বিদেশ থেকে ল্যাপটপ আমদানি বন্ধ করল অ্যাপল-স্যামসাং

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বিদেশ থেকে ল্যাপটপ, ট্যাবলেট, কম্পিউটার আমদানিতে নিষেধাজ্ঞা জারি করেছিল কেন্দ্রীয় সরকার। বৃহস্পতিবার কেন্দ্রীয় সরকারের ওই নিষেধাজ্ঞার পরেই ভারতে বিদেশ থেকে  ল্যাপটপ-কম্পিউটার আমদানি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে অ্যাপল, স্যামসাং ও এইচপি ইনকরপোরেটেডের মতো বহুজাতিক সংস্থা। যদিও এ বিষয়ে তিন সংস্থার পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।

গতকাল বৃহস্পতিবারই ডিরেক্টর জেনারেল অফ ফরেন ট্রেডের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিদেশ থেকে আর যে কেউ ল্যাপটপ, কম্পিউটার বা ট্যাবলেট আনাতে পারবেন না। যাদের বিদেশি পণ্য আমদানির লাইসেন্স রয়েছে, একমাত্র তাঁরাই আমদানি করতে পারবেন। তবে আগের মতো যত খুশি আনানো যাবে না। বৈধ লাইসেন্স থাকলে সীমিত সংখ্যক ল্যাপটপ, ট্যাবলেটই আমদানি করা যাবে বিদেশ থেকে। দেশীয় সংস্থাগুলির উ‍ৎপাদিত পণ্য যাতে বাজারে বিক্রি হতে পারে তার জন্যই ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বাণিজ্য মন্ত্রকের এক আধিকারিক জানিয়েছেন।

যদিও ইতিমধ্যেই মোদি সরকারের ওই সিদ্ধান্ত নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে। কেননা, ভারতীয়রা যে সমস্ত সংস্থার ল্যাপটপ কিংবা কম্পিউটারের উপরে চোখ বুজে ভরসা করেন, সেই সব সংস্থার সিংহভাগই বিদেশি। ডেল, এসার, স্যামসাং, প্যানাসনিক, অ্যাপল, লেনোভো এবং এইচপির মতো সংস্থাগুলি এখন থেকে আর বিদেশে নিজেদের কারখানায় তৈরি ল্যাপটপ, কম্পিউটার বাজারজাত করতে পারবেন না। কেন্দ্রের সিদ্ধান্তের ফলে এদেশে হয় কারখানা খুলতে হবে, নাহলে ভারতীয় কোন সংস্থার সঙ্গে অংশীদারিত্বে যেতে হবে। দুই রাস্তায় না হাঁটলে দেশ থেকে পাততাড়ি গোটাতে হবে।  

বিগ-বিকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল