RG Kar Doctor Murder: আরজি কর কাণ্ডে মমতার পাশে অখিলেশ

Share:

নিজস্ব প্রতিনিধি: আরজি করের তরুণী চিকি‍ৎসকের খুন নিয়ে গোটা দেশ উত্তাল। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতা থেকে হঠাতে আস্তিন গুটিয়ে আসরে নেমে পড়েছে বিজেপি-সিপিএম-কংগ্রেস-নকশাল সহ একাধিক রাজনৈতিক দল। প্রচারমাধ্যমে মুখ দেখাতে আসরে নেমে মমতার বাপ-বাপান্ত করছে তথাকথিত অভিনেতা-অভিনেত্রী থেকে শুরু করে স্বঘোষিত বুদ্ধিজীবীরা।  প্রতিদিনই পালা করে রাস্তায় নেমে চলেছে সুবিধাবাদী, প্রচারলোভীরা। কার্যত এককভাবেই সব ষড়যন্ত্র আর অপপ্রচারের বিরুদ্ধে লড়তে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। এবার বাংলার মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়ালেন সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব।

শনিবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী আরজি কর কাণ্ড নিয়ে বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় নিজে একজন মহিলা। তিনি খুব ভাল করেই বোঝেন, একজন মহিলার যন্ত্রণা। তিনি যথাযথ ব্যবস্থা নিয়েছেন। সরকারই চেয়েছে সিবিআই বা অন্য কোনও এজেন্সি এই বিষয়টির তদন্ত করুক।’ বিজেপির তরফ থেকে আরজি কর কাণ্ড নিয়ে ঘোলা জলে মাছ ধরার যে চেষ্টা চলছে তার সমালোচনা করে সপা সুপ্রিমো বলেন, ‘বিজেপি শাসিত রাজ্যগুলিতে মহিলারা সবচেয়ে বেশি নির্যাতিত। সুরক্ষার অভাব বোধ করছেন। হাথরস-উন্নাওয়ের মতো লজ্জাজজনক ঘটনা ঘটেছে। তাই বিজেপির এই নিয়ে রাজনীতি করা উচিত নয়।’

গত কয়েকদিন ধরেই আরজি কর কাণ্ড নিয়ে গেল-গেল রব তুলেছে বিজেপি-সিপিএম সহ তৃণমূল বিরোধী দলগুলি। ‘রাতের দখল’ নামে এক মহা তামাশাও মঞ্চস্থ হয়েছে। বাম জমানায় পুলিশ ও প্রশাসনে দায়িত্ব পালনকারী বামসেবকরাও বিজেপিপন্থী টিভি চ্যানেলগুলিতে বসে  রাজ্য সরকারের মুণ্ডপাত করছেন।

রণবীরের ‘রামায়ণ’-এর বিরুদ্ধে মামলা, জরুরি শুনানিতে রাজি নয় সুপ্রিম কোর্ট

বিয়ের মরশুমে মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে এক ধাক্কায় অনেকটা বাড়ল সোনা-রুপোর দাম

কলকাতা হাইকোর্টের নির্দেশে হলদিয়া আদালতে আত্মসমর্পণ কংগ্রেস প্রার্থী মিলনের

চকোলেট থেকে স্যালাড, সবেতেই লুকিয়ে আছে সাধারণ ‘শ্যাওলা’

খাবার ও টাকা মজুত করে রাখুন, করোনার চেয়েও ভয়ঙ্কর হবে ২০২৭, সতর্ক করলেন AI গবেষক

‘অন্য কাউকে ভালবাসি’, বলাতেই বাগদানের আগের রাতে মেয়েকে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ দুষ্কৃতীদের! চাঞ্চল্য চাকদহে

সপ্তাহের শেষে একাধিক ট্রেন বাতিল দক্ষিণ পূর্ব রেলে, দেখে নিন তালিকা

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

গুজরাতে নাশকতার ছক? ভদোদরা থেকে অস্ত্র সহ গ্রেফতার জইশ জঙ্গি

শচিনের রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস যশস্বী জয়সওয়ালের

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩