ফেরত দিতে হবে ‘স্বাস্থ্য সাথী’, ‘আয়ুষ্মান ভারত’ কার্ড! বড় নির্দেশিকা নবান্নের, কারা রয়েছেন তালিকায়?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  চিকিৎসার খরচ সামলাতে সরকারি স্বাস্থ্য প্রকল্পের উপর নির্ভর করেন বহু মানুষ। তবে একাধিক স্বাস্থ্য প্রকল্পের সুবিধা একসঙ্গে নেওয়া নিয়ে এবার কড়া পদক্ষেপ করল নবান্ন। ‘স্বাস্থ্য সাথী’ এবং ‘আয়ুষ্মান ভারত’ কার্ড ব্যবহার নিয়ে নতুন নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার। নির্দিষ্ট শ্রেণির সরকারি কর্মী, অবসরপ্রাপ্ত কর্মচারী এবং তাঁদের পরিবারের সদস্যদের এই কার্ড জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ৩১ অক্টোবরের মধ্যে প্রক্রিয়া সম্পূর্ণ না করলে বন্ধ হতে পারে চিকিৎসা সংক্রান্ত সুবিধা।

কাদের জমা দিতে হবে স্বাস্থ্য সাথী ও আয়ুষ্মান ভারত কার্ড?

নবান্নের নির্দেশিকা অনুযায়ী, যে সমস্ত সরকারি কর্মী ও পেনশনভোগী পশ্চিমবঙ্গ স্বাস্থ্য প্রকল্পের (ডব্লিউবিএইচএস) আওতাভুক্ত, তাঁদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য।

সরকারি কর্মচারী: যাঁরা পশ্চিমবঙ্গ স্বাস্থ্য প্রকল্পের সুবিধা পান, অথচ নিজেদের বা পরিবারের সদস্যদের জন্য স্বাস্থ্য সাথী কিংবা আয়ুষ্মান ভারত কার্ড রেখেছেন, তাঁদের সেই কার্ড জমা দিতে হবে।

পেনশনভোগী: অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের ক্ষেত্রেও একই নির্দেশ কার্যকর হবে। তাঁদের কাছে ওই দুই প্রকল্পের কার্ড থাকলে তা সমর্পণ করতে হবে।

সর্বভারতীয় পরিষেবার আধিকারিক:নির্দেশিকার আওতায় রয়েছেন সর্বভারতীয় পরিষেবার কর্মী ও আধিকারিকেরাও।

আরও পড়ুনঃ ‘পুলিশের গায়ে কেউ হাত দিলে পরিণতি ভাল হবে না,’ হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

পরিবারের নির্ভরশীল সদস্য: সংশ্লিষ্ট সরকারি কর্মী ও পেনশনভোগীদের তালিকাভুক্ত সুবিধাভোগীদের কাছেও ওই কার্ড থাকলে তা জমা দিতে হবে। কী করতে হবে?

অর্থ দফতরের মেডিক্যাল সেলের নির্দেশ অনুযায়ী, কার্ড জমা দেওয়ার প্রমাণপত্র-সহ নির্ধারিত ঘোষণাপত্রও জমা দিতে হবে। কর্মচারীদের সংশ্লিষ্ট দপ্তরের প্রধানের কাছে এবং পেনশনভোগীদের পশ্চিমবঙ্গ স্বাস্থ্য প্রকল্পের নথি জমা দেওয়ার নির্ধারিত স্থানে তা জমা দিতে হবে। শেষ সময়সীমা ৩১ অক্টোবর। নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশ পালন না করলে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য প্রকল্পের চিকিৎসা সংক্রান্ত সুবিধা সাময়িকভাবে স্থগিত হতে পারে। সরকারি কর্মীদের বিরুদ্ধে শৃঙ্খলামূলক পদক্ষেপও করা হতে পারে বলে নির্দেশিকায় জানানো হয়েছে।

এক ক্লিকেই ট্রেনে বসে পেয়ে যাবেন পছন্দের খাবার, কীভাবে অর্ডার করবেন?

অবিবাহিত মেয়ের অন্তঃসত্ত্বার খবর শুনেই ক্ষুব্ধ বাবা-মা! তারপর যা ঘটল..

বুধে ষাঁড়ের গুঁতোতে চাঙ্গা শেয়ার বাজার, ২.৫ লক্ষ কোটি টাকা আয় বিনিয়োগকারীদের

নিজের পছন্দের গল্পে আপনিই প্রধান চরিত্র, AI টিভি আনছে Google

‘রাজবংশীদের জমি বাংলাদেশিদের দিয়েছিল সিপিএম,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ভ্রূণ ছিঁড়ে খাচ্ছে কুকুর! চন্দ্রকোণা নার্সিংহোমের সামনে শিউরে ওঠার মতো ঘটনা

ভয়ঙ্কর! আদালত চত্বরেই ধারালো অস্ত্র দিয়ে কাটা হল হাত, তারপর…

চায়ের আড্ডায় জমে যাবে, বাড়িতেই বানান মিক্সড ভেজ কাটলেট

রাহুলের বিরুদ্ধে সিবিআই ও ইডি তদন্তের নির্দেশ খারিজ করল সুপ্রিম কোর্ট

পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস মামলা কলকাতা হাইকোর্টে ফেরাতে চায় সুপ্রিম কোর্ট

মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরদিনই অ্যাকশনে ইবি! কলকাতার দুই বাজারে চলছে নজরদারি

গলল না বরফ, মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছে শ্রমিকরা, উত্তপ্ত বাংলাদেশ

মল্লিকবাজারে কাপড়ের গুদামে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন

একঘেয়ে তরকারি ছেড়ে শীতে বানিয়ে ফেলুন রেস্তরাঁর মতো চিলি কপি