‘পদ নয়, বিজেপির কাছে দেশ ও পড়ুয়ারা সবার উপরে,’ ধর্মেন্দ্র’র ইস্তফা প্রসঙ্গে মন্তব্য শাহের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: নিটের প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে দেশজুড়ে পড়ুয়ারা আন্দোলনে নামে। দিল্লির যন্তর মন্তরে শান্তিপূর্ণ অবস্থানে বসে ককরোচ জনতা পার্টি ও পড়ুয়ারা। তাঁদের সমর্থনে টানা ২৬ দিন অনশন করেন পরিবেশবীদ সোনম ওয়াংচুক। গত সোমবার ককরোচদের ডাকে সংসদ চলো অভিযান শুরু হয়। যাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে দিল্লি। পুলিশের বিরুদ্ধে শান্তিপূর্ণ আন্দোলনে লাঠিচার্জের অভিযোগ ওঠে। তারপরেই ককরোচদের আন্দোলন আরও তীব্র হয়ে ওঠে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবি জোরালো হয়। সেই দাবিকে মান্যতা দিয়েই গতকাল, শনিবার নিজের পদ থেকে ইস্তফা দেন ধর্মেন্দ্র।

সেই ইস্তফার পরেই গভীর রাতে বক্তব্য পেশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এক্সে তিনি লেখেন, ‘বিজেপি কর্মীদের কাছে দেশ, আমাদের যুবসমাজ এবং পড়ুুয়ারা সবার উপরে। আমাদের কাছে কোনও পদের মূল্য নেই। আজ শিক্ষামন্ত্রীর পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা তারই প্রমাণ দিল। মোদি সরকার দেশের যুবসমাজের আবেগকে সম্মান করে এবং প্রশ্নপত্র ফাঁস রোধে প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দোষীদের কঠোর শাস্তির বিষয়টি নিশ্চিত করতে মোদিজি যেসব সিদ্ধান্ত নিয়েছেন, তা প্রশংসনীয়। আমি সম্পূর্ণ নিশ্চিত যে, এই পদক্ষেপগুলি NEET পরীক্ষায় সফল শিক্ষার্থীদের জন্য পূর্ণাঙ্গ ন্যায়বিচার নিশ্চিত করবে।’

আরও পডুন: মাত্র ১৪ বছর বয়সেই বিশ্বরেকর্ড গড়ল অনাহত সিংহ

একই সঙ্গে ধর্মেন্দ্র প্রধানের প্রশংসা করে শাহ লেখেন, ‘পরীক্ষা ব্যবস্থাকে আরও অন্তর্ভুক্তিমূলক ও শিক্ষার্থী-কেন্দ্রিক করে তোলার ক্ষেত্রে তাঁর প্রচেষ্টা উল্লেখযোগ্য। ভারতকে একটি উন্নত দেশে পরিণত করার সংকল্পের প্রতি তাঁর নিষ্ঠারই প্রমাণ বহন করে এই কার্যকাল।’ ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী হয়েছেন প্রহ্লাদ যোশী। তিনি খাদ্যমন্ত্রী রয়েছেন তার সঙ্গে শিক্ষামন্ত্রকের অতিরিক্ত দায়িত্বও দেওয়া হয়েছে সঙ্ঘ ঘনিষ্ঠ সাংসদকে। এই দায়িত্ব পেয়ে প্রহ্লাদ যোশী জানিয়েছেন, ‘আমি বিনয়ের সঙ্গে এই দায়িত্ব গ্রহণ করছি। এই বিরাট দায়িত্বভার পাওয়ার যোগ্য হিসেবে আমাকে বিবেচনা করায় প্রধানমন্ত্রী মোদির কাছে আমি কৃতজ্ঞ। বিগত ১২ বছরে এই সরকারের নেতৃত্বে অনেক ঐতিহাসিক সাফল্য অর্জিত হয়েছে। গত চার-পাঁচ বছরে জাতীয় শিক্ষানীতি বাস্তবায়ন-সহ অনেক গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করার কৃতিত্ব ধর্মেন্দ্র প্রধানেইর প্রাপ্য। নয়া শিক্ষা ব্যবস্থায় দেশের উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে সর্বোচ্চ নিষ্ঠার সঙ্গে আমি আমার দায়িত্ব পালন করব।’

মাত্র ১৪ বছর বয়সেই বিশ্বরেকর্ড গড়ল অনাহত সিংহ

একুশে জুলাই কাণ্ডের তদন্ত চেয়ে মণীশ গুপ্তের বিরুদ্ধে FIR দায়ের

রবিতে হাওড়া ডিভিশনে বাতিল থাকবে একগুচ্ছ ট্রেন

নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলনে নেমে গ্রেফতার তেজপ্রতাপ যাদব

বচসার মাঝেই স্টেট ব্যাঙ্কের ম্যানেজারের গালে সপাটে চড় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর মেয়ের

ধর্মতলায় আন্দোলনের নামে অশান্তি পাকানোর চেষ্টায় গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১১

খালি পেটে রোজ সকালে পান করুন ঢ্যাঁড়শের জল, উপকার শুনলে চমকে যাবেন

ধর্মেন্দ্র প্রধানের জায়গায় শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী

‘পদ নয়, বিজেপির কাছে দেশ ও পড়ুয়ারা সবার উপরে,’ ধর্মেন্দ্র’র ইস্তফা প্রসঙ্গে মন্তব্য শাহের

জিম্বাবোয়েকে দুরমুশ করে সিরিজ পকেটে পুরলেন শ্রেয়সরা

শেখ হাসিনার পরিত্যক্ত বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার

রবি থেকে মহাদুর্যোগের আশঙ্কা! ভারী বৃষ্টিতে ভাসবে বাংলা

আন্দোলনের নামে ধর্মতলায় অশান্তি পাকানোর অভিযোগে আটক ৫

গুঞ্জন সত্যি করে তৃতীয়বার বাবা হলেন কাঞ্চন, পুত্র নাকি কন্যা কে এল শ্রীময়ীর কোলে?