ক্লাসের মধ্যে ছাত্রীকে জোর করে পর্নোগ্রাফি দেখাল প্রধান  শিক্ষক, অসম স্কুলে চলল ভাঙচুর 

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সরকারি স্কুলের ছাত্রীকে জোর করে দেখানো হচ্ছে পর্নোগ্রাফি। এমনটাই অভিযোগ উঠেছে স্কুলের প্রধান  শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে অসমে। আর এই ঘটনার কথা ছড়িয়ে পড়তেই স্কুলে ভাঙচুর থেকে শুরু করে আগুন ধরিয়ে দেয় অভিভাবকরা। স্বাভাবিকভাবেই এই ঘটনায় প্রশ্নের মুখে পড়েছে স্কুল কর্তৃপক্ষ।

করিমগঞ্জের পুলিশ সুপার পার্থ প্রতিম দাস জানিয়েছেন, ‘১২ অগস্ট  ওই শিক্ষকের বিরুদ্ধে পকসো আইনে একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। আর ঘটনার পর পড়ুয়ার পরিবারের সদস্যরা ক্ষোভে ফেটে পড়েন। শুরু হয়েছে তদন্ত। ‘পরিবারের সদস্যরা জানান, প্রথমে এই ঘটনার কথা বলতে গিয়ে মেয়ে ইতস্তত বোধ করছিল। পরে বিষয়টি সে মায়ের কাছে প্রকাশ করে। আর তখনই  জানা যায়, শিক্ষক তাঁকে কুৎসিত কিছু ভিডিও দেখতে বাধ্য করেছিলেন।

এই ঘটনা প্রসঙ্গে স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘আমরা আমাদের সন্তানদের স্কুলে পাঠাই যাতে তারা শিক্ষা পায় এবং ভালো মানুষ হয়। কিন্তু সেখানে গিয়ে এমন ঘটনা ঘটলে তা সত্যি চিন্তার।‘ একথায় এই ঘটনায় প্রশ্ন উঠছে স্কুলের মধ্যে শিক্ষার মান নিয়ে।  তবে এখন অভিযুক্ত শিক্ষকের খোঁজ পাওয়া যায়নি। তাঁকে খুঁজতে শুরু হয়েছে তল্লাশি। এখন পর্যন্ত এই ঘটনা নিয়ে স্কুলের তরফ থেকে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

রণবীরের ‘রামায়ণ’-এর বিরুদ্ধে মামলা, জরুরি শুনানিতে রাজি নয় সুপ্রিম কোর্ট

বিয়ের মরশুমে মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে এক ধাক্কায় অনেকটা বাড়ল সোনা-রুপোর দাম

কলকাতা হাইকোর্টের নির্দেশে হলদিয়া আদালতে আত্মসমর্পণ কংগ্রেস প্রার্থী মিলনের

চকোলেট থেকে স্যালাড, সবেতেই লুকিয়ে আছে সাধারণ ‘শ্যাওলা’

খাবার ও টাকা মজুত করে রাখুন, করোনার চেয়েও ভয়ঙ্কর হবে ২০২৭, সতর্ক করলেন AI গবেষক

‘অন্য কাউকে ভালবাসি’, বলাতেই বাগদানের আগের রাতে মেয়েকে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ দুষ্কৃতীদের! চাঞ্চল্য চাকদহে

সপ্তাহের শেষে একাধিক ট্রেন বাতিল দক্ষিণ পূর্ব রেলে, দেখে নিন তালিকা

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

গুজরাতে নাশকতার ছক? ভদোদরা থেকে অস্ত্র সহ গ্রেফতার জইশ জঙ্গি

শচিনের রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস যশস্বী জয়সওয়ালের

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩