অ্যামাজনের ম্যানেজারকে দিল্লির প্রকাশ্য রাস্তায় গুলি করে হত্যা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ই-কমার্স প্ল্যাটফর্ম অ্যামাজনের ম্যানেজারকে গুলি করে হত্যা করা হয়েছে। মঙ্গলবার রাত ১১.৩০ নাগাদ উত্তর দিল্লির ভজনপুরা এলাকায় ঘটনাটি ঘটেছে। বাইকে বন্ধুর সঙ্গে সফরকালীন পাঁচ দুষ্কৃতী ৩৬ বছর বয়সী হরপ্রীত গিলকে গুলি চালায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় হরপ্রীত গিলের। তাঁর বন্ধু আহত হয়েছে। তাঁরা দুজনেই দিল্লির বাসিন্দা।  অভিযুক্তেরা পলাতক।

মঙ্গলবার বন্ধুর সঙ্গে বাইকে করে যাওয়ার সময় ভজনপুরা এলাকায় সুভাষ বিহারের কাছে তাঁদের বাধা দেয় আততায়ীরা। দুটি মোটরবাইক ও একটি স্কুটিতে করে তাঁদের পথ আটকায় দুষ্কৃতীরা। ঘটনাস্থল থেকে যাওয়ার আগে হরপ্রীত গিল ও তাঁর বন্ধু গোবিন্দ সিংকে লক্ষ্য করে গুলি চালায়। হরপ্রীত গিলের মাথায় গুলি লাগে। ডান কানে গুলিবিদ্ধ হয় গোবিন্দ সিং। হরপ্রীত গিলকে জগ প্রবেশচন্দ্র হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। আহত গোবিন্দ সিং বর্তমানে এলএনজেপি হাসপাতালে চিকিৎসাধীন বলে জানিয়েছে পুলিশ জানিয়েছে।

ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। অপরাধীদের শনাক্ত করতে পুলিশ এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। কারা এই ঘটনার সঙ্গে জড়িত বা কি উদ্দেশ্যে এই আক্রমণ তা স্পষ্ট নয়।

জুন মাসেের শেষে কোন ৪ রাশির জাতকদের জীবনে সৌভাগ্য আসছে, জেনে নিনি

আজকের রাশিফলঃ শনির কুদৃষ্টি, রাস্তায় গাড়ি আস্তে চালান, পরিবারে খুশির খবর আসতে পারে…

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিশ্ব পরিবেশ দিবসে মা-বাবার সমাধিস্থলে চারা রোপণ করলেন মন্ত্রী রাজেশ মাহাতো

অন্নপূর্ণা ভান্ডারের ৩০০০ টাকা পেয়ে হতবাক গ্রামীণ চিকিৎসক

তৃণমূলের ডামাডোলে পোয়াবারো কংগ্রেসের, মেখলিগঞ্জ পুরসভার দখল নিল

তৃণমূল বিধায়ককে দেখে ‘চোর-চোর’ শ্লোগান, পুলিশি পাহারায় এলাকা ছেড়ে পালালেন

তৃণমূলের প্রাক্তন বিধায়কের নিজস্ব ক্লাব ঘর থেকে উদ্ধার সরকারি কৃষি সামগ্রী, ত্রিপল, কম্বল

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

দিল্লিকে চাপে রাখতে এবার ‘ভারত-শত্রু’ তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি তারেকের

বিহারে বিজেপির হয়ে বিধান পরিষদের ভোটে লড়ছেন ভোজপুরি নায়ক পবন সিংহ

স্বরূপ বিশ্বাস গ্রেফতারের পর সুরুচি সংঘে ভাঙচুর, মিলল খাট-বিছানা

ভোটের আগে তৈরি হয় রাস্তা ,ফল প্রকাশের পরেই বেরিয়ে পড়েছে কঙ্কালসার চেহারা