চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ফের ভিন রাজ্যে খুন বাংলার শ্রমিক, বাংলায় কথা বলায় খুন, অভিযোগ তৃণমূলের

নিজস্ব প্রতিনিধি, পুনে : ভিন রাজ্যে কাজ করতে গিয়েছে ফের মৃত্যু হল বাংলার আরও এক শ্রমিকের। মহারাষ্ট্রের পুনেতে কাজ করতে গিয়েছিলেন পুরুলিয়ার পরিযায়ী শ্রমিক সুখেন মাহাতো। পুনের শিকারপুর থানার করেগাঁও ভিমা এলাকা থেকে তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে। তাঁকে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ উঠেছে।

পুলিশ সূত্রে খবর, পুরুলিয়ার বরাবাজার থানার তুমড়াশওলের বাঁধডি এলাকার বাসিন্দা সুখেন মাহাতো। পুরুলিয়া থেকে পুনেতে কাজ করতে গিয়েছিলেন তিনি। বুধবার দুপুরে পুনের শিকারপুর থানার করেগাঁও ভিমা এলাকা থেকে তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার করে পুলিশ। শ্রমিকের পরিবারের অভিযোগ, সুখেনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। শিকারপুর থানাতে অভিযোগ দায়ের করেছে পরিবার। পরিবারকে তদন্তের আশ্বাসও দেওয়া হয়েছে।

আরও পড়ুন- বাংলার পরিযায়ী শ্রমিক খুনে গর্জে উঠলেন মমতা, দ্রুত গ্রেফতারের দাবি

সূত্রের খবর, ২০২১ সাল থেকেই পুনেতে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করছিলেন তিনি। কোরেগাঁও ভিমার পাশে সনৎবাড়ি এলাকায় গাড়ির পার্টস তৈরির কোম্পানিতে কাজ করতেন। এই ঘটনা প্রকাশ্যে আসার পরেই সরব হয়েছে পুরুলিয়া জেলার তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। সুখেনের পরিবার এবং তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) নেতাদের দাবি, স্রেফ বাংলা ভাষায় কথা বলা কারণেই কুড়মি জনজাতির এই পরিযায়ী শ্রমিককে (Migratory worker) খুন করা হয়েছে। বাংলাতে কথা বলার জন্য বিজেপি শাসিত রাজ্যে হেনস্থার শিকার হতে হয়েছে বাংলার শ্রমিকদের। মারধর থেকে আটকে রাখার মতো ঘটনাো ঘটেছে। এবার পুনেতে দেহ উদ্ধার হয়েছে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পড়েছে। রাজ্যের মানুষকে বাংলাদেশি সন্দেহে, মারধর, খুন, হেনস্থার অভিযোগ আগেও উঠেছে। পরিবার সূত্রে খবর, বাড়িতে একমাত্র উপার্জন করতেন সুখেনই। এখন পরিবারের কী হবে তা নিয়ে চিন্তায় সদস্যরা। 

Published by:

Share Link:

More Releted News:

ফের নাকা তল্লাশিতে উদ্ধার ১ কোটি টাকা, চাঞ্চল্য তমলুকে

ক্ষমতায় এলে মুসলিম অনুপ্রবেশকারীদের লাথি মেরে তাড়ানোর হুমকি হেমন্তের

মহিলা সংরক্ষণ ও লোকসভার আসন বৃদ্ধি বিল পাশ করাতে পারল না মোদি সরকার

ভোটের পরই মাধ্যমিক পরীক্ষার ফলাফল, জানা যাবে মোবাইল অ্যাপেও

নির্বাচনের আগে উত্তরে দুর্যোগ বাড়লেও দক্ষিণে তাপমাত্রা পৌঁছবে ৪০ ডিগ্রির ঘরে

‘‌মথুরাপুরকে আলাদা মহকুমা করা হবে’‌, রায়দিঘি থেকে বড় আশ্বাস অভিষেকের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ