চতুর্থবার কন্যাসন্তান হওয়ায় সদ্যোজাতকে মাটিতে ফেলে পিটিয়ে খুন করল বাবা

সম্প্রতি খবরে এসেছে উত্তরপ্রদেশের ইটাওয়াহ এর একটি গ্রাম্য পরিবারে পরপর তিনটি কন্যাসন্তানের পর চতুর্থ কন্যাসন্তান হওয়ায় সদ্যজাতকে মাটিতে ফেলে পিটিয়ে হত্যা করে নবজাতকের বাবা।

Share:

নিজস্ব প্রতিনিধি: যতই নারী সুরক্ষা, নারী নিরাপত্তা, ‘বেটি বাঁচাও বেটি পড়াও’-সহ একাধিক স্লোগান উঠুক না কেন, ভারত বর্ষে আজও নারীরা পরাধীন। কোথাও কোথাও কন্যা সন্তানের জন্মও যেন সেই পরিবারের কাছে অভিশপ্ত। হ্যাঁ, ভারতবর্ষে, এখনও বহু ঘটনা ঘটে, যেখানে পুত্রের আশায় কন্যার জন্ম হলে তাঁকে কোথাও ফেলে দিয়ে আসা হয়, মেরে ফেলা হয় বা মাটিতে পুঁতে ফেলা হয়। এখনও দেশের বহু পিছিয়ে পড়া গ্রামাঞ্চলে এমন মর্মান্তিক ঘটনার সঙ্গে পরিচিত হতে হয়।

এবার এমনই একটি দৃষ্টান্তমূলক ঘটনার হদিশ মিলল উত্তরপ্রদেশে। আসলে ছেলে মানেই রোজগারের একটা অস্ত্র আর মেয়ে মানে তাঁকে বিয়ে দিয়ে লাখ লাখ টাকা ব্যয়, সেই কারণে এখনও অনেকেই প্রথমে পুত্রসন্তানের আশা করেন। সম্প্রতি খবরে এসেছে উত্তরপ্রদেশের ইটাওয়াহ এর একটি গ্রাম্য পরিবারে পরপর তিনটি কন্যাসন্তানের পর চতুর্থ কন্যাসন্তান হওয়ায় সদ্যজাতকে মাটিতে ফেলে পিটিয়ে হত্যা করে নবজাতকের বাবা। জানা গিয়েছে, পুত্রের আশায় পরপর চারটি কন্যাসন্তানের জন্ম দিয়েছে ৩০ বছর বয়সী অভিযুক্ত ব্যক্তির স্ত্রী। কিন্ত চতুর্থ সন্তানের পরেই রাগে ফেটে পড়ে ওই ব্যক্তি। সেখানকার পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, দিবাকর নামক ওই ব্যক্তির সম্প্রতি চতুর্থ কন্যা হয়েছে। এরপরে তিনি খুব বিরক্ত ছিলেন।

আসলে দিবাকরের প্রথম স্ত্রীর দুটি মেয়ে হওয়ায় দিবাকর আবারও দ্বিতীয় বিয়ে করেন। কিন্তু দ্বিতীয় ঘরেও তাঁর প্রথম সন্তান মেয়ে হয়। এরপর পুত্রের আশায় আবারও গর্ভবতী হয় দিবাকরের দ্বিতীয় স্ত্রী, কিন্তু গতমাসেই তাঁর দ্বিতীয় স্ত্রী দ্বিতীয়বার কন্যাসন্তানের জন্ম দিলে রাগে ফেটে পড়ে দিবাকর। এরপর গত রবিবার দিবাকর মদ্যপ অবস্থায় বাড়িতে এলে স্ত্রীর সঙ্গে ব্যপক ঝামেলা করে এবং পরে স্ত্রীর কোল থেকে ১ মাসের দ্বিতীয় সন্তানটিকে ছিনিয়ে নিয়ে মাটিতে ফেলে দেয় দিবাকর। এরপর সদ্যজাতকে হাসপাতালে নিয়ে যাওয়ার হলে সেখানেই সে মারা যায়। এরপর দিবাকরের দ্বিতীয় স্ত্রী মেয়েকে খুন করার অভিযোগে দিবাকরের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন।

আজ প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক

বক্স অফিসে দারুণ সাফল্য লাভ ‘রামায়ণ’ -এর, ২২ দিনে মোট আয় কত?

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

প্রয়াত জম্মু-কাশ্মীরের প্রাক্তন মন্ত্রী ও বর্তমান বিধায়ক পীরজাদা মহম্মদ সঈদ

শান্তিপুরের রাসে কেন রাজবেশে নগর পরিক্রমা করেন রাধা? জানুন রাইরাজার অজানা কাহিনি

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি

মানসিক শান্তি ফিরবে, কারা আজ সাবধানে থাকবেন

ভারতে লঞ্চ হল ৯৬০০ চিপসেটসহ Vivo X500 সিরিজ, জেনে নিন দাম ও ফিচার্স