মহারাষ্ট্রে ‘মহা চমক’, পুণের পুরনিগমের ভোটে জোট গড়তে চেয়ে কংগ্রেসের দ্বারস্থ অজিত পওয়ার

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: মহারাষ্ট্রের রাজনীতিতে ফের চমক। এবার নিজের গড় পুণেতে পুরসভা ভোটে কংগ্রেসের সঙ্গে জোট গড়তে চাইলেন উপমুখ্যমন্ত্রী তথা বিজেপি সঙ্গী অজিত পওয়ার। সূত্রের খবর, গতকাল রবিবারই বিজেপিকে রুখতে জোট গড়ে লড়ার বিষয়টি নিয়ে কংগ্রেস নেতা সতেজ পাতিলকে ফোন করেছিলেন। জবাবে কংগ্রেস নেতা জানিয়েছেন, দলের বাকি নেতা-কর্মীদের সঙ্গে কথা বলেই এ বিষয়ে সিদ্ধান্ত জানাবেন। তবে জোট গড়লেও সম্মানজনক আসন ছাড়তে হবে হাত শিবিরকে।

আগামী বছরের ১৫ জানুয়ারি ১৬৫ ওয়ার্ড বিশিষ্ট পুণে পুরনিগমের ভোট। আগামিকাল মঙ্গলবার থেকে শুরু হবে মনোনয়নপত্র জমা নেওয়ার কাজ। চলবে ৩০ ডিসেম্বর পর্যন্ত। পরের দিন ৩১ ডিসেম্বর মনোনয়ন ঝাড়াই-বাছাইয়ের কাজ চলবে। ২ জানুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। পুণে বরাবরই মরাঠা স্ট্রংম্যান তথা এনসিপির প্রতিষ্ঠাতা শরদ পওয়ারের খাসতালুক হিসাবে পরিচিত। যদিও গত বছর লোকসভা ভোটে মহা বিকাশ আগাড়ি জোটের হয়ে ওই আসনে লড়েছিলেন কংগ্রেস প্রার্থী।

নিজের গড় পুণে পুরনিগম দখল রাখতে মরিয়া। কংগ্রেস ও এনসিপি আলাদা লড়তে তার ফায়দা যে বিজেপি লুটতে পারে, তা ভালই জানেন ধুরন্ধর রাজনীতিবিদ তথা মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ার। তাই ভোট ভাগাভাগি রুখতে কংগ্রেসের শরণাপন্ন হয়েছেন তিনি। কংগ্রেস ও এনসিপি জোট বেঁধে লড়লে বিজেপি প্রার্থীরা ধোঁপে টিকবেন না বলেই মনে করছেন অজিত। তাই পুণের কংগ্রেস নেতা সতেজ পাতিলকে সটান ফোন করেছিলেন। বিজেপিকে পুরনিগম দখল থেকে দূরে সরিয়ে রাখতে দুই দলের হাত মেলানোর প্রস্তাব দিয়েছেন। যদিও ওই প্রস্তাবে তা‍ৎক্ষণিক সাড়া দেননি সতেজ পাতিল। নিজের দলের নেতাদের পাশাপাশি মহা বিকাশ আগাড়ি জোটের বাকি শরিকদের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত জানাবেন বলে জানিয়েছেন।

ঐতিহ্য ও লোকবিশ্বাসের মিলনক্ষেত্র, ঘুরে আসুন বর্ধমানেশ্বর শিবমন্দির

কম বাজেটে ঘুরে আসুন ভারতের এই ৬ অসাধারণ জায়গা

সূর্যগ্রহণের প্রভাবে মিথুন রাশির জাতকদের জীবনে আসতে পারে বড় পরিবর্তন

স্বপ্নে ছোবল দিচ্ছে বিষধর সাপ! জানেন এটা শুভ নাকি অশুভ ইঙ্গিত?

সঙ্গীর সঙ্গে চরম ঝামেলা, একে অপরের উপর বিশ্বাস সর্ম্পককে মজবুত করবে..

‘তোমাদের খতম করে দেব’, সৌরভ -ডোনাকে প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি

হাড়হিম ঘটনা বেঙ্গালুরুতে, পাঁচতারা হোটেলের রুমে দুই শিশুকে খুন করে আত্মহত্যার চেষ্টা বাবার

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭

জোরালো ভূমিকম্পে তছনছ কলম্বিয়া, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৪

ঝাড়খণ্ডে আন্দোলনরত ছাত্রদের উপরে পুলিশের বলপ্রয়োগের নিন্দা রাহুল গান্ধির

‘রাজ্যে সরকারি উদ্যোগে রাখিবন্ধন উৎসব পালন হবে,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

একার হাতে বড় করেছিলেন চার সন্তানকে, মৃত্যুর পর কেউ হাজির হলেন না বাবাকে দেখতে

সরকারি হাসপাতালে সন্ধ্যাতেও OPD! কম খরচে মিলবে চিকিৎসা

হালিশহরে মমতার গাড়িতে হামলা, ভাঙছে ঋতব্রতদের শিবির!