বিয়ন্ত সিংয়ের হত্যাকাণ্ডের মূলচক্রী বলবন্তের মৃত্যুদণ্ড বহাল রাখল সুপ্রিম কোর্ট

মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন করার আর্জি জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন বলবন্ত সিং রাজোয়ানা।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিয়ন্ত সিংয়ের হত্যাকাণ্ডের মূলচক্রী বলবন্ত সিং রাজোয়ানার মৃত্যুদণ্ড বহাল রাখল সুপ্রিম কোর্ট। মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেওয়ার আর্জি জানিয়ে শীর্ষ আদালতে কড়া নেড়েছিলেন পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রীর হত্যাকাণ্ডে জড়িত প্রাক্তন পুলিশ কর্মী রাজোয়ানা। বুধবার শীর্ষ আদালতের বিচারপতি বি আর গাভাই, বিক্রম নাথ ও সঞ্জয় কারোলের ডিভিশন বেঞ্চ ওই আর্জি খারিজ করে দিয়েছে। গত ২ মার্চ মামলার শুনানি শেষ হলেও রায়দান স্থগিত রেখেছিল শীর্ষ আদালতের ডিভিশন বেঞ্চ।

১৯৯৫ সালের ৩১ অগস্ট সচিবালয়ের বাইরে আত্মঘাতী বোমা বিস্ফোরণে প্রাণ হারান পঞ্জাবের ‍ত‍ৎকালীন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা বিয়ন্ত সিং। তাঁর সঙ্গে প্রাণ হারান আরও ১৬ জন। তদন্তে নেমে পুলিশ জানতে পারে পঞ্জাব পুলিশেরই কনস্টেবল বলবন্ত সিং রাজোয়ানা প্রাক্তন মুখ্যমন্ত্রীর হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড। ১৯৯৭ সালে গ্রেফতার করা হয় তাকে। জেরার বলবন্ত সিং তদন্তকারীদের জানান, শিখ যুবকদের বিচারবহির্ভূতভাবে খুন করার কারণেই বিয়ন্ত সিংকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করেছিলেন। ২০০৭ সালে বিশেষ আদালত রাজোয়ানাকে মৃত্যুদণ্ডের সাজা শোনায়।

মৃত্যুদণ্ড কমিয়ে যাতে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেওয়া হয়, সেই আর্জি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল বিয়ন্ত সিংয়ের ঘাতক। তার আইনজীবী মুকুল রোহাতগি যুক্তি দেখান, গত ২৬ বছর ধরে জেল খেটে চলেছেন রাজোয়ানা। ফলে যথেষ্টই শাস্তি ভোগ হয়েছে। মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ডের সাজাই উপযুক্ত হবে। সেই যুক্তিতে কর্ণপাত করেননি শীর্ষ আদালতের বিচারপতিরা। রাজোয়ানার আবেদন খারিজ করে প্রাণভিক্ষার জন্য উপযুক্ত কর্তৃপক্ষের কাছে আবেদন জানাতে বলেছেন।

ডিসেম্বরেই শনির অবস্থান বদল, সুদিন ফিরবে এই ৪ রাশির

কন্যাসন্তানের জন্মে দায়ী কে-বাবা না মা?

একটি রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি! Airtel-এর নতুন প্ল্যানে বিনামূল্যে মিলবে ২ জিবি ডেটা

DVC-তে এক্সিকিউটিভ ট্রেইনি পদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

‘আমরা দাদার সঙ্গে আছি’, শুভেন্দুকে প্রণাম করে বললেন মমতার ভাই বাবুন

সন্তানের জন্ম দিলেন নাবালক দাদার হাতে ধর্ষিতা ১৩ বছরের কিশোরী

ভাইফোঁটাতেও ‘ভিলেন’ বৃষ্টি, বুধে ছাতা সঙ্গে রাখার পরামর্শ হাওয়া অফিসের

‘দূষণ নিয়ন্ত্রণে গোলাপ জল স্প্রে করা হবে,’ ঘোষণা পুরমন্ত্রী অগ্নিমিত্রার

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে UAE-কে বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে ভারত

ঘন কুয়াশায় বুলগেরিয়ায় মৃত্যু মিছিল! পরপর ৫০টি গাড়ির ভয়াবহ সংঘর্ষে নিহত প্রায় ১১

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের পূর্বাভাস! ধেয়ে আসছে ‘আকভান’

তালপাতায় লেখা ৩০৭ বছরের ইতিহাস, ইউনেস্কোর দরবারে বাজিমাত করল রবীন্দ্রনাথের বিশ্বভারতী

‘প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন ছিল প্রণবের,’ লিখলেন সোনিয়া, পাল্টা খোঁচা শর্মিষ্ঠার

প্রথমপক্ষের স্বামীর কাছে ফিরেই দ্বিতীয়পক্ষের সন্তানকে নৃশংসভাবে খুন করল মা