সঙ্ঘের প্রয়োজন ফুরিয়েছে মোদির বিজেপির অন্দরে, বোঝালেন নাড্ডা

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের প্রয়োজনীয়তা ফুরিয়েছে নরেন্দ্র মোদি আর অমিত শাহের বিজেপিতে। নাড্ডার এই বক্তব্যই ঝড় তুলেছে দেশজুড়ে বিজেপির অন্দরে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ছেলেমেয়ে বড় হয়ে গেলে কী বাবা-মার প্রয়োজনীয়তা ফুরিয়ে যায়? এই প্রশ্নটাই এখন ঘুরছে দেশের মানুষের মুখে মুখে। কেননা দেশের ক্ষমতাসীন শাসক দল বিজেপির(BJP) সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা(J P Nadda) একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কার্যত সেই প্রশ্নটাই যেন তুলে দিয়েছেন। তিনি জানিয়েছেন, দল এখন বড় হয়েছে। নিজেই চলতে ‘সক্ষম’। অর্থাৎ বিজেপিকে বাবা-মার মতো আগলে রেখে, তাকে যে বড় করে তুললো আজ সেই RSS বা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের প্রয়োজনীয়তা ফুরিয়েছে নরেন্দ্র মোদি(Narendra Modi) আর অমিত শাহের(Amit Shah) বিজেপিতে। নাড্ডা শুধু এখানেই থেমে থাকেননি, তিনি আরও জানিয়েছেন যে, সঙ্ঘ হল ‘মতাদর্শগত বিভাগ’। তারা নিজেদের কাজ করে। বিজেপিও নিজের মতো করে এগোবে। নাড্ডার এহেন বক্তব্যই এখন ঝড় তুলেছে দেশজুড়ে বিজেপির অন্দরে। ঝড় উঠেছে সঙ্ঘের অন্দরেও। কিছুটা হলেও ক্ষুব্ধ সঙ্ঘ ঘনিষ্ঠ আমজনতাও।

অটলবিহারী বাজপেয়ির জমানা থেকে মোদি-যুগ। সঙ্ঘের উপস্থিতিতে বিজেপির অন্দরে কতটা বদল এসেছে? এই প্রশ্নের জবাবে নাড্ডা বলেন, ‘শুরুর দিকে আমাদের শক্তি কিছুটা কম ছিল। অবশ্যই তখন সঙ্ঘের প্রয়োজন পড়ত। আজ আমরা বড় হয়েছি। দল শক্তিশালী হয়েছে। তাই বিজেপি নিজেই নিজেকে চালায়। এটাই পার্থক্য।’ তাহলে আজকের বিজেপির কি আর সঙ্ঘের হাত ধরে হাঁটবে না? সঙ্ঘের কথা শুনে চলবে না? সঙ্ঘের দেখানো পথে যাবে না? বিজেপিতে কী এবার তাহলে সঙ্ঘের প্রয়োজনীয়তা ফুরিয়ে গিয়েছে? এই প্রশ্নের উত্ত্রে নাড্ডা জানিয়েছেন, ‘দেখুন, পার্টি এখন বড় হয়েছে। প্রত্যেকেই নিজস্ব ভূমিকা ও দায়িত্ব পেয়েছে। সঙ্ঘ হল সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন। মতাদর্শগত বিভাগ। প্রশ্নটা প্রয়োজন আছে কি নেই, তা নয়। RSS মর্তদর্শগতভাবে নিজেদের কাজ করে। আমরা আমাদের কাজ করি।’ কার্যত নাড্ডা বুঝিয়ে দিতে চেয়েছেন, ‘ব্র্যান্ড মোদি’র যুগে বিজেপির আর RSS’র নেই কোনও প্রয়োজন। নাড্ডার এই বক্তব্যই এখন ঝড় তুলেছে জাতীয়স্তরের রাজনীতিতে।

আচমকাই ইস্তফা দিলেন ভারতীয় ক্রিকেট দলের সহকারী কোচ

তাজমহলে বিদেশী পর্যটকের ওপর বাঁদরের হামলা, ১ ঘণ্টা অপেক্ষাতেও মিলল না অ্যাম্বুল্যান্স

কলকাতায় বাংলাদেশ দূতাবাসের প্রেস সচিবের দায়িত্বে বিএনপিপন্থী মহিলা সাংবাদিক

বেসরকারি ব্লাড ব্যাঙ্ক থেকে ভিনরাজ্যে পাচার হচ্ছে রক্ত, প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য 

‘পড়ুয়ারা কি সন্ত্রাসী’, নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহার নিয়ে ক্ষোভ উগরে দিলেন প্রিয়াঙ্কা

ছেলে-বাবার মৃত্যু একই হাসপাতালে, প্রয়াত দেব আনন্দ-পুত্র সুনীল

যন্তরমন্তরে ‘আরশোলা’দের আন্দোলনে সামিল হওয়ার মূল্য? চাকরি গেল সহকারী অধ্যাপকের

রাজ্যে যুক্ত হচ্ছে আরও ১২ টি হেপাটাইটিস চিকিৎসা কেন্দ্র, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

কাটমানি- সিন্ডিকেট রোধে রাজ্যে চালু ৪টি টোল-ফ্রি নম্বর, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

৭.১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, জারি সুনামি সতর্কতা

নিট আন্দোলনে ধৃত নাবালকদের মুক্তির নির্দেশ সুপ্রিম কোর্টের, সাত রাজ্যকে নোটিস

আঙুল মটকানোর শব্দে ব্যাটারকে আউট দিলেন আম্পায়ার, অভিনব প্রতারণা ইংলিশ ক্রিকেটে

৪ বছরের জন্য ফ্রান্সের কোচ হলেন বিশ্বকাপজয়ী জিনেদিন জিদান

বিধায়ক হোস্টেলের সাততলা থেকে পড়ে মৃত্যু প্রাক্তন মন্ত্রীর, আত্মহত্যা নাকি খুন, তদন্তে পুলিশ