‘স্ত্রী নেই, আমিও থাকছি না’, উন্নাওয়ে সহধর্মিণীর আত্মহত্যার খবর পেয়ে কলকাতায় আত্মঘাতী সেনা অফিসার

Share:

নিজস্ব প্রতিনিধি: স্বামী-স্ত্রীর ‘বন্ধন’ নাকি চিরন্তন। কয়েকশো কিলোমিটার দূরে উত্তরপ্রদেশের উন্নাওয়ে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছেন স্ত্রী। কলকাতায় বসে সহধর্মিনীর চিরতরে চলে যাওয়ার দুঃসংবাদ পেয়ে নিজেকে আর সামলাতে পারেননি। গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হলেন সেনা অফিসার। কয়েক ঘন্টার ব্যবধানে এমন জোড়া আঘাতে ভেঙে পড়েছে নিহত সেনা জওয়ানের পরিবারের সদস্যরা। এলাকাতেও শোকের ছায়া নেমে এসেছে।

উন্নাওয়ের বিঘাপুর থানার ওসি অরবিন্দ কুমার জানিয়েছেন, দাদামউ গ্রামের বাসিন্দা শৈলেন্দ্র কুমার পাণ্ডের সঙ্গে বছর দশেক আগে বিয়ে হয়েছিল কানপুরের সাধনা মিশ্রের। ভারতীয় সেনার সুবেদার শৈলেন্দ্র বর্তমানে কলকাতায় কর্মরত। বেশ কয়েক মাস ধরেই স্বামী-স্ত্রীর মধ্যে কলহ চলছিল। গত মঙ্গলবার রাতে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হন সাধনা। ওই দুঃসংবাদ জানানো হয় কলকাতায় থাকা শৈলেন্দ্রকে। স্ত্রীর এমন মর্মান্তিক পরিণতির কথা শুনে ভীষণ ভেঙে পড়েন তিনি। নিজেকেও শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেন।

আত্মহত্যার আগে এক ভিডিও রেকর্ডিং করেন তিনি। তাতে শৈলেন্দ্রকে বলতে শোনা যায়, ‘পাণ্ডেজী, আমার স্ত্রী যখন চলে গেলেন, তখন আমিও আর থাকছি না। এর ঘটনার পিছনে আমার পরিবারের কারও কোনও দোষ নেই। ভুল বোঝাবুঝির কারণে আমরা দুজনেই দুনিয়া ছেড়ে চলে যাচ্ছি। আমার সন্তান যথার্থ (৫) ও সাম্বিকে (৮) বড় করে তোলার দায়িত্ব এখন আপনার। দুজনকে ভালবাসার মধ্য দিয়েই বড় করে তুলবেন।’

পুলিশের কাছে ইতিমধ্যেই মৃতা সাধনার ভাই অনুজ কুমার মিশ্র অভিযোগ করেছেন, ‘তাঁর বোন আত্মহত্যা করেননি। স্বশুরবাড়ির লোকেরাই খুন করে লাশ ঝুলিয়ে দিয়েছে।’ বিঘাপুর থানার ওসি জানিয়েছেন, ‘শাদনার মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। রিপোর্টের পরেই এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।’

ইংল্যান্ডের কাছেও টি টোয়েন্টি সিরিজে চুনকাম হল বিশ্বকাপজয়ী ভারত

বাটলার-ব্রুকের ঝোড়ো ইনিংস, চুনকামের লজ্জা এড়াতে শ্রেয়সদের চাই ২৫৮

স্বাস্থ্যবিমায় কারা পাবেন ৫ লক্ষ টাকা? জেনে নিন আবেদন প্রক্রিয়া, যোগ্যতা, প্রয়োজনীয় নথির বিষয়ে

‘কর্মসংস্থানের ত্রিশক্তি বেকারত্ব দূর করবে,’ বললেন মুখ্যমন্ত্রী

৯০০ টাকা স্কলারশিপ পাওয়া ছাত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৭৬০ কোটির হদিশ!

মমতাকে ধাক্কা দিয়ে জেলা সভাপতিদের নাম ঘোষণা করল ঋত তৃণমূল, কে কোথায় দায়িত্ব পেলেন?

ভারতের পর বিদেশেও আর দেখা যাবে না দিলজিতের ‘সতলুজ’, সিদ্ধান্ত ZEE5-এর

নিয়োগের ৪৮ ঘন্টার মধ্যে সিঁথি থানার মহিলা ওসিকে অপসারণ, আচমকা কেন বদলির সিদ্ধান্ত?

ভিয়েতনামে মাঝ সমুদ্রে উল্টে গেল ভারতীয় পর্যটক বোঝাই নৌকা, নিহত ১৫, শোকপ্রকাশ মোদির

আগস্টেই কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস চালুর সম্ভাবনা

‘ইন্দ্রজিতের খুনের পিছনে যুক্ত থাকতে পারে মৌলবাদীরা’, আশঙ্কা মুখ্যমন্ত্রীর

‘শ্রমিকদের স্বার্থও দেখতে হবে মালিকদের,’ ডানকুনি থেকে বার্তা শমীকের

নরওয়ের সেমিফাইনালে ওঠার পথে কাঁটা ইংল্যান্ড, হারাতে প্রস্তুত হালান্ডরা

বাবার মৃত্যুর বদলা নেওয়ার হুঁশিয়ারি খামেনি পুত্র মোজতবার