মহারাষ্ট্রে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাক-টেম্পোর সংঘর্ষে মৃত ৭, আহত ১৯

Share:

নিজস্ব প্রতিনিধি: ভয়াবহ সড়ক দুর্ঘটনা মহারাষ্ট্রে অমরাবতীতে। দুর্ঘটনায় মৃত্যু হল অন্তত ৭ জনের। বৃহস্পতিবার ধামনগাঁও রেল স্টেশনের কাছে একটি ট্রাকের সঙ্গে টেম্পো পিকআপের সংঘর্ষে আরও ১৯ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে খবর, বুলধানা জেলার শেগাঁও থেকে দুর্গাপ্রতিমা নিয়ে ওয়ার্ধার দিকে যাচ্ছিল টেম্পো পিকআপটি। সেই সময় ধামনগাঁও রেল স্টেশনের কাছে সমৃদ্ধি মহাসড়কে একটি ট্রাকের সঙ্গে সেটির সংঘর্ষ হয়। ধাক্কার অভিঘাত এতটাই জোরালো ছিল যে ঘটনাস্থলেই ৭ জনের মৃত্যু হয়। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। স্থানীয় বাসিন্দাদের সাহায্যে শুরু হয় উদ্ধারকাজ। দুর্ঘটনাগ্রস্থ গাড়ি থেকে ১৯ জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। উদ্ধারকাজে স্থানীয়দের পাশাপাশি কয়েকজন সাংবাদিকও সাহায্যের হাত বাড়িয়ে দেন। পরে রেলওয়ে পুলিশের কর্মীরাও ঘটনাস্থলে পৌঁছন।

আরও পড়ুন: গোরখপুর লিঙ্ক এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাক ও বাসের ধাক্কায় মৃত ৪

আহতদের চিকিৎসার জন্য স্থানীয় পল্লী হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঊর্ধ্বতন পুলিশ আধিকারিক নিকেতন কদম জানিয়েছেন, আহতদের মধ্যে চার থেকে পাঁচ জনের অবস্থা গুরুতর। বাকিদের অবস্থা আপাতত স্থিতিশীল বলে জানা গিয়েছে। তবে সকলেই চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। কী কারণে ওই দুর্ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। ট্রাক ও টেম্পো পিকআপের মধ্যে ঠিক কীভাবে সংঘর্ষ হল, তা খতিয়ে দেখছে পুলিশ। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।

শুভেন্দুর হাত ধরে বক্সায় ফিরছে বাঘিনির গর্জন, রেডিও কলার পরিয়ে জঙ্গলে ছাড়ার প্রস্তুতি

‘মাকে মেরে ফেলেছি, পুলিশ পাঠান’! ১৭ বছরের ছেলের কাণ্ডে হতবাক সকলেই, কী বললেন বাবা?

পুজোর আগে ফের আবহাওয়ার ভোলবদল! শুক্রবার ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ, বৃষ্টির পূর্বাভাস উত্তরেও

গোরখপুর লিঙ্ক এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাক ও বাসের ধাক্কায় মৃত ৪

পুজোর আগে ফের বৃষ্টির চোখরাঙানি, ভিজবে উত্তরবঙ্গ, দক্ষিণে কবে মিলবে রেহাই?

হাওড়া স্টেশনে ফের লাখ লাখ টাকা উদ্ধার, জোরদার তল্লাশি RPF-এর

মধ্যপ্রাচ্যে ২ হাজার সেনা পাঠাচ্ছে আমেরিকা, হরমুজে আক্রান্ত তেলবাহী ট্যাঙ্কার

আগামী বছর বিশ্বকাপে কবে-কবে মাঠে নামবেন শুভমন গিলরা, রইল ক্রীড়াসূচি

বিশ্বকাপে ১০ অক্টোবর ভারত-পাকিস্তান মহারণ, তিন বার মুখোমুখি হতে পারেন বাবর-রোহিতরা

অলৌকিক! মৃত্যুদণ্ড কার্যকর করতে দুটি প্রাণঘাতী ইনজেকশন দেওয়ার পরেও বেঁচে গেলেন মার্কিন মহিলা

মহারাষ্ট্রে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাক-টেম্পোর সংঘর্ষে মৃত ৭, আহত ১৯

যুবভারতীতে ব্রাজিল-ভারত ম্যাচকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তা, একাধিক বিধিনিষেধ আরোপ

‘দলের বাকি সাংসদ-বিধায়কদের নিয়ে কংগ্রেসে সামিল হোন,’ মমতাকে পরামর্শ অধীরের