পাইপ বেয়ে ছাত্রীদের স্নানঘরে উঁকি, গ্রেফতার বম্বে আইআইটি’র কর্মী

ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। নৈতিক স্খলনের এক মামলাও দায়ের করা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: ছাত্রীদের স্নান দৃশ্যের ভিডিয়ো ভাইরাল হওয়ার ঘটনাকে কেন্দ্র করে উত্তাল চণ্ডীগড় বিশ্ববিদ্যালয় (Chandigarh University) চত্বর। তার মধ্যে দেশের আরও এক নামী শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীদের স্নান দৃশ্য দেখতে গিয়ে হাতেনাতে পাকড়াও হলেন ওই প্রতিষ্ঠানের এক ক্যান্টিন কর্মী। গত রবিবার ঘটনাটি ঘটেছে আইআইটি বম্বেতে (IIT Bombay)। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। নৈতিক স্খলনের এক মামলাও দায়ের করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আইআইটি বম্বের (IIT Bombay) ছাত্রী হস্টেলের নাইট ক্যান্টিনে কর্মরত ছিল পিন্টু গরিয়া নামে বছর একুশের যুবক। গত রবিবার রাতে আচমকাই হস্টেলের পাইপ বেয়ে ছাত্রীদের স্নানঘরে উঁকি মারে সে। এক ছাত্রীর চোখে ধরা পড়ে যায় তার কুকীর্তি। সঙ্গে সঙ্গেই শোরগোল পড়ে যায়। বাকি ছাত্রীদের সতর্ক করে দেয় ওই ছাত্রী। এর পরেই হাতেনাতে পাকড়াও করা হয় অভিযুক্ত ক্যান্টিন কর্মীকে। মারধরের হাত থেকে বাঁচতে ছাত্রীদের স্নানঘরে উঁকি দেওয়ার কথা স্বীকার করে। সোমবার অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। মুম্বই পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, ধৃত ক্যান্টিন কর্মী স্নানঘরে উঁকি দিলেও ছাত্রীদের স্নান করার কোনও দৃশ্য ক্যামেরাবন্দি করতে পারেনি। তার মোবাইল ফোন থেকে ছাত্রীদের স্নান করার কোনও ছবি বা ভিডিয়ো পাওয়া যায়নি।

উল্লেখ্য গত সপ্তাহে চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়ের (Chandigarh University) এক ছাত্রী হস্টেলের আবাসিক ৬০ জন মেয়ের স্নান করার ভিডিয়ো ফাঁস হয়। তাদের মধ্যে আটজন আত্মহত্যার চেষ্টা করে। এরপরেই উত্তেজনা ছড়ায়। ভিডিয়ো ফাঁস করার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী ও তার প্রেমিককে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ ফাঁস হওয়া ভিডিয়োগুলি ওই ছাত্রীই তৈরি করেছিল। তার পরে সেগুলি সিমলায় নিজের প্রেমিকের কাছে পাঠায়। ওই যুবকই সেই ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছিল।

 

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাইঘাটার পুলিশি এনকাউন্টার-কাণ্ডে সিআইডি তদন্ত, ঘটনাস্থলে পাঁচ সদস্যের দল

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন