ভোটের আগেই অখিলেশের ঘনিষ্ঠ নেতার বাড়িতে আয়কর হানা

উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনের আগেই অখিলেশ যাদবকে প্যাঁচে ফেলতে কেন্দ্রীয় এজেন্সির ব্যবহার করল বিজেপি

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রতিহিংসার রাজনীতিতে বিজেপির জুড়ি মেলাভার। আর হাতে মাত্র কয়েকটা মাস। উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনের আগেই অখিলেশ যাদবকে প্যাঁচে ফেলতে কেন্দ্রীয় এজেন্সির ব্যবহার করল বিজেপি। জানা গিয়েছে, শনিবার সকালেই উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সপা নেতা অখিলেশের ঘনিষ্ঠ ও দলের মুখপাত্র রাজীব রাইয়ের বাড়িতে আয়কর হানা দিয়েছে। শনিবার সকালেই রাজীবের বাড়িতে আয়কর দফতরের তরফে তল্লাশি অভিযান শুরু হয়েছে। এদিন সকাল সাতটা থেকেই অখিলেশের দলের নেতার সাহাদাতপুরার বাড়িতে তল্লাশি চলছে।

যদিও অখিলেশ ঘনিষ্ঠ রাজীব রাই জানিয়েছেন, ‘আমার বাড়িতে আয়কর হানার বিষয়টি উদ্দেশ্যেপ্রণোদিত। রাজনৈতিক প্রতিহিংসার জন্য করেছে যোগী সরকার। আমার কোনও কালো টাকা নেই কিংবা আয়কর ফাঁকিও দিইনা। শুধুমাত্র সাধারণ মানুষের উপকার করি, তাই এই তল্লাশি অভিযান চালিয়েছে আয়কর দফতর।’ এই বিষয়ে এখনও মুখ খোলেননি সপা নেতা অখিলেশ যাদব। জানা গিয়েছে, রাজীবের আগে আরসিএল গ্রুপের দুই কর্ণধার মনোজ যাদব ও জৈনেন্দ্র যাদবের বাড়িতেও আয়কর হানা দেয়। ওই দুই ব্যবসায়ী অখিলেশ ঘনিষ্ঠ বলে জানা গিয়েছে। এরপরেই তল্লাশি চালাতে রাজীবের বাড়িতে সাত সকালে হাজির হয়েছে আয়করের আধিকারিকরা। রাজীবের বাড়ির বাইরে ইতিমধ্যেই ভিড় জমিয়েছে সপার কর্মী ও সমর্থকেরা। সেই কারণেই মোতায়েন করা হয়েছে পুলিশ।

বছর ঘুরলেই দেশের সবচেয়ে বড় বিধানসভার নির্বাচন। ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে এই ভোট গুরুত্বপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। তাই সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে বিরোধীদের কণ্ঠরোধ করতে চাইছে কেন্দ্রের শাসকদল। যার নিদর্শন এই আয়কর হানা।

ভিসার মেয়াদ শেষ,পুশব্যাক এড়াতে দ্বিতীয় বিয়ে, কিন্তু শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত হয়ে বিপাকে গৃহবধূ

২০০ কোটির চাঁদাবাজি মামলায় নিজেকে ‘নির্দোষ’ প্রমাণ করতে সুপ্রিম কোর্টে জ্যাকলিন

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

তোলাবাজির অভিযোগে কলকাতা পুরসভার আরও এক কাউন্সিলর পুলিশের জালে, স্বামীও গ্রেফতার

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে যায় ৫ ছাত্রী, মৃত ২, আশঙ্কাজনক ৩

ময়দা ছাড়াই পিৎজা! ওটসের এই হেলদি ক্রাস্ট একবার খেলে বারবার বানাতে চাইবেন

স্বামীর সঙ্গে আইনি লড়াইয়ে ক্লান্ত সেলিনা, ঈশ্বরের দ্বারস্থ অভিনেত্রী, কোথায় গেলেন?

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মধ্যপ্রদেশে রাজ্যসভা ভোটের আগে জোর ধাক্কা কংগ্রেসের, প্রার্থীপদ খারিজ মীনাক্ষী নটরাজনের

রুদ্ধশ্বাস লড়াই শেষে শ্রীলঙ্কা ‘এ’ দলকে হারিয়ে জয়ী টিম ইন্ডিয়া

চন্দননগর, ভদ্রেশ্বরের পর বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারপার্সনের পদত্যাগ

চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগে পুলিশের জালে তৃণমূলের শ্রমিক সংগঠন নেতা

আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, দল ছাড়লেন তৃণমূল কাউন্সিলার মিঠুন কান্দু