Andhra Murder Mystery: ঋণ দেওয়ার লোভ দেখিয়ে খুনের সুপারি, অন্ধ্রপ্রদেশে স্বামীকে হত্যার ষড়যন্ত্রে আর কী করেছিল স্ত্রী?

Share:

নিজস্ব প্রতিনিধি, অমরাবতী: কিছুদিন আগে অন্ধ্রপ্রদেশের একটি খালে এক ব্যক্তির মৃতদেহ পাওয়া গিয়েছিল। তারপরেই পুলিশ জানতে পেরেছে যে ওই ব্যক্তিকে তাঁর স্ত্রী হত্যা করেছে প্রেমিকের সঙ্গে মিলে। মাত্র এক মাস আগেই মেঘালয়ে মধুচন্দ্রিমা সারতে গিয়ে স্বামী রাজা রঘুবংশীকে খুন করিয়েছিল সোনম রঘুবংশী। এতে তাকে সাহায্য করেছিল সোনমের প্রেমিক রাজ কুশওয়াহ ও তার বন্ধুরা। এই ঘটনা যেন হানিমুন মিস্ট্রিকেই আবার মনে করিয়ে দিল।

কুর্নুলের ২৩ বছর বয়সী ঐশ্বর্যর সঙ্গে গত ১৮ মে তেলেঙ্গানার গাড়ওয়ালের ২৬ বছর বয়সী পেশায় ল্যান্ড সার্ভেয়ার এবং নৃত্যশিল্পী তেজেশ্বরের বিয়ে হয়। বিয়ের আগে ঐশ্বর্য তেজেশ্বরকে বলে, সে তাঁর প্রেমে পড়েছে। বিয়ের এক মাস পর আচমকা তেজেশ্বর নিখোঁজ হয়ে যান। তেজেশ্বরের পরিবার ঐশ্বর্যর বিরুদ্ধে অভিযোগ আনে। তাঁদের দাবি ছিল ছেলের নিখোঁজ হওয়ার নেপথ্যে ঐশ্বর্যর প্রধান ভূমিকা রয়েছে। থানায় অভিযোগ দায়ের করার পর পুলিশ ওই মহিলা এবং তার মা সুজাতাকে আটক করে।

পুলিশ জানতে পারে, ঐশ্বর্যর সঙ্গে সম্পর্ক ছিল এক বিবাহিত ব্যক্তির। সে পেশায় একজন ব্যাঙ্ক ম্যানেজার। বিয়ের এক মাসের মধ্যেই ঐশ্বর্য প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে হত্যার সিদ্ধান্ত নেয়।  তেজেশ্বরকে হত্যার জন্য তারা তিনজনকে নিয়োগ পর্যন্ত করেছিল। ঐশ্বর্যর মা সুজাতা একই নন-ব্যাংকিং ফাইন্যান্সিয়াল কর্পোরেশনে (এনবিএফসি) কাজ করতেন। সেই সূত্রেই মেয়ের সঙ্গে আলাপ হয় ওই বিবাহিত ব্যাঙ্ক ম্যানেজারের।

অন্ধ্রপ্রদেশের কুর্নুল জেলার ব্যাঙ্ক ম্যানেজার থিরুমল রাওকে পরে ঐশ্বর্যর প্রেমিক হিসেবে শনাক্ত করা হয়। তেজেশ্বরকে হত্যা করার জন্য ফাঁদ পেতেছিল থিরুমল। লোনের জন্য ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগ করা তিনজনকে ২ লক্ষ টাকা অগ্রিম দিয়েছিল সে। একথা জানিয়েছেন জোগুলাম্বা গাড়ওয়াল জেলার এসপি টি শ্রীনিবাস রাও। অন্ধ্র ও তেলেঙ্গানা পুলিশ এই মামলার তদন্ত করছে।

পুলিশ সূত্রে খবর, ঐশ্বর্য ও থিরুমল সহ আটজন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। সুজাতা শুরু থেকেই মেয়ে ও ব্যাঙ্ক ম্যানেজারের সম্পর্কের বিষয়ে জানতেন। থিরুমল রাওয়ের বাবা একজন অবসরপ্রাপ্ত হেড কনস্টেবল। তিনি ছেলেকে পুলিশের হাত থেকে বাঁচানোর চেষ্টা করেছিলেন। তাঁকেও গ্রেফতার করা হয়েছে।

ব্যাঙ্ক ম্যানেজার থিরুমল রাও এর ধারণা ছিল পুলিশের খাতায় তেজেশ্বর নিখোঁজ হিসাবেই থাকবেন। তাঁর মৃতদেহ কখনও পাওয়া যাবে না। ঐশ্বর্যর সঙ্গে লাদাখে পালিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল তার। সেই জন্য ২০ লক্ষ টাকা ঋণ পর্যন্ত নিয়েছিল। নিজের এবং ঐশ্বর্যর নামে টিকিট বুকিংও হয়ে করেছিল থিরুমল।

পুলিশ জানিয়েছে, ও তেজেশ্বরকে হত্যার আগে স্ত্রীকে খুন করার পরিকল্পনা করে বিফল হয় রাও। আট বছর আগে বিয়ে হলেও দম্পতি নিঃসন্তান। ঐশ্বর্যের মা সুজাতার সঙ্গেও ব্যাঙ্ক ম্যানেজারের নিত্য যোগাযোগ ছিল বলে খবর। সুজাতা ওই ব্যাঙ্কেই সাফাইকর্মী হিসাবে কাজ করতেন। ঐশ্বর্য মায়ের অনুপস্থিতিতে চাকরিতে বহাল হয়। তখনই দু’জনের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে।

কিন্তু সুজাতা মেয়ের এই সম্পর্ক মানতে চাননি। তিনি ঐশ্বর্যকে জোর করেন তেজেশ্বরকে বিয়ে করতে। কিন্তু ঐশ্বর্য প্রস্তুত ছিলেন না। তেজেশ্বরের সঙ্গে তার বিয়ে চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি নির্ধারিত হয়। কিন্তু কাউকে কিছু না বলে ঐশ্বর্য বাড়ি ছেড়ে চলে গিয়ে বিয়ে ভেঙে দেয়।

পরে সে তেজেশ্বরকে বোঝায় যে তার মা যৌতুক দিতে অক্ষম বলে লজ্জায় সে নিখোঁজ হয়েছিল। কিন্তু তেজেশ্বরকে ছাড়া সে বাঁচবে না, তাই এই বিয়ে করতে ইচ্ছুক ঐশ্বর্য। এদিকে হবু কনের সঙ্গে যে ব্যাঙ্ক ম্যানেজার থিরুমল রাওয়ের সম্পর্ক রয়েছে তা কানাঘুঁষোয় শুনেছিল তেজেশ্বরের পরিবার। তাঁরা এ বিয়ে করতে নিষেধও করেন। কিন্তু পরিবারের বিরুদ্ধে গিয়ে ঐশ্বর্যকে ১৮ মে বিয়ে করেন তেজেশ্বর।

পুলিশ জানিয়েছে, ফেব্রুয়ারি থেকে জুনের মধ্যে ঐশ্বর্য এবং থিরুমল রাও ২০০০ বার ফোনে কথা বলেছিল। এমনকি বিয়ের সময়ও ঐশ্বর্য ক্রমাগত ফোনে কথা চালিয়ে যাচ্ছিল। শ্বশুরবাড়ির লোকজন এত ফোনালাপ নিয়ে বকুনি দিতে সে মায়ের সঙ্গে কথা বলছিল বলে জানায়।

খুনিরা জমি জরিপের অজুহাতে একটি গাড়িতে করে নিয়ে গিয়েছিল তেজেশ্বরকে। তারপর গলা কেটে পেটে ছুরিকাঘাত করে। এরপর ভিডিও কল করে রাওকে তেজেশ্বরের দেহ দেখায় তারা। তারপর খালে ফেলে দেয়।

পরিকল্পনা ছিল কুর্নুলে জরিপ করতে যাওয়া জমির লেআউটে তাঁকে কবর দেওয়া হবে। কিন্তু সেখানে কিছু লোককে দেখতে পেয়ে আর ঝুঁকি না নিয়ে খুনিরা তেজেশ্বরের দেহ একটি খালে ফেলে দেয়। কিন্তু সেখানে পর্যাপ্ত জল ছিল না। ফলে পুলিশের দেহ খুঁজে পেতে খুব অসুবিধা হয়নি। তেলুগুতে ‘আম্মা’ লেখা একটি ট্যাটু ছিল তেজেশ্বরের। সেটি দেখেই পুলিশ তাঁকে শনাক্ত করে।

এদিকে তেজেশ্বর নিখোঁজ হওয়ার পর তাঁর পরিবারের সন্দেহ পড়েছিল ঐশ্বর্যর ওপর। সেই সময় সে শ্বশুরবাড়িতেই ছিল। এরপর প্রেমিক থিরুমল রাও ঐশ্বর্যকে জানায় যে তাকে কুর্নুলে বাড়ি ফিরে যেতে হবে। সেখান থেকে দু’জন লাদাখে পালিয়ে যাবে। কিন্তু সেসব আর হল না। আপাতত জেল হাজতেই ঠাঁই হয়েছে দুজনের।

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের

ছুটির দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল