সোনিয়ার অনুরোধেই উপমুখ্যমন্ত্রীর পদ নিতে রাজি হয়েছেন ডি কে শিবকুমার

আগামী শনিবারই কর্নাটকে নয়া মন্ত্রিসভার শপথগ্রহণ।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: কর্নাটকে দলকে ক্ষমতায় ফেরাতে তাঁর কাঁধেই প্রদেশ কংগ্রেস সভাপতির গুরুদায়িত্ব সঁপেছিলেন সোনিয়া গান্ধি। এমনকী আয় বহির্ভূত সম্পত্তি মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেফতার হয়ে তিনি যখন দিল্লির তিহাড় জেলে ছিলেন, তখন রীতি ভেঙ্গে দেখতে পৌঁছে গিয়েছিলেন ত‍ৎকালীন কংগ্রেস সভাপতি। ফলে সোনিয়ার প্রতি তাঁর আলাদা শ্রদ্ধা রয়েছে। আর সেই কারণেই প্রাক্তন কংগ্রেস সভানেত্রীর অনুরোধ মেনে জেদ ছেড়ে উপমুখ্যমন্ত্রীর পদ গ্রহণে রাজি হয়েছেন ডি কে শিবকুমার।  

সূত্রের খবর, মুখ্যমন্ত্রিত্বের দাবিতে কর্নাটকের প্রদেশ কংগ্রেস সভাপতি অনড় থাকায় সোনিয়া গান্ধির দ্বারস্থ হন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। ডি কে শিবকুমারকে বোঝাতে অনুরোধ জানান। সেই মতো বুধবার রাতে কর্নাটকের প্রদেশ কংগ্রেস সভাপতির সঙ্গে কথা বলেন সোনিয়া। দলের স্বার্থে উপমুখ্যমন্ত্রীর পদ গ্রহণ করে সরকার গঠন নিয়ে জটিলতা কাটানোর অনুরোধ জানান। দলের প্রাক্তন সভানেত্রীর সেই অনুরোধ আর ফেলতে পারেননি কর্নাটকের প্রদেশ কংগ্রেস সভাপতি। রাতেই দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে জানিয়ে দেন, ‘উপমুখ্যমন্ত্রিত্ব নিতে রাজি।’

কেন আচমকা নিজের অবস্থান থেকে পিছু হঠলেন তা ব্যাখ্যা করতে গিয়ে গিয়ে ডি কে শিবকুমার বলেন, ‘আমি বার বার বলেছি, দলের একজন একনিষ্ঠ কর্মী। কোনও পদের প্রতি মোহ নেই। বিচারকরা যে রায় দেন তা মানতে যেমন সবাই বাধ্য থাকেন, আমিও তেমন হাইকম্যান্ডের নির্দেশ মানতে বাধ্য।’ সূত্রের খবর, সোনিয়ার হস্তক্ষেপে মুখ্যমন্ত্রী পদ নিয়ে জটিলতা কাটায় অনেকটাই স্বস্তি পেয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে।

ক্যামাক স্ট্রিটের সাইনবোর্ড নিয়ে হাইকোর্টে তৃণমূল, শুনানির আর্জিতে কী বলল আদালত?

চিনে ভূমিকম্পের ফলে তিব্বতে ভাঙল বাঁধ, ফের হড়পা বানের আশঙ্কা নেপালে, বন্ধ উদ্ধারকাজ

অফিসে সিগারেটের ধোঁয়ায় দমবন্ধকর পরিস্থিতি, শেষমেশ চাকরি ছাড়লেন বেঙ্গালুরুর মহিলা! ভাইরাল ইস্তফাপত্র

পাকিস্তানি হ্যান্ডলারের সঙ্গে যোগাযোগ, ভারতীয় সিম পাচারের অভিযোগে দিল্লিতে ধৃত দম্পতি

‘পরিবেশ পাল্টেছে, জমিদারি চলবে না,’ বিলবোর্ড বিতর্কে অভিষেককে তোপ দিলীপের

বাঁশবনে নিয়ে গিয়ে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ সৎ বাবার বিরুদ্ধে

১১ বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার স্কুলের প্রধান শিক্ষক

ইকো পার্কে কেক কেটে, ঝালমুড়ি খেয়ে রাখি বন্ধন উৎসব পালন করলেন দিলীপ

ইমরানের ছেলেদের সাক্ষাৎকার বিতর্কে ইংল্যান্ডের সঙ্গে টেস্ট খেলতে নারাজ পাকিস্তান

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি, উত্তর থেকে দক্ষিণে বৃষ্টির পূর্বাভাস

নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯, ফের বন্যার আশঙ্কা! নিখোঁজ ২৯০ ভারতীয়

কারুয়ানাকে হারিয়ে প্রথম ভারতীয় হিসেবে গ্র্যান্ড চেস ট্যুর চ্যাম্পিয়ন প্রজ্ঞানন্দ

দুধ গরম বিতর্ক ভুলে ফুটপাথবাসীদের হাতে রাখি পরালেন মন্ত্রী অগ্নিমিত্রা, খুদেদের দিলেন লাড্ডু-চকোলেট

বিলবোর্ড ভাঙার পর রাতে ফের ঝুলল তৃণমূলের ব্যানার, সকালেই গায়েব! ক্যামাক স্ট্রিটে চাঞ্চল্য