মোদির সামনে মঞ্চে ঠাণ্ডা লড়াইয়ে জড়ালেন কৃত্রিম বুদ্ধিমত্তার দুই দিকপাল

Share:

নিজস্ব প্রতিনিধি: মঞ্চে দাড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানেই ঘটল বিরাট ঘটনা। দিল্লিতে চলছে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রদর্শনী। সেখানেই দেখা গেল ওপেনএআই-এর সিইও স্যাম অল্টম্যান এবং অ্যানথ্রপিকের সিইও দারিও আমোদেইয়ের ঠাণ্ডা লড়াই। যে মুহূর্তের ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সকলে যখন হাতে হাত মিলিয়ে ছবি তুলতে ব্যাস্ত তখন একে অপরের হাত ধরলেন না ওপেনএআই-এর সিইও স্যাম অল্টম্যান এবং অ্যানথ্রপিকের সিইও দারিও আমোদেই। সেই ছবি দ্রুত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

সোশ্যাল মিডিয়ার যুগে এখন যা ঘটে তা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। বৃহস্পতিবার ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিটের একটি ছোট্ট মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হয়েছে। যেখানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী মোদি এবং অন্যান্য প্রযুক্তি সংস্থার নেতারা। সেখানেই গ্রপ ফটো তোলার সময়ে একটি ছোট্ট ঘটনা ঘটেছে তা মুহূর্তে সকলের নজর কেড়েছে। ওপেনএআই-এর সিইও স্যাম অল্টম্যান এবং অ্যানথ্রপিকের সিইও দারিও আমোদেই একে অপরের হাত ধরার বদলে হাত মুঠো করে দাঁড়িয়ে ছিলেন। স্যাম অল্টম্যানের হাত ধরেই প্রকাশ্যে এসেছিল কৃত্রিম বুদ্ধিমত্তা বা  এআই।  এই বিষয়ে বিশ্ব বাজারে কে কাকে টেক্কা দেবে এই নিয়ে একটা ঠাণ্ডা লড়াই ছিলই। সেটাই এবার এসে পৌঁছাল দিল্লি পর্যন্ত। 

স্যাম অল্টম্যান এবং দারিও আমোদেইয়ের মধ্যে এই অদ্ভুত মুহূর্তটি ক্যামেরায় ধরা পড়ে এবং তাৎক্ষণিকভাবে আলোচনার বিষয় হয়ে ওঠে। নেটিজেনরা এই নিয়ে মিম তৈরি করছেন এবং ভিডিওটি ভাইরাল হয়েছে। সোশ্যাল মিডিয়া পোস্টগুলি বিশ্বের দুই নামী দুটি কোম্পানির মধ্যে দীর্ঘস্থায়ী পেশাদার দ্বন্দ্বকে সামনে এনেছে।  OpenAI দ্রুত পণ্য লঞ্চ এবং দ্রুত সমাধান জন্য এই অ্যাপ ব্যবহারকারীদের উপর বিশেষ নজর দিয়েছে অন্যদিকে  Anthropic  শুরু থেকেই নিরাপত্তা এবং দায়িত্বশীল ব্যবহারের উপর জোর দিয়েছে। 

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

অসমের কাজিরাঙাতে মিনি বাসের সঙ্গে ট্রাকের সংর্ঘষ, নিহত ১৬

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের