মণিপুরে অসম রাইফেলসের কনভয়ে হামলা, বন্দুকবাজদের গুলিতে নিহত ২ জওয়ান

Share:

নিজস্ব প্রতিনিধি, ইম্ফল: উত্তর-পূর্বের পাহাড়ি রাজ্য মণিপুরে শান্তি যেন সোনার পাথরবাটি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘুরে যাওয়ার পাঁচ দিনের মধ্যেই ফের সেনা জওয়ানদের গাড়িতে হামলা চালাল অজ্ঞাতপরিচয়ধারী বন্দুকবাজরা। আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় মণিপুরের রাজধানী ইম্ফলের উপকণ্ঠে অসম রাইফেলসের একটি ট্রাকে একদল বন্দুকধারী অতর্কিতে হামলা চালিয়ে এলোপাথাড়ি গুলি চালায়। ওই হামলায় দুই জওয়ান আহত হন। তাদের উদ্ধার করে কাছের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। যদিও বাঁচানো যায়নি। হামলায় আরও চার জওয়ান গুরুতর জখম হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। হামলার খবর পাওয়ার পরেই ঘটনাস্থলে পাঠানো হয়েছে প্রচুর পুলিশ ও সেনা জওয়ান। কোনও সংগঠন এখনও পর্যন্ত ওই হামলার দায় নেয়নি। 

ভারতীয় সেনার এক আধিকারিক জানিয়েছেন, এদিন সন্ধ্যায় ইম্ফল থেকে বিষ্ণুপুর যাচ্ছিল অসম রাইফেলসের একটি গাড়ি। ইম্ফল ও চূড়াচন্দ্রপুরের মাঝামাঝি নাম্বোল সবাল লেইকাইতে গাড়িটির গতিরোধ করা হয়। তার পরে এলোপাথাড়ি গুলি চালানো হয়। ওই অতর্কিত হামলায় খানিকটা হতচকিত হয়ে পড়েন গাড়িতে থাকা অসম রাইফেলসের জওয়ানরা। দুজনে গুরুতর আহত হয়েছেন। সেনা গাড়িতে হামলার নিন্দা করেছেন মণিপুরের রাজ্যপাল অজয় ​​কুমার ভাল্লা। খানিকটা হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন 'এই ধরনের নাশকতামূলক কাজকর্ম কোনও মতেই বরদাস্ত করা হবে না। রাজ্যে শান্তি ও স্থিতিশীলতা রক্ষার জন্য নাশকতাকারীদের কড়া হাতে মোকাবিলা করা হবে।'

উল্লেখ্য, ২০২৩ সালের ২৭ মার্চ মণিপুর হাইকোর্ট মেইতেইদের তফসিলি জনজাতির মর্যাদা দেওয়ার বিষয়টি রাজ্য সরকারকে বিবেচনা করার নির্দেশ দিয়েছিল। ওই রায় ঘিরেই শুরু হয় অশান্তি। হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে কুকিরা পথে নামলে শুরু হয় হিংসা। গত আড়াই বছরের গোষ্ঠীহিংসার দুশোর বেশি মানুষের মৃত্যু এবং লক্ষাধিক মানুষ ঘরছাড়া হয়েছেন। প্রায় আড়াই বছর বাদে গত ১৪ সেপ্টেম্বর মাত্র তিন ঘন্টার জন্য মণিপুরে পা রেখেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যদিও তাঁর সফরের পরেই নতুন করে অশান্ত হতে শুরু করেছে মণিপুর।

 

পাহাড়-নদী-ঝর্না-জলাধার একসঙ্গে উপভোগ করতে চান? ঘুরে আসুন ঝাড়খণ্ডের এই ঠিকানায়

তালিবানি রক্তচক্ষু উপেক্ষা, আফগানিস্তানে ৫ গুণ বেড়েছে আফিম চাষ

কর্মক্ষেত্রে সাফল্য, প্রেমেও সুখের সময়, নভেম্বর কেমন কাটবে তুলা রাশির জাতকদের?

স্বাদ ও স্বাস্থ্যের পারফেক্ট কম্বিনেশন, ওটস দিয়ে বানিয়ে ফেলুন এগ কাঠি রোল

৯০০০mAh ব্যাটারি, দুর্দান্ত প্রসেসর, ৭০০০ টাকা ছাড়ে মিলছে OnePlus Nord 6

শীতের মরশুমে মন খাইখাই করে? খিদে বেড়ে যাওয়ার পিছনে রয়েছে ৪ কারণ

শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৬৭ রানের বিধ্বংসী ইনিংসের দৌলতে ইতিহাসে বেন ডাকেট

বীরভূমের নানুরে কাজল শেখের বাড়িতে পুলিশ, চলছে তল্লাশি, কারণ কী?

নতুন করে সাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ, কোন-কোন জেলায় শুক্রে ভারী বৃষ্টির সতর্কতা জারি?

ডিজিটাল প্রতারণায় ব্যাঙ্কের গাফিলতি প্রমাণিত হলে দিতে হবে পুরো টাকা ফেরত, নির্দেশ সুপ্রিম কোর্টের

বিহারে বিধান পরিষদ নির্বাচনে ‘রামধাক্কা’ খেল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট

ব্যালন ডি’অর জয়ের আনন্দ ভাগ করে নিতে সতীর্থদের বিশেষ উপহার দেবেন কেন

বাস্তব জীবনে কেমন স্বামী চান? খুল্লামখুল্লা জানিয়ে দিলেন ‘রামায়ণ’-এর সীতা

বোনের আত্মহত্যার শোকে তিন সন্তানকে নিয়ে কুয়োয় ঝাঁপ দিদির