মহিলা সাংসদের নিরিখে বাংলাদেশ ও পাকিস্তানের তুলনায় পিছিয়ে ভারত

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: লোকসভায় মঙ্গলবারই পেশ হয়েছে বহু প্রতীক্ষিত মহিলা সংরক্ষণ বিল। কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘাওয়াল ওই বিল পেশ করেছেন। ওই বিল পাশ হওয়ার পরে নয়া আইন কার্যকর হলে লোকসভায় মহিলাদের জন্য ১৮১টি আসন সংরক্ষিত থাকবে। অর্থা‍ৎ লোকসভায় ১৮১ জন মহিলা সাংসদ প্রতিনিধি হওয়ার সুযোগ পাবেন। স্বাধীনতার ৭৫ বছর বাদেও বর্তমানে লোকসভায় মোট সাংসদের মাত্র ১৫ শতাংশ। শুধু তাই নয়, সংসদের নিম্নকক্ষে মহিলা সাংসদের সংখ্যার নিরিখে পড়শি দুই দেশ বাংলাদেশ ও পাকিস্তানের চেয়ে পিছিয়ে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘোষিত ‘বিশ্বগুরু’ ভারত।

আন্তর্জাতিক সংস্থা ‘ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন’-এর তথ্য বলছে, গোটা বিশ্বে সংসদের নিম্নকক্ষগুলিতে মহিলা সাংসদদের সংখ্যা গড়ে ২৬ জন। ১৯৫৬ সালেই ভারতের পড়শি দেশ পাকিস্তানে মহিলাদের জন্য সংসদ ও প্রাদেশিক সভাগুলিতে সংরক্ষণ চালু করা হয়েছিল। ২০২০ সালে মহিলাদের জন্য ১৭ শতাংশ আসন সংরক্ষণ করা হয়। যদিও ভেঙে দেওয়া পাকিস্তানের জাতীয় সংসদে মহিলা সাংসদদের সংখ্যা ছিল ২০ শতাংশ।

আর এক পড়শি দেশ বাংলাদেশে ৩৫০ আসন বিশিষ্ট জাতীয় সংসদের ৫০ আসন শুধু মহিলাদের জন্য সংরক্ষিত। তাছাড়া বাকি ৩০০ আসনের মধ্যে ২১ আসনে জয়ী হয়েছেন মহিলারা। ২০০৭ সালেই নেপালের সংসদে ৩৩.০৯ শতাংশ আসন মহিলাদের জন্য সংরক্ষিত করা হয়েছিল। মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের সংসদে মহিলা সাংসদদের সংখ্যা ২৯ ও ৩৫ শতাংশ। সবচেয়ে কম মহিলা সাংসদ রয়েছেন ওমানে (২ শতাংশ)। কুয়েত, কাতার ও শ্রীলঙ্কায় মহিলা সাংসদের সংখ্যা যথাক্রমে ৩, ৪ ও ৫ শতাংশ।

আজকের রাশিফল: শনির সুনজরে কর্মক্ষেত্রে উন্নতি, হঠাৎ পুরনো বন্ধুর সঙ্গে দেখা হবে

হাইকোর্টের তিরস্কারের পরেই গণেশ চতুর্থী উপলক্ষে ১০ দিন মদ বিক্রি বন্ধের নির্দেশ প্রত্যাহার

এবার পুজোয় পাহাড়-সমুদ্র নয়, ঘুরে আসুন ‘বাংলার আমাজন’

রানে ফিরলেন বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন

ওষুধ খেয়েও লাগামহীন রক্তচাপ? এই ৫ ভুলেই হতে পারে হার্ট অ্যাটাক

পুজোর আগে ‘গ্লাস স্কিন’ চান? বাড়িতে বানান চাল-লবঙ্গের এই ঘরোয়া জেল

প্রকাশ্যে মুম্বইয়ের ‘লালবাগচা রাজা’র প্রথম ঝলক, দেখে নিন

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চট্টগ্রামে ডেরা বেঁধে সাইবার প্রতারণা, পাকিস্তান-চিনের ২৬ নাগরিক পাকড়াও

জোর ধাক্কা সৌদি-আমেরিকার, বাব আল-মান্দেব প্রণালি দখলে নিল হুতিরা

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক

রাজ্যের রাস্তা-সেতুর নামকরণের জন্য কার্তিক মহারাজকে মাথায় রেখে কমিটি গড়ল নবান্ন

রাজি নন কেউ, নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী খুঁজতে কালঘাম ছুটছে ঋতব্রত শিবিরের