাড়ের শাড়িতে সেজেছিলেন অভিনেত্রী। মাথায় ছিল মুকুট। সন্ধ্যায় আশীর্বাদ পর্বের পর রেজিস্ট্রির মাধ্যমে আইনি বিয়ে সম্পন্ন হওয়ার কথা। অনুষ্ঠানে উপস্থিত থাকছেন দুই পরিবারের সদস্য এবং মিমির ঘনিষ্ঠ বন্ধুরা। টলিউড থেকে অভিষেক রায় ও অনিন্দ্য চট্টোপাধ্যায়ের উপস্থিত থাকার খবরও রয়েছে। বিয়ের মেনুতেও থাকছে বাঙালিয়ানার ছোঁয়া।

আরও পড়ুনঃ বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে ‘জলসা’, ফের হুমকি অমিতাভ বচ্চনকে!

তবে কলকাতাতেই শেষ নয় বিয়ের আয়োজন। উত্তরবঙ্গের মেয়ে মিমি নিজের শিকড়ের টানেই বিয়ের মূল অনুষ্ঠান করতে চলেছেন কালিম্পংয়ে। জানা গিয়েছে, ২ ডিসেম্বর কলকাতা ছাড়বেন মিমি ও সিদ্ধার্থ। ৩ ডিসেম্বর থেকে শুরু হবে বিয়ের বিভিন্ন পর্ব। ৫ ডিসেম্বর মূল বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা। এরপর কলকাতায় ফিরে ১১ ডিসেম্বর আয়োজন করা হয়েছে রিসেপশনের। সেখানে টলিউডের বহু পরিচিত মুখকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে খবর।

পৃথিবীর কক্ষপথে ডেটা সেন্টার গড়বেন ইলন মাস্ক , SpaceX-কে অনুমতি আমেরিকার

দিল্লির পার্কে ভয়াবহ ঘটনা, ৯ বছরের শিশুকে নির্জন জায়গায় যৌন নির্যাতনের অভিযোগ

গোপালগঞ্জে আচমকাই বিকাশ অ্যাপের পরিষেবা বন্ধের অভিযোগ, দুর্ভোগে সাধারণ মানুষ

মাত্র ৩২ বছর বয়সে ক্রিকেট থেকে অবসর নিলেন বিশ্বকাপজয়ী দলের সদস্য

ঘনঘন ইউরিন ইনফেকশনে নাজেহাল? জেনে নিন এই রোগের কারণ

এক বাসে সরাসরি সুন্দরবন থেকে বারাসত, জানুন সময়সূচি ও ভাড়া

নিউটাউনে ‘খুন’ হওয়া আওয়ামী লিগ সাংসদের মেয়ে আটক

রাসের মেলায় নাগরদোলা ছুঁতেই মৃত্যু হল নাবালকের, চাঞ্চল্য হাওড়ায়

‘এত টাকা আছে, ফুরোবে না, চাইতে চাইতে ক্লান্ত হবেন,’ শুভেন্দুকে বললেন নীতিন গড়কড়ি

প্যাকেটজাত খাবারে চর্বির ও চিনির মাত্রা কতটা? ছবি দিয়ে উল্লেখ করতে নির্দেশ সুপ্রিম কোর্টের

NRS হাসপাতালে ভয়াবহ ঘটনা, X-Ray  চলাকালীন ছাদ থেকে ভেঙে পড়ল চাঙড় 

জানেন হবু বর সিদ্ধার্থের সঙ্গে প্রথম কীভাবে আলাপ হয়েছিল মিমির?

‘৫ বছরে আমেরিকার মতো রাস্তা হবে বাংলায়,’ কোলাঘাট থেকে আশ্বাস নীতিন গড়কড়ির

বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে ‘জলসা’, ফের হুমকি অমিতাভ বচ্চনকে!