চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বাংলার পরিযায়ী শ্রমিক খুনে গর্জে উঠলেন মমতা, দ্রুত গ্রেফতারের দাবি

নিজস্ব প্রতিনিধি : মহারাষ্ট্রের পুনেতে পুরুলিয়ার বান্দোয়ানের ২৪ বছরের শ্রমিকের মৃত্যুর ঘটনায় দোষীদের গ্রেফতারের দাবি তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেপাধ্যায় (Mamata Banerjee)। তাঁদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন তিনি। বাঙালি শ্রমিকদের ওপরে ভিনরাজ্যে হেনস্থা নিয়েও ফের সরব হয়েছেন মুখ্যমন্ত্রী (CM)।বাংলার পরিযায়ী শ্রমিক খুনে গর্জে উঠলেন মমতা।

নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে তিনি লিখেছেন, পুনেতে বান্দোয়ানের শ্রমিক সুখেন মাহাতোর (Sukhen Mahato) বর্বর হত্যাকাণ্ডে মর্মাহত, ক্ষুব্ধ এবং ব্যথিত। এটি ঘৃণ্য অপরাধের চেয়ে কম কিছু নয়। একজন মানুষকে তাঁর ভাষা, পরিচয়, শিকড়ের জন্য খুন হতে হল।  নির্যাতন করে হত্যা করা হল। নিরপরাধদের টার্গেট করা হচ্ছে। এই দোষীদের অবিলম্বে গ্রেফতার এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। পরিযায়ী শ্রমিক সুখেন পরিবারের পাশে রয়েছে সরকার। ন্যায়বিচার নিশ্চিত করার জন্য সমস্ত চেষ্টা করা হবে।

আরও পড়ুন- ফের ভিন রাজ্যে খুন বাংলার শ্রমিক, বাংলায় কথা বলায় খুন, অভিযোগ তৃণমূলের

জানা গিয়েছে, ২০২১ সাল থেকেই পুনেতে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করছিলেন সুখেন মাহাতো (Sukhen Mahato)। কোরেগাঁও ভিমার পাশে সনৎবাড়ি এলাকায় গাড়ির পার্টস তৈরির কোম্পানিতে কাজ করতেন। বুধবার দুপুরে পুনের শিকারপুর থানার করেগাঁও ভিমা এলাকা থেকে তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার করে পুলিশ। তাঁকে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ উঠেছে। শ্রমিকের পরিবারের অভিযোগ, সুখেনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। শিকারপুর থানাতে অভিযোগ দায়ের করেছে পরিবার। পরিবারকে তদন্তের আশ্বাসও দেওয়া হয়েছে।সুখেনের পরিবার এবং তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) নেতাদের দাবি, স্রেফ বাংলা ভাষায় কথা বলা কারণেই কুড়মি জনজাতির এই পরিযায়ী শ্রমিককে (Migratory worker) খুন করা হয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

নির্বাচনে আগে কলকাতায় গঙ্গার পাড়ে ধরা পড়ল বিপুল পরিমাণ গাঁজা, ধৃত ২

কয়লা পাচার মামলায় আইপ্যাকের ডিরেক্টরকে তলব ইডির

কলকাতায় গরম বেড়ে হবে ৩৭ ডিগ্রি, পশ্চিমাঞ্চলে তাপমাত্রা পৌঁছবে ৪১’র ঘরে

প্রথম দফার ভোটের দিন রাজ্যে থাকবেন মোদি-শাহ, বড় পরিকল্পনা বিজেপির

ভয় পেয়ে বিজেপি এজেন্সির চাপ দিচ্ছে, ভবানীপুরে কমিউনিটি বৈঠকে তোপ মমতার

শীতলকুচির নাম বদলে বিজেপি লিখল ‘শীতলকুচ’, তুলোধনা করল তৃণমূল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ