কর্তব্যে অবিচল! নিজের প্রাণ দিয়ে ৪০ যাত্রীর জীবন বাঁচালেন বাসচালক

Share:

নিজস্ব প্রতিনিধি: মৃত্যু যেন দরজায় কড়া নাড়ছে।  শরীরে তীব্র যন্ত্রণা, যে কোনও মুহূর্তে থেমে যেতে পারে হৃদস্পন্দন। তবুও স্টিয়ারিং থেকে হাত সরালেন না তিনি। নিজের জীবনের শেষ মুহূর্তেও ভোলেননি কর্তব্যের কথা। বাসে থাকা প্রায় ৪০ জন যাত্রীর প্রাণ বাঁচাতে নিরাপদে রাস্তার পাশে গাড়ি থামালেন অন্ধ্রপ্রদেশের এক বাসচালক। তারপরই চালকের আসনে লুটিয়ে পড়লেন তিনি। হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। জীবনের শেষ কয়েকটা মিনিতে তাঁর এই অসাধারণ উপস্থিত বুদ্ধি ও দায়িত্ববোধ এখন সকলের মুখে মুখে ঘুরছে। 

ঘটনাটি অন্ধ্রপ্রদেশের। মৃত বাসচালকের নাম জেট্টি শিবা। বয়স মাত্র ৩৪ বছর। তিনি অন্ধ্রপ্রদেশ স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন (APSRTC)-এর চালক হিসেবে কাজ করতেন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) কাকিনাড়া থেকে বিশাখাপত্তনমের উদ্দেশে যাচ্ছিল তাঁর চালানো একটি বাস। বাসে ছিলেন প্রায় ৪০ জন যাত্রী। বাসটি তুনি এলাকার কাছে পৌঁছতেই আচমকা বুকে তীব্র ব্যথা অনুভব করেন শিবা। পরিস্থিতি ক্রমশ গুরুতর হয়ে উঠলেও কোনওরকমে বাসের নিয়ন্ত্রণ ধরে রাখেন তিনি।

আরও পড়ুন: ফেরত দিতে হবে ‘স্বাস্থ্য সাথী’, ‘আয়ুষ্মান ভারত’ কার্ড! বড় নির্দেশিকা নবান্নের, কারা রয়েছেন তালিকায়?

নিজের শারীরিক অবস্থার কথা বুঝতে পেরেই যাত্রীদের নিরাপত্তাকে অগ্রাধিকার দেন শিবা। নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি দুর্ঘটনার কবলে পড়লে বহু মানুষের প্রাণ সংশয় হতে পারত। সেই বিপদের কথা মাথায় রেখে বাসটিকে রাস্তার পাশে নিয়ে গিয়ে নিরাপদে থামান তিনি। এরপরই চালকের আসনে ঢলে পড়েন শিবা। বাস থামার পর চালকের আসনে শিবাকে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্বিগ্ন হয়ে পড়েন যাত্রীরা। তাঁকে দ্রুত কাছের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিকভাবে হৃদ্‌রোগে আক্রান্ত হয়েই তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।শিবার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন APSRTC-র চেয়ারম্যান কোনাকল্লা নারায়ণ রাও। শিবার দায়িত্ববোধ ও উপস্থিত বুদ্ধির প্রশংসা করে তিনি জানিয়েছেন, তাঁর পরিবারের পাশে থাকবে পরিবহণ নিগম। নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় সহায়তা দেওয়ারও আশ্বাস দিয়েছেন তিনি।

ককরোচদের আন্দোলনে সামিল, দিল্লি পুলিশের হাতে আটক মমতা বন্দ্যোপাধ্যায়

রেজিনগরের ফল নিয়ে ভুল তথ্য, অভিষেকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের

জন্মদিনের কেক কাটার পরের দিনই রহস্যমৃত্যু, তড়িঘড়ি সৎকারের আগে থামাল পুলিশ

‘আরশোলা’দের আন্দোলনে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন শমীক ভট্টাচার্য

সুপ্রিম কোর্টের আইনজীবীদের আটক দিল্লি পুলিশের, প্রধান বিচারপতির দ্বারস্থ বার অ্যাসোসিয়েশন

চকলেট খাবেন, অথচ স্বাস্থ্য নিয়েও চিন্তা? চটজলদি বানান অ্যাভোকাডো স্মুদি

ফেরত দিতে হবে ‘স্বাস্থ্য সাথী’, ‘আয়ুষ্মান ভারত’ কার্ড! বড় নির্দেশিকা নবান্নের, কারা রয়েছেন তালিকায়?

ময়দা-চিনি-ছানা ছাড়াই হবে মুখরোচক মিষ্টি, ট্রাই করুন নাশপাতির এই রেসিপি

‘পুলিশের গায়ে কেউ হাত দিলে পরিণতি ভাল হবে না,’ হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

বিমান থেকেই অভিজিৎ দীপক, সৌরভ দাসদের আটক করল দিল্লি পুলিশ

যন্তর মন্তরে বিক্ষোভের আগে গুরুগ্রামে আটক ইউটিউবার ধ্রুব রাঠি, কী কারণে পুলিশের পদক্ষেপ?

কর্তব্যে অবিচল! নিজের প্রাণ দিয়ে ৪০ যাত্রীর জীবন বাঁচালেন বাসচালক

গাড়ি-ঘোড়া নয়, মায়ের স্বপ্ন পূরণে হাতির পিঠে চেপে বিয়ে করতে গেলেন পাত্র

দ্বিতীয়বার ঘর বাঁধছেন জনপ্রিয় ইউটিউবার, কোথায় বসছে বিয়ের আসর?