জম্মু-কাশ্মীরে বিধানসভা ভোটে জোট বেঁধে লড়ছে কংগ্রেস-ন্যাশনাল কনফারেন্স

Share:

নিজস্ব প্রতিনিধি: লোকসভা ভোটের মতোই জম্মু ও কাশ্মীরে আসন্ন বিধানসভা ভোটে জোট বেঁধে লড়ছে কংগ্রেস ও ন্যাশনাল কনফারেন্স। শুধু তাই নয়, দুই দলের জোটে সামিল হয়েছে আরও দুই স্থানীয় রাজনৈতিক দল প্যান্থার্স পার্টি ও সিপিআইএম। জোট সমঝোতা অনুযায়ী, ৫১ আসনে লড়বে ফারুক আবদুল্লার দল। ৩২ আসনে প্রার্থী দেবে কংগ্রেস। বাকি একটি করে আসনে লড়বে প্যান্থার্স পার্টি ও সিপিআইএম।

৩৭০ ধারা বিলোপের সঙ্গে সঙ্গে ভেঙে দেওয়া হয়েছিল জম্মু-কাশ্মীরের বিধানসভা ভোট। ফলে জনপ্রতিনিধিহীন ছিল উপত্যকার আইনসভা। অবশেষে সুপ্রিম কোর্টের নির্দেশে জম্মু-কাশ্মীরে বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তিন দফায় ভোট নেওয়া হবে উপত্যকায়। প্রথম দফার ভোট হবে আগামী ১৮ সেপ্টেম্বর। দ্বিতীয় দফার ভোট হবে ২৫ সেপ্টেম্বর। তৃতীয় দফায় ভোট নেওয়া হবে ১ আক্টোবর। ফলাফল ঘোষণা হবে ৪ অক্টোবর। বিজেপি এবং মেহবুবা মুফতির পিডিপি এককভাবেই ভোটে লড়ার সিদ্ধান্ত নিয়েছে।

ফলে গত কয়েকদিন ধরেই চর্চা চলছিল, ইন্ডিয়া জোটে সামিল কংগ্রেস, ওমর আবদুল্লার ন্যাশনাল কনফারেন্স, সিপিআইএম এবং জম্মু-কাশ্মীর ন্যাশনাল প্যান্থার্স পার্টি জোট বেঁধে লড়তে পারে। সেই জল্পনা সত্যি করেই এদিন চার দলের পক্ষ থেকে জোট বেঁধে ভোটে লড়ার কথা জানানো হয়। এদিন সাংবাদিক বৈঠকে জোট গঠনের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণার পরে ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুখ আবদুল্লা বলেন, ‘উপত্যকার মানুষ-সহ দেশবাসীকে যারা বিভক্ত করার চেষ্টা চালাচ্ছে, তাদের বিরুদ্ধে জোটবদ্ধ হয়ে লড়াইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জম্মু-কাশ্মীরের মানুষের আশা-আকাঙ্খা পূরণ করবে নয়া জোট।’

 

কালীপুজোর আগে দুঃসংবাদ, চাকরি হারালেন এক হাজারের বেশি যোগ্য শিক্ষাকর্মী

রিলসের নেশায় নৃশংস কাণ্ড! হালতুতে যুবকের গায়ে পেট্রল ঢেলে আগুন, গ্রেফতার ৩

রবীন্দ্র সরোবরে নয়, ৫০টি বিকল্প ঘাটেই হবে ছটপুজো, ঘোষণা অগ্নিমিত্রার

মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহেই নতুন প্রস্তাব, আমেরিকাকে ৭ শর্ত দিল ইরান

ভাইয়ের স্বাস্থ্য নিয়ে চিন্তা? ভাইফোঁটায় বানান সুগার ফ্রি বাদামের বরফি

দুই পা হারিয়েও হার মানেননি সুদীপ, অদম্য লড়াইয়ে আজ স্বনির্ভর রানাঘাটের যুবক

ধনতেরাসে সোনা-রুপোর বাজারে স্বস্তি, কলকাতায় আজ কত দামে বিকোচ্ছে হলুদ ধাতু?

‘সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত,’ রোনাল্ডোর অবসর প্রসঙ্গে মত পর্তুগালের কোচের

পুরভোটের নির্ঘন্ট প্রকাশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ঝাড়খণ্ডে মর্মান্তিক দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে একাধিক পথচারীকে পিষল ঘাতক ট্রাক, মৃত ৭

কালীপুজোর পরই আবহাওয়া বদলের পূর্বাভাস, জাঁকিয়ে শীত পড়বে কবে?

শাহরুখের ‘পাঠান’-কে ছাপিয়ে প্রথম দিনে রেকর্ড আয় করল রণবীরের ‘রামায়ণ’

রায়গঞ্জে জঙ্গল থেকে নাবালিকার বিবস্ত্র দেহ উদ্ধার! চাঞ্চল্য

‘থানায় বসে ঋতব্রতদের হয়ে হলফনামায় সই করেছে পুলিশ,’ বিস্ফোরক দাবি অভিষেকের