হাসপাতালে ভর্তি অশোক গেহলট

Share:

নিজস্ব প্রতিনিধি : করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলট। সম্প্রতি তাঁর করোনা ও সোয়াইন ফ্লু টেস্ট হয়। সেই টেস্ট রিপোর্ট পজিটিভ আসে। গেহলটকে সোওয়াই মান সিং হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালের তরফে জানানো হয়েছে, বেশ কিছুদিন ধরেই জ্বরে ভুগছিলেন অশোক গেহলট। শেষ পর্যন্ত করোনা পরীক্ষা করা হলে গেহলটের করোনা রিপোর্ট পজিটিভ আসে। হাসপাতালের পুলিশ সুপার আচল শর্মা জানিয়েছেন, গেহলটের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তবে তাঁকে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। করোনা আক্রান্ত হওয়ার কথা নিজেই এক্স হ্যান্ডেলে লিখেছিলেন অশোক গেহলট। সেখানে তিনি জানিয়েছিলেন, গত কয়েকদিন ধরেই জ্বরে ভুগছিলেন তিনি। গত সাত দিন ধরে কারোর সঙ্গে দেখা করতে পারছিলেন না। সেইকারণেই তিনি করোনা পরীক্ষা করানোর সিদ্ধান্ত নিয়েছিলেন।

এর আগে ২০২১ ও ২০২৩ সালে দুবার করোনা আক্রান্ত হয়েছিলেন রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী। ২০২১ সালে তাঁকে সোয়াই মান সিং হাসপাতালে কার্ডিওলজি বিভাগে স্থানান্তরিত করা হয়েছিল। কিন্তু সেই যাত্রায় বেঁচে যান গেহলট।

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিশ্ব পরিবেশ দিবসে মা-বাবার সমাধিস্থলে চারা রোপণ করলেন মন্ত্রী রাজেশ মাহাতো

অন্নপূর্ণা ভান্ডারের ৩০০০ টাকা পেয়ে হতবাক গ্রামীণ চিকিৎসক

তৃণমূলের ডামাডোলে পোয়াবারো কংগ্রেসের, মেখলিগঞ্জ পুরসভার দখল নিল

তৃণমূল বিধায়ককে দেখে ‘চোর-চোর’ শ্লোগান, পুলিশি পাহারায় এলাকা ছেড়ে পালালেন

তৃণমূলের প্রাক্তন বিধায়কের নিজস্ব ক্লাব ঘর থেকে উদ্ধার সরকারি কৃষি সামগ্রী, ত্রিপল, কম্বল

বিহারে বিজেপির হয়ে বিধান পরিষদের ভোটে লড়ছেন ভোজপুরি নায়ক পবন সিংহ

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

দিল্লিকে চাপে রাখতে এবার ‘ভারত-শত্রু’ তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি তারেকের

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

স্বরূপ বিশ্বাস গ্রেফতারের পর সুরুচি সংঘে ভাঙচুর, মিলল খাট-বিছানা

ভোটের আগে তৈরি হয় রাস্তা ,ফল প্রকাশের পরেই বেরিয়ে পড়েছে কঙ্কালসার চেহারা

‘ব্রিটেনের রাজনীতিতে নাক গলাবেন না’, মাস্ককে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের