জয়ললিতাকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জের, তামিলনাডুতে বিজেপি-এআইডিএমকে জোটের ভবিষ্যত ঘিরে সংশয়

গেরুয়া শিবিরকে সতর্ক করে এআইডিএমকে নেতৃত্ব বলেছে, আন্নামালাইয়ের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হলে তারা ‘জোট নিয়ে পুনর্বিবেচনা করবে’।

Share:

নিজস্ব প্রতিনিধি: কর্ণাটকে ভরাডুবির পর তামিলনাড়ুতে একমাত্র মিত্র শক্তি এআইডিএমকে এর সঙ্গে বিজেপির সম্পর্ক খারাপের মুখে। জয়ললিতাকে নিয়ে বিজেপির রাজ্য সভাপতি কে আন্নামালাইয়ের বিতর্কিত মন্তব্যে ক্ষুব্ধ এআইডিএমকে। গেরুয়া শিবিরকে সতর্ক করে এআইডিএমকে নেতৃত্ব বলেছে, আন্নামালাইয়ের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হলে তারা ‘জোট নিয়ে পুনর্বিবেচনা করবে’।

একটি ইংরেজি দৈনিকে সাক্ষাত্কার দেওয়ার সময় আন্নামালাইকে জিজ্ঞাসা  করা হয়, ১৯৯১-৯৬ সালে জয়ললিতা নেতৃত্বাধীন সরকারের সময় তামিলনাড়ু দুর্নীতিতে সবচেয়ে খারাপ ছিল কি না। জবাবে বিজেপি নেতা  বলেন, তারা যে কোনও সরকারকে প্রশ্ন করবে যারা সরকারি কোষাগারে দুর্নীতি করেছে। তিনি বলেন, ‘তামিলনাড়ুর অনেক প্রশাসনই দুর্নীতিগ্রস্ত ছিল। প্রাক্তন মুখ্যমন্ত্রীরা আদালতে দোষী সাব্যস্ত হয়েছেন। যে কারণে তামিলনাড়ু অন্যতম দুর্নীতিগ্রস্ত রাজ্যে পরিণত হয়েছে। আমি বলব এটি দুর্নীতিতে এক নম্বর’। তামিলনাড়ুর বিজেপি প্রধানের এই মন্তব্যের পর টুইটারে সমালোচনার ঝড় ওঠে। এআইএডিএমকে কর্মীরা বিজেপি নেতার নিন্দায় সরব হন।

এআইডিএমকে’এর বর্ষীয়ান নেতা ডি জয়কুমার বলেন, ‘আন্নামালাই কোনও দলের রাজ্য সভাপতি হওয়ার যোগ্য নন। তাঁর কথা মাথায় রাখা উচিত। আমাদের মনে হয়, তিনি না চান জোট চালিয়ে যেতে, না চান প্রধানমন্ত্রী মোদি আবার জয়ী হোক।’

প্রয়াত ‘ফ্রেন্ডস’ খ্যাত পরিচালক জেমস বারোজ

বিদেশের উপহার কি আর পৌঁছাবে? থাই এয়ারওয়েজের খামখেয়ালিপনায় চরম দুর্ভোগে যাত্রীরা

হাইতিকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ টেবিলে শীর্ষে ব্রাজিল

পশ্চিমবঙ্গ দিবসে রাজ্যবাসীকে শুভেচ্ছা মোদি-শাহের

১০ জনের প্যারাগুয়ের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিল তুরস্ক

ট্রাম্পের ইউ-টার্ন? জি৭-এ সম্মেলনে ‘আমিই বস’ মন্তব্যের ব্যাখ্যা দিলেন মার্কিন প্রেসিডেন্ট

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’, তুঙ্গে চর্চা

মেঘ, পাইন বন আর কাঞ্চনজঙ্ঘার অপার সৌন্দর্য উপভোগ করতে হলে চলে যান লেপচাঘাট

মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই বড় পদক্ষেপ, অবশেষে গ্রেফতার জাহাঙ্গিরের স্ত্রী

‘পুশ ব্যাক’ এর প্রতিবাদে ঢাকায় ভারতীয় দূতাবাস হামলার চেষ্টা  পাকিস্তানপন্থী সংগঠনের

‘আমার উপরে ভরসা না থাকলে ইস্তফা দিতে তৈরি’, শিবসেনার প্রতিষ্ঠা বার্ষিকীতেই ঘোষণা উদ্ধবের

‘ট্রেন ১৮’ থেকে ‘বন্দে ভারত’, জেনে নিন নাম পরিবর্তনের অজানা ইতিহাস

আসছে Oppo Reno 16C! লঞ্চের আগেই প্রকাশ্যে স্পেসিফিকেশন

শুরু সেল, শক্তিশালী প্রসেসরে নজর কাড়ছে নতুন স্মার্টফোন Redmi Turbo 5