সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জামিন চেয়ে নিম্ন আদালতে আর্জি কেজরির

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আবগারি দুর্নীতি মামলা থেকে স্থায়ী জামিন চেয়ে রাউস অ্যাভিনিউ আদালতের দ্বারস্থ হলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুর ২টোয় এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। গত ২৯ মে অন্তর্বর্তী জামিনের মেয়াদ বাড়ানোর আর্জিতে সুপ্রিম কোর্টে ধাক্কা খেয়েছেন আপ সুপ্রিম। এরপরেই দিল্লি আদালতের দ্বারস্থ হলেন কেজরি।

গত ২১ মার্চ দিল্লি আবগারি নীতি কেলেঙ্কারি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। ওই গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন কেজরিওয়াল। ওই মামলার রায় স্থগিত রাখলেও দিল্লির মুখ্যমন্ত্রী যাতে লোকসভা ভোটে দলীয় প্রার্থীদের হয়ে প্রচার চালাতে পারেন তার জন্য ২১ দিনের জন্য অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছিলেন শীর্ষ আদালতের বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি দীপঙ্কর দত্ত। নির্দেশে তাঁরা জানিয়েছিলেন, ‘জামিনে থাকাকালীন মুখ্যমন্ত্রীর দফতর কিংবা সচিবালয়ে প্রবেশ করতে পারবেন না কেজরিওয়াল। কোনও সরকারি ফাইলে স্বাক্ষর করতে পারবেন না। ২ জুন ফের আত্মসমর্পণ করতে হবে।’

অন্তর্বর্তী জামিনে জেল থেকে বেরিয়েই আম আদমি পার্টি এবং ইন্ডিয়া জোটের প্রার্থীদের হয়ে দেশের বিভিন্ন প্রান্তে প্রচার চালাচ্ছেন দিল্লির মুখ্যমন্ত্রী। প্রচার সভায় তাঁর কয়েকটি মন্তব্যে আপত্তি জানিয়ে জামিন বাতিলের আর্জি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল ইডি। যদিও সেই আর্জিতে সাড়া দেয়নি শীর্ষ আদালত। অন্তর্বর্তী জামিনের মেয়াদ অন্তত সাতদিনের জন্য বাড়ানোর আর্জি নিয়ে সোমবারই শীর্ষ আদালতে গিয়েছিলেন কেজরিওয়াল। এই আবহে বৃহস্পতিবার দিল্লি আদালতে  স্থায়ী জামিনের আবেদন জানালেন আপ সুপ্রিম।

আটকে থাকা টাকা উদ্ধার হবে, সেপ্টেম্বরের শেষে মালামাল হবেন ৪ রাশির জাতকরা

ফ্রিজের উপর কর্পূর রাখেন? জানেন সংসারের কত বড় ক্ষতি করছেন!

জ্যাম-চুইংগাম প্রেমী! জানন কি প্রিয় খাবারেই বাড়ছে হার্ট অ্যাটাক-স্ট্রোকের ঝুঁকি?

সাবধান! প্রতিদিন ১০০ গ্রামের বেশি এই খাবারগুলি খেলেই বাড়বে হৃদরোগের ঝুঁকি

বলিউডে নক্ষত্র পতন, ক্যানসারের কাছে হার মানলেন সলমান-অক্ষয়ের সহ অভিনেতা

আপনার নাম করে অন্য কেউ সিম ব্যবহার করছেন? গুণতে হতে পারে ৫০ লাখ জরিমানা

জানেন কি, ‘হনুমান অংশ’-এর নিম করোলি বাবার ভূমিকায় অভিনয় করেছেন প্রাক্তন সেনা কর্তা

কেন্দু পাতা সংগ্রহকারীদের পাশে শুভেন্দুর সরকার, আর্থিক সাহায্য করলেন মন্ত্রী ক্ষুদিরাম টুডু

‘পুলিশ কি করবে?’, বিহারের বাঁকার বিখ্যাত পর্যটন কেন্দ্রেই তরুণীর শ্লীলতাহানি

জ্ঞানেশ কুমারকে ‘দেশদ্রোহী’ আখ্যা দিয়ে ইস্তফা চাইলেন রাহুল গান্ধি

সোনারপুর ও বারুইপুর স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

‘মামলা তুলতে পুলিশ মাথায় বন্দুক ঠেকিয়ে ছিল,’ হাইকোর্টে বিস্ফোরক দাবি রত্না দেবনাথের

প্রিয় গরুর মাংস ছেড়েছেন মেসি, আর্জেন্টাইন মহাতারকার ডায়েট চার্ট জানেন?

ভীমরুলের হুলে ক্ষতবিক্ষত হয়ে মৃত্যু দিদিমা-নাতনির, মর্মান্তিক ঘটনা ময়মনসিংহে