২৫ ফুটের গামছায় ফুটে উঠল ৯ গানের কথা, জুবিনকে শ্রদ্ধা জানাতে অভিনব কাজ মহিলার

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রতিটি সুতোর গাঁথুনিতে জুবিন গার্গের গান, প্রতিটি নকশায় প্রিয় শিল্পীর স্মৃতি। ‘মায়াবিনী’ সুরে আজও বেঁচে আছেন জুবিন গর্গ। প্রিয় শিল্পীর সেই সুরকেই এবার সুতোয় বুনে ফেললেন অসমের এক মহিলা। তৈরি করলেন ২৫ ফুটের বিশাল গামছা। অসমের কিংবদন্তি গায়ক জুবিন গর্গকে এভাবেই অভিনব শ্রদ্ধা জানালেন এক মহিলা। নিজের হাতে তাঁতে বুনে তৈরি করলেন বিশালাকার একটি গামছা। তাতে জায়গা পেয়েছে জুবিনের একাধিক জনপ্রিয় গানের কথা। শিল্পীর প্রতি ভালোবাসা এবং অসমের সাংস্কৃতিক ঐতিহ্যকে একসঙ্গে তুলে ধরেছে এই বিশেষ সৃষ্টি।

খোয়াংয়ের কাটাকিপুখুরি আহোম গাঁওয়ের বাসিন্দা দালিমি লাহন গগৈ এই গামছাটি তৈরি করেছেন। জুবিনের স্মৃতিকে ধরে রাখতেই এমন উদ্যোগ নেন তিনি। প্রায় পাঁচ মাস ধরে পরিশ্রম করে তৈরি হয়েছে ২৫ ফুটের এই বিশেষ গামছা। গামছাটিতে জুবিন গর্গের নয়টি জনপ্রিয় গানের কথা তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে ‘মায়াবিনী’, ‘মোমর শাকিতি জ্বলে’, ‘দিয়া ঘুরাই দিয়া’, ‘সপন রংর টিখা তুমি’, ‘বৈ বৈ বিনালে’ এবং ‘ আন্ধা আকাশ’-এর মতো গান। গানের কথাগুলিকে কাপড়ের উপর ফুল ও অন্যান্য নকশার সঙ্গে মিলিয়ে বোনা হয়েছে। এই কাজের জন্য প্রয়োজন হয়েছে দীর্ঘ সময়, ধৈর্য এবং নিখুঁত হাতের কাজ। যত্নসহকারে প্রতিটি শব্দ ও নকশা তাঁতে ফুটিয়ে তুলেছেন তিনি । ফলে গামছাটি শুধু একটি বস্ত্র নয়, জুবিনের সঙ্গীতজীবনের স্মৃতি বহনকারী এক অভিনব শিল্পকর্ম হয়ে উঠেছে।

আরও পড়ুন: হ্যারিকেনই ছিল ভরসা, স্বাধীনতার পর প্রথম বিদ্যুতের আলো পৌঁছল উত্তরবঙ্গের এই গ্রামে

অসমের সংস্কৃতিতে গামছার বিশেষ গুরুত্ব রয়েছে। সম্মান, ভালোবাসা এবং আতিথেয়তার প্রতীক হিসেবেও এটি ব্যবহার করা হয়। সেই ঐতিহ্যবাহী বস্ত্রের সঙ্গে জুবিনের গানকে যুক্ত করে দালিমি তৈরি করেছেন এক ভিন্নধর্মী শ্রদ্ধাঞ্জলি। গামছার প্রতিটি অংশে জুবিনের সৃষ্টির ছাপ রয়েছে। তাঁর গান কীভাবে অসমের মানুষের আবেগ, স্মৃতি এবং সাংস্কৃতিক পরিচয়ের সঙ্গে জড়িয়ে রয়েছে, সেই বার্তাই যেন উঠে এসেছে এই বুননে।

মালদ্বীপ বা থাইল্যান্ডের ফিলিং পেতে ঘুরে আসুন গোয়ার পালোলেম সৈকতে

ডিসেম্বরেই শনির অবস্থান বদল, সুদিন ফিরবে এই ৪ রাশির

কন্যাসন্তানের জন্মে দায়ী কে-বাবা না মা?

একটি রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি! Airtel-এর নতুন প্ল্যানে বিনামূল্যে মিলবে ২ জিবি ডেটা

DVC-তে এক্সিকিউটিভ ট্রেইনি পদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

‘আমরা দাদার সঙ্গে আছি’, শুভেন্দুকে প্রণাম করে বললেন মমতার ভাই বাবুন

সন্তানের জন্ম দিলেন নাবালক দাদার হাতে ধর্ষিতা ১৩ বছরের কিশোরী

ভাইফোঁটাতেও ‘ভিলেন’ বৃষ্টি, বুধে ছাতা সঙ্গে রাখার পরামর্শ হাওয়া অফিসের

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে UAE-কে বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে ভারত

ঘন কুয়াশায় বুলগেরিয়ায় মৃত্যু মিছিল! পরপর ৫০টি গাড়ির ভয়াবহ সংঘর্ষে নিহত প্রায় ১১

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের পূর্বাভাস! ধেয়ে আসছে ‘আকভান’

‘দূষণ নিয়ন্ত্রণে গোলাপ জল স্প্রে করা হবে,’ ঘোষণা পুরমন্ত্রী অগ্নিমিত্রার

তালপাতায় লেখা ৩০৭ বছরের ইতিহাস, ইউনেস্কোর দরবারে বাজিমাত করল রবীন্দ্রনাথের বিশ্বভারতী

‘প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন ছিল প্রণবের,’ লিখলেন সোনিয়া, পাল্টা খোঁচা শর্মিষ্ঠার