যোগাযোগ ছিল জঙ্গিদের সঙ্গে, ২৬/১১ মুম্বই হামলার কালো ছায়া আজও বয়ে বেড়াচ্ছেন আলিয়ার ভাই

পাশাপাশি জানিয়েছেন, এই বিষয়টি ভাইরাল হওয়ার পর জনসাধারণের কাছে তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছিল। যেটি তাঁর কেরিয়ার ধ্বংস করে দিয়েছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্তমানে সংবাদমাধ্যমের আলোচনায় রয়েছেন কিংবদন্তি পরিচালক মহেশ ভাটের ছেলে এবং অভিনেত্রী আলিয়া ভাটের সৎ ভাই রাহুল ভাট। তিনি নাকি ২৬/১১ মুম্বইয়ের সন্ত্রাসী হামলার সঙ্গে জড়িত ছিলেন? তাঁর এমন মন্তব্যে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে নেটমহলে। সম্প্রতি একটি সাক্ষাৎকারে রাহুল ভাট মুম্বইয়ের ২৬/১১ হামলার সঙ্গে তাঁর নাম জড়িত হওয়ার বিষয়ে মুখ খুলেছেন। পাশাপাশি জানিয়েছেন, এই বিষয়টি ভাইরাল হওয়ার পর জনসাধারণের কাছে তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছিল। যেটি তাঁর কেরিয়ার ধ্বংস করে দিয়েছিল। তাঁর জীবনের সবচেয়ে বিধ্বংসী আঘাত ছিল এটি।

২০০৮ সালে ২৬/১১ মুম্বইয়ের সন্ত্রাসী হামলার অন্যতম অভিযুক্ত ছিলেন ডেভিড হেডলি। যার সঙ্গে ঘনিষ্ঠপূর্ণ বন্ধুত্বের সম্পর্ক ছিল রাহুল ভাটের। যে বিষয়টি ২০০৯ সালে প্রথম প্রকাশ পেয়েছিল। এরপরেই লোকজনের মধ্যে ধারণা জন্মায় যে, ২০০৮ সালে মুম্বইয়ের সন্ত্রাসী হামলায় রাহুল ভাটের যোগ রয়েছে। এই বিষয়ে প্রশাসনিক নজর থেকেও তিনি এড়াতে পারেননি। তাঁকে ৭ বার গ্রেফতার করা হয়েছিল। এই ঘটনায় জনসাধারণের কাছে তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়ে গিয়েছিল। এমনকী সেই সময়ে চার দেওয়ালের মধ্যে তিনি নিজেকে আটকে রেখেছিলেন। এই ঘটনা মানসিকভাবে তাঁকে বিপর্যস্ত করে তুলেছিল।

তিনি বলেন, ‘সেই সময়ে আমার পরিচয় টুকরো টুকরো করা হয়েছিল। আমার চরিত্রকে অপমান করা হয়েছিল। কিন্তু আমি আদেউ কিছু করিনি। আমাকে সকলে মিলে অপমান করা শুরু করে। আমি যদি সত্যিই কিছু করতাম, তাহলে আমি অপরাধ স্বীকার করার সাহস দেখাতাম। আমি কিছুই করিনি, তবুও সেই সময়ে আমাকে নাজেহাল পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছিল। আমার এখনও সবকিছু মনে আছে। আমি একজন পুরুষ, আমি সবকিছু মাথা উচু করে করি। যখন সবাই আমাকে বিশ্বাসঘাতক বলেছিল। সত্যই তখন আমার খুব কষ্ট হয়েছিল। মিডিয়ার কারণে তখন আমাকে অযৌক্তিক কারণে ফাঁসানো হয়েছিল।’ অন্যদিকে কিছুদিন আগে ২৬/১১ মুম্বইয়ের সন্ত্রাসী হামলার মাস্টারমাইন্ড তাহাউর রানাকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ভারতে প্রত্যার্পণ করা হয়েছে। তিনি এখন তিহারে বন্দি। তাঁকে উচ্চ নিরাপত্তায় রাখা হয়েছে। ২৬/১১ মুম্বইয়ের সন্ত্রাসী হামলার তদন্তের দায়িত্বে রয়েছেন NIA।

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া

আর্থিক বাধা পেরিয়ে পাবলিক সার্ভিস কমিশনে দ্বিতীয়, বাবার স্বপ্নপূরণ করে SDM হচ্ছেন অনন্যা

শীতের মরশুমে পাতে রাখুন রসুন দিয়ে পালং শাকের তরকারি, রইল সহজ রেসিপি

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল