দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে তলব করল সিবিআই

আগামী রবিবার তাঁকে সমন করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আবগারি নীতি দুর্নীতি মামলায় এবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে তলব করল সিবিআই। আগামী ১৬ এপ্রিল রবিবার তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। যদিও সিবিআইয়ের সমনে আম আদমি পার্টির সুপ্রিমো সাড়া দেবেন কিনা, তা জানা যায়নি।

উল্লেখ্য, আবগারি  নীতি মামলায় দুর্নীতির অভিযোগে গত ২৬ ফেব্রুয়ারি দিল্লির ত‍ৎকালীন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে টানা আট ঘন্টা জেরার পরে গ্রেফতার করেছিল সিবিআই। সেই গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন আপ নেতা। যদিও কোনও রকম হস্তক্ষেপ করতে রাজি হয়নি শীর্ষ আদালত। তার পরেই উপমুখ্যমন্ত্রীর পদে ইস্তফা দিয়েছিলেন মণীশ। গত ৯ মার্চ অর্থ পাচার মামলায় তাঁকে ফের গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টর। বর্তমানে তিহাড় জেলেই রয়েছেন তিনি।

এদিন দিল্লির আবগারি নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে তলব করেছে সিবিআই। ইমেলের মাধ্যমেই ওই নোটিশ পাঠানো হয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সমন জারির পরেই ক্ষোভ উগরে দিয়েছে আপ নেতৃত্ব। দলের সাধারণ সম্পাদক সঞ্জয় সিং টুইটে ক্ষোভ উগরে দিয়ে লিখেছেন, ‘অত্যাচারের অবশ্যই শেষ হবে।’ সূত্রের খবর, সিবিআইয়ের সমনের পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই আইনি শলাপরামর্শ নিতে শুরু করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী। দেশের প্রতিথযশা আইনজীবী তথা কংগ্রেস নেতা অভিষেক মণু সিঙ্ঘভির সঙ্গে ইতিমধ্যেই কথাবার্তা শুরু করেছেন।  

বাঙালি হেঁশেলের চিরন্তন স্বাদ, বানিয়ে নিন সুস্বাদু সিম পোস্ত

অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়ের স্বামী জয়ন্ত মুখোপাধ্যায় প্রয়াত, শোকের ছায়া বিনোদনজগতে

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটিতে বিক্রি হল রুশ রাজপরিবারের ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক