আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘বিয়ের ১০ বছর ধরে অনেক নির্যাতন সয়েছি’, চরম পদক্ষেপ গৃহবধূর

নিজস্ব প্রতিনিধিঃ  উত্তর প্রদেশের বালিয়া জেলায় শ্বশুরবাড়ির লোকদের লাগাতার নির্যাতনের অভিযোগে এক গৃহবধূর আত্মহত্যার ঘটনা ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম রিঙ্কু সিং(৩২)। ঘটনাটি ঘটেছে বাঁশডিহ থানার অন্তর্গত তোলাপুর বাজার সংলগ্ন সুলতানপুর গ্রামে। মঙ্গলবার পুলিশ এই ঘটনার বিস্তারিত তথ্য প্রকাশ করেছে।

পুলিশ জানিয়েছে, গত রবিবার রিঙ্কু সিংকে তার বাড়িতে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে মনে হলেও, পরিবারের অভিযোগের ভিত্তিতে বিষয়টি আরও গভীরভাবে তদন্ত শুরু করা হয়েছে। মৃতার ভাই গোবিন্দ সিং থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগ অনুযায়ী, বিয়ের পর থেকেই রিঙ্কুর  উপর শ্বশুরবাড়ির লোকজন নিয়মিত শারীরিক ও মানসিক নির্যাতন চালাত। অভিযোগে আরও বলা হয়েছে, প্রায় ১০ বছর আগে রিঙ্কুর বিয়ে হয় চন্দন সিংয়ের সঙ্গে। বিয়ের পর থেকেই পণ সংক্রান্ত বিষয়সহ নানা কারণে তাকে মারধর ও হয়রানি করা হত। দীর্ঘদিনের এই নির্যাতন এবং মানসিক চাপের জেরেই রিঙ্কু চরম হতাশায় ভুগছিলেন বলে পরিবারের দাবি।

পলিশের দাবি, অভিযোগ আনুযায়ী ১ ফেব্রুয়ারি রিঙ্কু আত্মহত্যা করেন। শুধু তাই নয়, ঘটনার পর অভিযুক্তরা প্রমাণ লোপাটের উদ্দেশ্যে তার দেহ সরযূ নদীতে ফেলে দেয় বলেও অভিযোগ উঠেছে।বাঁশডিহ থানার স্টেশন হাউস অফিসার প্রবীণ কুমার সিং জানিয়েছেন, এই ঘটনায় মৃতার স্বামী চন্দন সিং, তার বাবা বিজয় শঙ্কর সিং, মা কল্পনা দেবী, বোন রেখা দেবী ও রুবি সিং এবং কয়েকজন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। ভারতীয় ভারতীয় দণ্ডবিধির ধারা ১০৮ ও ২৩৮ অনুযায়ী  মামলা রজু হয়েছে হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন।

Published by:

Share Link:

More Releted News:

‘কান্তারা’ বিতর্কে বড় স্বস্তি, রণবীরের বিরুদ্ধে FIR খারিজ কর্নাটক হাইকোর্টের

‘পঞ্জাব কা গদ্দার’, হরভজনের বাড়ির দেওয়ালে কালিতে লিখে দিলেন আপ কর্মীরা

​’লরেন্স অফ পঞ্জাব’-এর মুক্তি স্থগিত, সিধু মুসেওয়ালার বাবাকে খুনের হুমকি বিষ্ণোই গ্যাংয়ের

BJP-তে যোগদানের পরেই ১০ লক্ষ ফলোয়ার হারালেন রাঘব চাড্ডা

বিজেপির হয়ে কলকাতায় প্রচারে আসছেন রাঘব চাড্ডা, হতে পারেন কেজরিওয়ালের মুখোমুখি

​’পুলিশের কাজ ছাড়ছি, দাউদ ইব্রাহিমে যোগ দিচ্ছি, রাঘবের দলবদলে প্রকাশ রাজের মিম-খোঁচা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ